বৃত্তি · britti.app

প্রস্তুতি হোক ট্যালেন্টপুল বৃত্তির জন্য

britti.app
সব বিষয়বাংলাইংরেজিগণিতবিজ্ঞানবিশ্বপরিচয়

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় — অধ্যায় ২: আমরা মানুষ: প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায় ২: আমরা মানুষ — মোট ৩৩টি প্রশ্ন, প্রতিটির উত্তরসহ। বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ধরন অনুযায়ী সাজানো।

বহুনির্বাচনি প্রশ্ন (৭)

প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: ‘একই কাজ বারবার করার প্রবণতা’ নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য?
(ক) বুদ্ধিগত সমস্যাগ্রস্ত   (খ) শ্রবণ সমস্যাগ্রস্ত   (গ) অটিস্টিক   (ঘ) শারীরিক সমস্যাগ্রস্ত
উত্তরঃ অটিস্টিক
প্রশ্নঃ সবার জন্য সমান সুযোগ থাকা শিখন পরিবেশকে কী বলে?
উত্তরঃ সমতাভিত্তিক শিখন পরিবেশ
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলেমেয়ে উভয়ের মধ্যে কী তৈরি হয়?
উত্তরঃ নিরাপত্তাবোধ
প্রশ্নঃ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা কোন পদ্ধতিতে পড়ে?
উত্তরঃ ব্রেইল
প্রশ্নঃ শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা কোন ভাষায় ভাব বিনিময় করে?
উত্তরঃ ইশারা ভাষা
প্রশ্নঃ সহপাঠীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত?
উত্তরঃ সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ
প্রশ্নঃ বিদ্যালয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করাকে কী বলে?
উত্তরঃ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা

শূন্যস্থান পূরণ (৫)

প্রশ্নঃ শূন্যস্থান পূরণ করো: প্রতিবন্ধী সহপাঠীদের প্রতি ______ আচরণ করতে হবে।
উত্তরঃ বন্ধুত্বপূর্ণ; সহযোগিতামূলক; সহানুভূতিশীল
প্রশ্নঃ শূন্যস্থান পূরণ করো: দৃষ্টি প্রতিবন্ধীরা ______ পদ্ধতিতে লেখাপড়া করে।
উত্তরঃ ব্রেইল
প্রশ্নঃ শূন্যস্থান পূরণ করো: সবার সমান ______ নিশ্চিত করাই সমতা।
উত্তরঃ অধিকার; অংশগ্রহণ; মর্যাদা; সুযোগ
প্রশ্নঃ শূন্যস্থান পূরণ করো: মিলেমিশে কাজ করলে ______ বাড়ে।
উত্তরঃ আত্মবিশ্বাস
প্রশ্নঃ শূন্যস্থান পূরণ করো: বিদ্যালয়ে কাউকে ______ করা উচিত নয়।
উত্তরঃ অবহেলা

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (৭)

প্রশ্নঃ সংক্ষিপ্ত প্রশ্ন: অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ ১) একই কাজ বারবার বা একটানা করতে থাকা, ২) চোখে চোখ রেখে কথা বলতে বা মিশতে অসুবিধা হওয়া, ৩) কোনো একটি বিষয়ে অসাধারণ আগ্রহ বা দক্ষতা থাকা এবং হঠাৎ পরিবর্তন মেনে নিতে কষ্ট হওয়া।
প্রশ্নঃ সংক্ষিপ্ত প্রশ্ন: বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার তিনটি সুবিধা লেখ।
উত্তরঃ ১) কাজ দ্রুত ও সহজে শেষ হয়, ২) একে অপরের কাছ থেকে নতুন কিছু শেখা যায় ও ভুল কমে, ৩) বন্ধুত্ব, আত্মবিশ্বাস ও নিরাপত্তাবোধ বাড়ে।
প্রশ্নঃ সংক্ষিপ্ত প্রশ্ন: সমতা বলতে কী বোঝ?
উত্তরঃ সবাইকে সমান চোখে দেখা এবং প্রত্যেকের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করাই সমতা।
প্রশ্নঃ সংক্ষিপ্ত প্রশ্ন: দৃষ্টি সমস্যাগ্রস্ত সহপাঠীকে কীভাবে সাহায্য করবে?
উত্তরঃ তাকে হাত ধরে পথ দেখাব, সামনের বেঞ্চে বসতে সাহায্য করব, পড়া জোরে পড়ে শোনাব এবং ব্রেইল বই ও প্রয়োজনীয় জিনিস গুছিয়ে দেব।
প্রশ্নঃ সংক্ষিপ্ত প্রশ্ন: বুদ্ধিগত সমস্যাগ্রস্ত শিশুর দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ কোনো কাজ শিখতে ও করতে অনেক সময় লাগে এবং সহজ বিষয়ও বারবার বুঝিয়ে দিতে হয়।
প্রশ্নঃ সংক্ষিপ্ত প্রশ্ন: বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে শিক্ষার্থীর ভূমিকা কী?
উত্তরঃ সবাইকে সমান চোখে দেখা, দলগত কাজে সবাইকে নেওয়া, কাউকে উপহাস না করা এবং প্রয়োজনে সহপাঠীকে সাহায্য করা।
প্রশ্নঃ সংক্ষিপ্ত প্রশ্ন: মিলেমিশে কাজ করলে কী কী গুণ তৈরি হয়?
উত্তরঃ সহমর্মিতা, ধৈর্য, নেতৃত্ব, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস তৈরি হয়।

বর্ণনামূলক প্রশ্ন (১)

প্রশ্নঃ বর্ণনামূলক প্রশ্ন: শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কীভাবে সহযোগিতা করবে?
উত্তরঃ তার দিকে তাকিয়ে ধীরে ও স্পষ্টভাবে কথা বলব যেন সে ঠোঁটের নড়াচড়া দেখে বুঝতে পারে; প্রয়োজনে ইশারা, ছবি বা লিখে বোঝাব; ইশারা ভাষা শেখার চেষ্টা করব; সে কথা বলতে সময় নিলে ধৈর্য ধরে শুনব, কখনো হাসাহাসি করব না; তাকে সামনের বেঞ্চে বসতে ও খেলাধুলা-দলগত কাজে অংশ নিতে সাহায্য করব, যেন সে নিজেকে একা মনে না করে।

সত্য-মিথ্যা (৯)

প্রশ্নঃ সত্য না মিথ্যা: শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে।
উত্তরঃ মিথ্যা
প্রশ্নঃ সত্য না মিথ্যা: বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
উত্তরঃ সত্য
প্রশ্নঃ সত্য না মিথ্যা: মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়।
উত্তরঃ মিথ্যা
প্রশ্নঃ সত্য না মিথ্যা: সমতাভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে।
উত্তরঃ সত্য
প্রশ্নঃ সত্য না মিথ্যা: প্রতিবন্ধী শিশুরাও অন্য শিশুদের মতোই শিখতে পারে।
উত্তরঃ সত্য
প্রশ্নঃ সত্য না মিথ্যা: ছেলে ও মেয়ে উভয়েরই সমান সুযোগ পাওয়া উচিত।
উত্তরঃ সত্য
প্রশ্নঃ সত্য না মিথ্যা: প্রতিবন্ধী শিশুকে আলাদা করে রাখা উচিত।
উত্তরঃ মিথ্যা
প্রশ্নঃ সত্য না মিথ্যা: সহপাঠীকে নিয়ে হাসাহাসি করা অন্যায়।
উত্তরঃ সত্য
প্রশ্নঃ সত্য না মিথ্যা: সমতাভিত্তিক পরিবেশে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে।
উত্তরঃ মিথ্যা

মিলকরণ (৪)

প্রশ্নঃ বাম পাশের শব্দের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো: দৃষ্টি প্রতিবন্ধিতা
উত্তরঃ দেখতে অসুবিধা
প্রশ্নঃ বাম পাশের শব্দের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো: বুদ্ধি প্রতিবন্ধিতা
উত্তরঃ অনেক সময় নিয়ে কাজ করা
প্রশ্নঃ বাম পাশের শব্দের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো: শ্রবণ প্রতিবন্ধিতা
উত্তরঃ শুনতে অসুবিধা
প্রশ্নঃ বাম পাশের শব্দের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো: বাক প্রতিবন্ধিতা
উত্তরঃ কথা বলায় অসুবিধা

আরও অধ্যায়

← অধ্যায় ১: জলবায়ু পরিবর্তনঅধ্যায় ৩: বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী

সব অধ্যায় আর ধরন অনুযায়ী প্রশ্ন — বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পাতা।

কেমন শিখলে এক্ষুনি যাচাই করে নাও

বিনামূল্যে রেজিস্ট্রেশন করলেই চারটিই খুলে যাবে

Unlimited প্রশ্ন পেতে এক্ষুনি বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন