সর্বশেষ হালনাগাদ: ১০ আগস্ট ২০২৬
বৃত্তি (britti.app) পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি অনুশীলন ও মডেল টেস্টের ব্যবস্থা।
সাইট ব্যবহার করলে ধরে নেওয়া হবে তুমি বা তোমার অভিভাবক এই শর্তগুলো মেনে নিয়েছ।
একজনের অ্যাকাউন্ট আরেকজনকে দেওয়া যাবে না; পাসওয়ার্ড নিজের কাছে রাখতে হবে।
নিবন্ধনের সময় সত্যি তথ্য দিতে হবে — ভুল তথ্য দিলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
অ্যাকাউন্টে অস্বাভাবিক কিছু দেখলে দ্রুত আমাদের জানাতে হবে।
প্রশ্ন বা সমাধান কপি করে অন্য কোথাও প্রকাশ বা বিক্রি করা যাবে না।
যন্ত্র বা কৌশল ব্যবহার করে ফল বা মেধাতালিকা বদলানোর চেষ্টা করা যাবে না।
অন্যের হয়ে পরীক্ষা দেওয়া বা কারো অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করা যাবে না।
এসব ধরা পড়লে ফল বাতিল ও অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
সাইটে তৈরি প্রশ্ন, ব্যাখ্যা ও লেখার মালিকানা বৃত্তির।
নিজের পড়াশোনা বা নিজের ব্যাচের শিক্ষার্থীদের জন্য ছাপিয়ে ব্যবহার করা যাবে — বাণিজ্যিকভাবে নয়।
পাঠ্যবইয়ের প্রশ্ন যেখানে ব্যবহার করা হয়েছে, তার মালিকানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
শিক্ষকের অ্যাকাউন্ট এডমিনের অনুমোদনের পর চালু হয়; ভুল ব্যবহারে বন্ধ করা হতে পারে।
শিক্ষার্থীর তথ্য কেবল তার পড়াশোনার কাজেই ব্যবহার করা যাবে, অন্য কোথাও নয়।
অভিভাবক সন্তানের অনুমোদন পেলে তবেই তার অগ্রগতি দেখতে পাবেন।
আমরা সাইট সবসময় চালু রাখার চেষ্টা করি, তবে রক্ষণাবেক্ষণ বা কারিগরি কারণে সাময়িক বন্ধ থাকতে পারে।
প্রশ্ন ও সমাধান যত্ন করে তৈরি করা হয়, তবু ভুল থেকে যেতে পারে — "অভিযোগ" পাতায় জানালে ঠিক করা হয়।
পরীক্ষার ফলাফল বা বৃত্তি পাওয়া-না-পাওয়ার দায়িত্ব সাইটের নয়; এটি প্রস্তুতির সহায়ক মাত্র।
শর্তে বদল এলে এই পাতায় নতুন তারিখসহ প্রকাশ করা হবে।
যোগাযোগ: help@britti.app · ০১৭xx-xxxxxx
ইমেইল: help@britti.app
মোবাইল: ০১৭xx-xxxxxx
বিনামূল্যে রেজিস্ট্রেশন করলেই চারটিই খুলে যাবে