পঞ্চম শ্রেণির বিশ্বপরিচয় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
বহুনির্বাচনি প্রশ্ন — মোট ১২১টি, প্রতিটির উত্তরসহ। পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সাজানো।
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
(ক) তাপশক্তি (খ) প্রাকৃতিক গ্যাস (গ) বায়ুপ্রবাহ (ঘ) সৌরশক্তি
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস
প্রশ্নঃ গ্রিনহাউস গ্যাসের মধ্যে প্রধান কোনটি?
উত্তরঃ কার্বন ডাইঅক্সাইড
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কী পরিবর্তন হচ্ছে?
উত্তরঃ ধীরে ধীরে বাড়ছে
প্রশ্নঃ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কোন অঞ্চল বেশি ঝুঁকিতে?
উত্তরঃ উপকূলীয় অঞ্চল
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কী?
উত্তরঃ ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া
প্রশ্নঃ নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি?
(ক) ডিজেল (খ) প্রাকৃতিক গ্যাস (গ) কয়লা (ঘ) সৌরশক্তি
উত্তরঃ সৌরশক্তি
প্রশ্নঃ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে কী ঘটছে?
উত্তরঃ মেরু অঞ্চলের বরফ গলছে
প্রশ্নঃ জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে কী প্রভাব পড়ে?
উত্তরঃ ফসল উৎপাদন কমে যায়
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: ‘একই কাজ বারবার করার প্রবণতা’ নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য?
(ক) বুদ্ধিগত সমস্যাগ্রস্ত (খ) শ্রবণ সমস্যাগ্রস্ত (গ) অটিস্টিক (ঘ) শারীরিক সমস্যাগ্রস্ত
উত্তরঃ অটিস্টিক
প্রশ্নঃ সবার জন্য সমান সুযোগ থাকা শিখন পরিবেশকে কী বলে?
উত্তরঃ সমতাভিত্তিক শিখন পরিবেশ
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলেমেয়ে উভয়ের মধ্যে কী তৈরি হয়?
উত্তরঃ নিরাপত্তাবোধ
প্রশ্নঃ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা কোন পদ্ধতিতে পড়ে?
উত্তরঃ ব্রেইল
প্রশ্নঃ শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা কোন ভাষায় ভাব বিনিময় করে?
উত্তরঃ ইশারা ভাষা
প্রশ্নঃ সহপাঠীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত?
উত্তরঃ সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ
প্রশ্নঃ বিদ্যালয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করাকে কী বলে?
উত্তরঃ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
প্রশ্নঃ চাকমা নৃগোষ্ঠী প্রধানত কোথায় বাস করে?
উত্তরঃ রাঙামাটি
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: গারোদের নিজস্ব ভাষা কোনটি?
উত্তরঃ আচিক
প্রশ্নঃ খাসিদের ভাষার নাম কী?
উত্তরঃ মনখেমে
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: নিচের কোন নৃগোষ্ঠী বান্দরবান জেলায় বসবাস করে?
(ক) খাসি (খ) ম্রো (গ) গারো (ঘ) সাঁওতাল
উত্তরঃ ম্রো
প্রশ্নঃ গারোদের ঘরের নাম কী?
উত্তরঃ নকমান্দি
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: সাঁওতালদের প্রধান উৎসব—
উত্তরঃ সোহরাই
প্রশ্নঃ জুম চাষ কোন অঞ্চলে হয়?
উত্তরঃ পাহাড়ি অঞ্চলে
প্রশ্নঃ ওঁরাওদের ভাষার নাম কী?
উত্তরঃ কুরুখ
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ শেরে বাংলা এ কে ফজলুল হক
প্রশ্নঃ শেরে বাংলা এ কে ফজলুল হক কোন উপাধিতে পরিচিত?
উত্তরঃ বাংলার বাঘ
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: মওলানা আবদুল হামিদ খান ভাসানী কী হিসেবে সর্বাধিক পরিচিত?
উত্তরঃ মজলুম জননেতা
প্রশ্নঃ ‘বঙ্গবন্ধু’ উপাধি কার?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
প্রশ্নঃ ঋণ সালিশি বোর্ড কে গঠন করেন?
উত্তরঃ এ কে ফজলুল হক
প্রশ্নঃ কে শ্রমিকদের অধিকার রক্ষায় ট্রেড ইউনিয়ন গঠনে ভূমিকা রাখেন?
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী
প্রশ্নঃ মওলানা ভাসানী কাদের জন্য আন্দোলন করেছিলেন?
উত্তরঃ কৃষক ও মজলুম মানুষের
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তরঃ ১১টি
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ শুরু হয় কোন তারিখে?
উত্তরঃ ২৬শে মার্চ ১৯৭১
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: পাকিস্তান সৃষ্টির পরে শাসক গোষ্ঠী প্রথমেই আঘাত করে কীসের উপর?
উত্তরঃ বাংলা ভাষার উপর
প্রশ্নঃ বিজয় দিবস কবে?
উত্তরঃ ১৬ই ডিসেম্বর
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: কোন বাহিনী ‘অপারেশন জ্যাকপট’ অভিযান পরিচালনা করে?
উত্তরঃ নৌবাহিনী
প্রশ্নঃ সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব কোনটি?
উত্তরঃ বীরশ্রেষ্ঠ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধকালীন প্রথম সরকার গঠিত হয় কোথায়?
উত্তরঃ মুজিবনগরে
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ কতজন?
উত্তরঃ ৭ জন
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ করতোয়া
প্রশ্নঃ পাহাড়পুরের বৌদ্ধবিহারের নাম কী?
উত্তরঃ সোমপুর মহাবিহার
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: নিচের কোন সভ্যতা সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত?
(ক) মহাস্থানগড় (খ) ময়নামতি (গ) পাহাড়পুর (ঘ) উয়ারী-বটেশ্বর
উত্তরঃ উয়ারী-বটেশ্বর
প্রশ্নঃ ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তরঃ বাগেরহাট
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: ‘ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন’ প্রত্নতাত্ত্বিক স্থানে এই লেখাটি থাকে কেন?
উত্তরঃ পরিবেশ পরিচ্ছন্ন রাখা
প্রশ্নঃ লালবাগ কেল্লা কোন আমলে নির্মিত?
উত্তরঃ মোগল আমলে
প্রশ্নঃ মহাস্থানগড় কোন জেলায়?
উত্তরঃ বগুড়া
প্রশ্নঃ ময়নামতি কোন সভ্যতার নিদর্শন?
উত্তরঃ বৌদ্ধ সভ্যতার
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: বাংলাদেশের প্রচলিত খাবার কোনটি?
উত্তরঃ ভাত-মাছ
প্রশ্নঃ সার্কভুক্ত দেশ কয়টি?
উত্তরঃ ৮টি
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: ভুটানের রাষ্ট্রীয় ভাষা কী?
উত্তরঃ জংখা
প্রশ্নঃ শ্রীলঙ্কার প্রধান খাবার কোনটি?
উত্তরঃ ভাত ও তরকারি
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব কোনটি?
উত্তরঃ ঈদ
প্রশ্নঃ মালদ্বীপের ভাষার নাম কী?
উত্তরঃ দিভেহি
প্রশ্নঃ শ্রীলঙ্কার প্রধান ভাষা কোনটি?
উত্তরঃ সিংহলি
প্রশ্নঃ নবান্ন উৎসব কখন হয়?
উত্তরঃ নতুন ধান ঘরে তোলার সময়
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ছিল?
উত্তরঃ ৭টি
প্রশ্নঃ সার্কের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ কাঠমান্ডু
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতার জন্য নিচের কোন সংস্থাটি গড়ে তোলে?
(ক) ওআইসি (খ) সার্ক (গ) জাতিসংঘ (ঘ) ওপেক
উত্তরঃ ওআইসি
প্রশ্নঃ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তরঃ ১৯৪৫
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করে কোন সংস্থা?
উত্তরঃ জাতিসংঘ
প্রশ্নঃ শিশুদের কল্যাণে কাজ করে কোন সংস্থা?
উত্তরঃ ইউনিসেফ
প্রশ্নঃ স্বাস্থ্য বিষয়ে কাজ করে কোন সংস্থা?
উত্তরঃ ডব্লিউএইচও
প্রশ্নঃ সার্ক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তরঃ ১৯৮৫
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: ভোট প্রদান করা নাগরিকের কোন ধরনের অধিকার?
উত্তরঃ রাজনৈতিক অধিকার
প্রশ্নঃ বাংলাদেশে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স কত?
উত্তরঃ ১৮ বছর
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: নিচের কোনটি বুলিংয়ের উদাহরণ?
(ক) খেলায় অংশগ্রহণে বাধা দেওয়া (খ) ব্যঙ্গ করে ডাকা (গ) মতামত প্রকাশে বাধা দেওয়া (ঘ) দলীয় কাজে বাধা দেওয়া
উত্তরঃ ব্যঙ্গ করে ডাকা
প্রশ্নঃ শিশু সহায়তা হেল্পলাইন নম্বর কোনটি?
উত্তরঃ ১০৯৮
প্রশ্নঃ নিচের কোনটি নাগরিকের কর্তব্য?
(ক) শিক্ষা লাভ করা (খ) ভোট দেওয়া (গ) চিকিৎসা পাওয়া (ঘ) কর প্রদান করা
উত্তরঃ কর প্রদান করা
প্রশ্নঃ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে হেল্পলাইন কোনটি?
উত্তরঃ ১০৯
প্রশ্নঃ বুলিং কী?
উত্তরঃ কাউকে ব্যঙ্গ বা হয়রানি করা
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: গণতান্ত্রিক আচরণের পূর্বশর্ত কোনটি?
উত্তরঃ অন্যের মতামতকে গুরুত্ব দেয়া
প্রশ্নঃ গণতন্ত্রের মূল ভিত্তি কী?
উত্তরঃ জনগণের মতামত
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: পরমতসহিষ্ণুতা আমাদের কী শেখায়?
উত্তরঃ সহনশীলতা
প্রশ্নঃ নৈতিক আচরণের উদাহরণ কোনটি?
উত্তরঃ সত্য কথা বলা
প্রশ্নঃ সহনশীলতা কী শেখায়?
উত্তরঃ অন্যের মত সহ্য করা ও সম্মান করা
প্রশ্নঃ বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার উদাহরণ কোনটি?
উত্তরঃ স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন
প্রশ্নঃ অন্যের বিশ্বাসকে সম্মান করাকে কী বলে?
উত্তরঃ পরমতসহিষ্ণুতা
প্রশ্নঃ বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোনটি?
উত্তরঃ চট্টগ্রাম
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: সড়ক পথে যোগাযোগের বাহন কোনটি?
উত্তরঃ বাস
প্রশ্নঃ দ্রুততম যোগাযোগ ব্যবস্থা কোনটি?
উত্তরঃ আকাশপথ
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: কোন যোগাযোগ ব্যবস্থায় পণ্য পরিবহণ ব্যয় কম?
উত্তরঃ নদীপথ
প্রশ্নঃ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কী?
উত্তরঃ হযরত শাহজালাল
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: তুমি ঢাকা থেকে ময়মনসিংহে সহজে কোন পথে যাবে?
উত্তরঃ সড়ক ও রেল
প্রশ্নঃ পদ্মা সেতু কোন যোগাযোগ ব্যবস্থার অংশ?
উত্তরঃ সড়ক ও রেলপথ
প্রশ্নঃ জিপিএস-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ গ্লোবাল পজিশনিং সিস্টেম
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: চিরসবুজ বনের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃ সব সময় গাছে পাতা থাকে
প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কোনটি?
উত্তরঃ কক্সবাজার
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: শ্বাসমূল ও ঠেসমূল জন্মায় কোন বনে?
উত্তরঃ সুন্দরবনে
প্রশ্নঃ সুন্দরবন কোন ধরনের বন?
উত্তরঃ ম্যানগ্রোভ
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: মিঠা পানির জলাবন দেখতে তুমি কোথায় যাবে?
উত্তরঃ সিলেট
প্রশ্নঃ রাতারগুল কোন জেলায়?
উত্তরঃ সিলেট
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাও, কোথায় যাবে?
উত্তরঃ কুয়াকাটা
প্রশ্নঃ মধুপুরের শালবন কোন ধরনের বন?
উত্তরঃ পাতাঝরা
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তরঃ সেন্ট মার্টিন
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত গ্যাস কোন ধরনের সম্পদ?
উত্তরঃ খনিজ সম্পদ
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
উত্তরঃ তিতাস
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: কোন গুচ্ছটির সব কয়টি বনজ সম্পদ?
উত্তরঃ মোম, মধু ও সুন্দরী
প্রশ্নঃ কয়লা কোন ধরনের সম্পদ?
উত্তরঃ খনিজ সম্পদ
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: সমুদ্র সম্পদ ব্যবহারের সর্বোত্তম উপায় হচ্ছে কোনটি?
উত্তরঃ সঠিক উপায়ে সম্পদ আহরণ
প্রশ্নঃ বাংলাদেশে চুনাপাথর পাওয়া যায় কোথায়?
উত্তরঃ সিলেটে
প্রশ্নঃ নিচের কোনটি নবায়নযোগ্য সম্পদ?
(ক) প্রাকৃতিক গ্যাস (খ) চুনাপাথর (গ) কয়লা (ঘ) সৌরশক্তি
উত্তরঃ সৌরশক্তি
প্রশ্নঃ সমুদ্র থেকে প্রাপ্ত সম্পদ কোনটি?
উত্তরঃ লবণ
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: বিনিয়োগ বৃদ্ধির সুফল কোনটি?
উত্তরঃ কর্মসংস্থান বৃদ্ধি
প্রশ্নঃ জনসংখ্যা কখন জনসম্পদে পরিণত হয়?
উত্তরঃ শিক্ষা ও প্রশিক্ষণ পেলে
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে কী ধরনের জনবল বিদেশে পাঠানো উচিত?
উত্তরঃ দক্ষ জনবল
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে কোথা থেকে?
উত্তরঃ প্রবাসী আয় ও পোশাকশিল্প
প্রশ্নঃ দক্ষ জনশক্তি তৈরিতে কোন শিক্ষা বেশি সহায়ক?
উত্তরঃ কারিগরি শিক্ষা
প্রশ্নঃ বেকারত্ব দূর করার প্রধান উপায় কোনটি?
উত্তরঃ কর্মসংস্থান সৃষ্টি
প্রশ্নঃ বিনিয়োগ বাড়লে কী হয়?
উত্তরঃ নতুন কর্মসংস্থান হয়
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: ভবিষ্যতের প্রয়োজনে কী করতে হয়?
উত্তরঃ টাকাপয়সা সঞ্চয়
প্রশ্নঃ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: একজন ব্যক্তি তার আয়ের অর্থ ভবিষ্যতে কীভাবে খরচ করবে — এই পরিকল্পনাকে কী বলে?
উত্তরঃ বাজেট
প্রশ্নঃ ব্যাংক থেকে টাকা তোলার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তরঃ চেক
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দাও: ব্যাংকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঞ্চিত অর্থে কী গড়ে ওঠে?
উত্তরঃ মূলধন
প্রশ্নঃ আয়ের চেয়ে ব্যয় বেশি হলে তাকে কী বলে?
উত্তরঃ ঘাটতি
প্রশ্নঃ সঞ্চয়ের টাকা কোথায় রাখা নিরাপদ?
উত্তরঃ ব্যাংকে
প্রশ্নঃ ব্যাংকে টাকা জমা রাখলে কী পাওয়া যায়?
উত্তরঃ মুনাফা
প্রশ্নঃ জাতীয় জরুরি সেবার নম্বর কোনটি?
উত্তরঃ ৯৯৯
প্রশ্নঃ ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বিপদ সংকেত কত নম্বর?
উত্তরঃ ১০ নম্বর
প্রশ্নঃ বজ্রপাতের সময় কোথায় আশ্রয় নেওয়া নিরাপদ?
উত্তরঃ পাকা ঘরে
প্রশ্নঃ ভূমিকম্পের সময় কী করা উচিত?
উত্তরঃ শক্ত টেবিলের নিচে আশ্রয় নেওয়া
প্রশ্নঃ দুর্যোগের আগে কোনটি প্রস্তুত রাখা উচিত?
উত্তরঃ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি
বাংলাদেশ ও বিশ্বপরিচয় — আরও ধরন
আরও অনুশীলন করতে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পাতাটি দেখুন — সেখানে বইয়ের অধ্যায় ধরেও প্রশ্ন আছে।
কেমন শিখলে এক্ষুনি যাচাই করে নাও
বিনামূল্যে রেজিস্ট্রেশন করলেই চারটিই খুলে যাবে
Unlimited প্রশ্ন পেতে এক্ষুনি বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন