বৃত্তি · britti.app

প্রস্তুতি হোক ট্যালেন্টপুল বৃত্তির জন্য

britti.app
সব বিষয়বাংলাইংরেজিগণিতবিজ্ঞানবিশ্বপরিচয়

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ১০ আগস্ট ২০২৬

আমরা কী কী তথ্য রাখি

শিক্ষার্থীর ক্ষেত্রে: নাম, মোবাইল নম্বর, শ্রেণি ও জেলা (যেটুকু তুমি নিজে লিখে দাও), আর তোমার অনুশীলন ও পরীক্ষার ফল।

অভিভাবকের ক্ষেত্রে: নাম, মোবাইল নম্বর আর কোন সন্তানের সাথে যুক্ত।

শিক্ষকের ক্ষেত্রে: নাম, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর, ব্যাচ ও পরীক্ষার তথ্য।

পাসওয়ার্ড কখনো সরাসরি রাখা হয় না — এমনভাবে গোপন করে রাখা হয় যে আমরাও পড়তে পারি না।

অনলাইন আইডি না খুললে সব তথ্য শুধু তোমার নিজের ব্রাউজারেই থাকে, আমাদের সার্ভারে কিছুই যায় না।

কে কী দেখতে পায়

তোমার ফল ও অগ্রগতি দেখতে পান — তুমি নিজে, তোমার অনুমোদন দেওয়া অভিভাবক, আর যে ব্যাচে যোগ দিয়েছ সেই ব্যাচের শিক্ষক।

অভিভাবক তোমার তথ্য দেখার আগে তোমার অনুমোদন লাগে — অনুমোদন না দিলে কিছুই দেখা যায় না।

মেধাতালিকায় তোমার নাম ও বিদ্যালয়ের নাম দেখানো হয়। না চাইলে "আমার আইডি" পাতা থেকে যেকোনো দিন নাম লুকিয়ে রাখতে পারো — তখন শুধু "শিক্ষার্থী" লেখা উঠবে।

নিজের ছবি দিলে সেটি তালিকায় বসে, আর শুধু প্রথম তিনজনের ছবিই সবাই দেখতে পায় — চার থেকে নিচের কারও ছবি দেখানো হয় না। ছবি যেকোনো দিন সরিয়ে নেওয়া যায়, আর বেখাপ্পা ছবি আমাদের চোখে পড়লে আমরাও সরিয়ে দিই।

আমরা যা করি না

কারো তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতা বা অন্য কোনো প্রতিষ্ঠানকে দিই না।

তোমার নাম বা নম্বর দিয়ে বাইরের কোনো বিজ্ঞাপন চালাই না।

আইনি বাধ্যবাধকতা ছাড়া কারো তথ্য কাউকে দিই না।

তথ্য কতদিন থাকে

অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত থাকে। তুমি অ্যাকাউন্ট মুছে ফেললে তোমার নাম, নম্বর, ফল ও খাতার ছবি — সব মুছে যায়।

ওটিপি কোড ৫-১০ মিনিট পরেই অকেজো হয়ে যায়।

সার্ভার নষ্ট হলে যেন তথ্য হারিয়ে না যায় সেজন্য নিয়মিত ব্যাকআপ রাখা হয়; ব্যাকআপেও একই নিয়ম খাটে।

শিশুদের তথ্য

এই সাইট পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ ব্যবহারকারীরা শিশু।

তাই আমরা প্রয়োজনের বেশি কোনো তথ্য চাই না — ছবি, ঠিকানা বা পরিচয়পত্র লাগে না।

অভিভাবক চাইলে সন্তানের অ্যাকাউন্ট ও তথ্য মুছে দেওয়ার অনুরোধ করতে পারেন।

তোমার অধিকার

নিজের তথ্য দেখা, বদলানো ও মুছে ফেলা — তিনটিই তোমার অধিকার।

প্রোফাইল পাতা থেকে নিজেই সব বদলাতে বা অ্যাকাউন্ট মুছতে পারবে।

কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ: help@britti.app · ০১৭xx-xxxxxx

আরও পড়ুন

শর্তাবলিফেরত ও বাতিলঅ্যাকাউন্ট মুছে ফেলা

যোগাযোগ

ইমেইল: help@britti.app

মোবাইল: ০১৭xx-xxxxxx

কেমন শিখলে এক্ষুনি যাচাই করে নাও

বিনামূল্যে রেজিস্ট্রেশন করলেই চারটিই খুলে যাবে

Unlimited প্রশ্ন পেতে এক্ষুনি বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন