বৃত্তি · britti.app

প্রস্তুতি হোক ট্যালেন্টপুল বৃত্তির জন্য

britti.app
সব বিষয়বাংলাইংরেজিগণিতবিজ্ঞানবিশ্বপরিচয়

পঞ্চম শ্রেণির গণিত — অধ্যায় ১১: নিজেকে যাচাই করি: প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণির গণিত বইয়ের অধ্যায় ১১: নিজেকে যাচাই করি — মোট ৩৪৭টি প্রশ্ন, প্রতিটির উত্তরসহ। বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ধরন অনুযায়ী সাজানো।

বহুনির্বাচনি প্রশ্ন (৯৪)

প্রশ্নঃ ৭০৫৬ × ৯৯ = কত?
উত্তরঃ ৬৯৮৫৪৪
প্রশ্নঃ সাদিক ২০০ টাকা দিয়ে ক সংখ্যক কলম কিনল। প্রতিটি কলমের দাম খ টাকা হলে নিচের কোনটি সঠিক?
(ক) ক × ২০০ = খ   (খ) ক × খ = ২০০   (গ) খ × ২০০ = ক   (ঘ) [ক/খ] = ২০০
উত্তরঃ ক × খ = ২০০
প্রশ্নঃ ২৫ এর মৌলিক গুণনীয়ক কয়টি?
উত্তরঃ ১
প্রশ্নঃ [ক/খ] প্রকৃত ভগ্নাংশ হলে নিচের কোনটি সঠিক?
(ক) ক > খ   (খ) ক + খ = ০   (গ) ক < খ   (ঘ) ক – খ = ০
উত্তরঃ ক < খ
প্রশ্নঃ কতটি ০.০১ নিয়ে ৫.৪৫ গঠিত?
উত্তরঃ ৫৪৫
প্রশ্নঃ ১২০০ জন নারী-পুরুষের মাঝে ৩০% পুরুষ হলে মহিলার সংখ্যা কত জন?
উত্তরঃ ৮৪০
প্রশ্নঃ কোনো এক সপ্তাহে রহিম সাহেব গড়ে ১.৫ কি.মি. হাঁটলে ঐ সপ্তাহে তিনি মোট কত কি.মি. হেঁটেছেন?
উত্তরঃ ১০.৫
প্রশ্নঃ আয়তের একটি কর্ণ দ্বারা উৎপন্ন ত্রিভুজদ্বয়ের যেকোনো একটির ক্ষেত্রফল ১০ বর্গএকক হলে আয়তটির ক্ষেত্রফল কত বর্গএকক হবে?
উত্তরঃ ২০
প্রশ্নঃ সামান্তরিকের কয় জোড়া বিপরীত কোণ পরস্পর সমান?
উত্তরঃ ২
প্রশ্নঃ ২১০০টি শীতার্ত পরিবারের প্রতিটি পরিবারকে ১৮০০ টাকা করে দিলে মোট কত টাকা দিতে হবে?
উত্তরঃ ৩৭৮০০০০
প্রশ্নঃ কিছু পরিমান চাল ৬ জন ৮ দিনে শেষ করতে পারলে ঐ একই পরিমান চাল ১২ জন কত দিনে শেষ করতে পারবে?
উত্তরঃ ৪
প্রশ্নঃ ১২, ১৮ ও ২৪ এর লসাগু নিচের কোনটি?
(ক) ৬৬   (খ) ৭২   (গ) ৪৮   (ঘ) ৬০
উত্তরঃ ৭২
প্রশ্নঃ [১৩/৩০] এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি?
(ক) [৫২/৯০]   (খ) [২৬/৫৪]   (গ) [৩৯/৮৭]   (ঘ) [৩৯/৯০]
উত্তরঃ [৩৯/৯০]
প্রশ্নঃ ৭টি বোতলের প্রতিটিতে ০.৬ লিটার করে পানি থাকলে মোট কত লিটার পানি আছে?
উত্তরঃ ৪.২
প্রশ্নঃ '%' প্রতীক দ্বারা প্রকাশিত ভগ্নাংশটি কত?
উত্তরঃ [১/১০০]
প্রশ্নঃ ২২, ২৭ ও ২৬ এর গড় কত?
উত্তরঃ ২৫
প্রশ্নঃ ৭২০০ মিনিটে কত দিন?
উত্তরঃ ৫
প্রশ্নঃ বৃত্তের বৃহত্তম জ্যা এর অর্ধেক ৪.৫ সে.মি. হলে, ব্যাসার্ধ কত সেমি?
উত্তরঃ ৪.৫
প্রশ্নঃ নিচের কোনটি বিন্যস্ত উপাত্ত?
(ক) ৪১, ৩২, ২৭, ৩৫   (খ) ৭, ২৬, ৩৩   (গ) ২, ৪, ১   (ঘ) ১, ২, ৩, ১
উত্তরঃ ৭, ২৬, ৩৩
প্রশ্নঃ কোনো ছাত্রাবাসে ৮০০ কেজি চাল আছে। প্রতিদিন ৩৫ কেজি চাল প্রয়োজন হলে, কততম দিনে চাল শেষ হবে?
উত্তরঃ ২৩
প্রশ্নঃ ৭ + {২৫ ÷ (২ + ৩) – ৪} × ৩ = কত?
উত্তরঃ ১০
প্রশ্নঃ কোনো ফল অবশিষ্ট না রেখে ১৬টি কলা ও ২০টি লিচু সর্বোচ্চ কত জনের মাঝে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ৪
প্রশ্নঃ সবুজের কাছে ১[৫/৬] মিটার ও সজীবের কাছে ১[৩/৮] মিটার ফিতা আছে। সজীবের কাছে কত মিটার ফিতা কম আছে?
উত্তরঃ [১১/২৪]
প্রশ্নঃ কোন সংখ্যার ০.০১ গুণ বলতে সংখ্যাটির কত অংশ বোঝায়?
উত্তরঃ [১/১০০]
প্রশ্নঃ বার্ষিক ১০% হারে ৬৫০ টাকার ২ বছরের মুনাফা কত টাকা?
উত্তরঃ ১৩০
প্রশ্নঃ যেসব উপাত্তের গড় নির্ণয় করতে হবে তাদের প্রকৃতি কিরূপ হতে হবে?
উত্তরঃ সমজাতীয়
প্রশ্নঃ ৭ ডেকামিটার = কত ডেসিমিটার?
উত্তরঃ ৭০০
প্রশ্নঃ নিচের কোন চতুর্ভুজটির কর্ণদ্বয় পরস্পর সমান?
(ক) রম্বস   (খ) আয়ত   (গ) সামান্তরিক   (ঘ) ট্রাপিজিয়াম
উত্তরঃ আয়ত
প্রশ্নঃ একটি ট্যালি দ্বারা ৩ বোঝালে দ্বারা নিচের কোন সংখ্যাটি বোঝাবে?
(ক) ২৪   (খ) ১২   (গ) ১৮   (ঘ) ৩৬
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ একটি আলমারির দাম ৯৫৮৫ টাকা হলে, এরূপ ২২৭টি আলমারির দাম কত টাকা?
উত্তরঃ ২১৭৫৭৯৫
প্রশ্নঃ নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ?
(ক) [৩/৭]   (খ) [৮/৫]   (গ) [৪/১]   (ঘ) ২[৭/১২]
উত্তরঃ ২[৭/১২]
প্রশ্নঃ আয়তের চারটি বাহু সমান হলে তাকে কী বলে?
উত্তরঃ বর্গ
প্রশ্নঃ দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ৩০০ কে গুণ করলে গুণফল ২৮৮০০ হবে?
উত্তরঃ ৯৬
প্রশ্নঃ ১৮ শতক শুরু হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৭০১
প্রশ্নঃ ১০০টি একই রকম ফিতার মোট দৈর্ঘ্য ৫৬৫.৫ মিটার হলে ১টি ফিতার দৈর্ঘ্য কত মিটার?
উত্তরঃ ৫.৬৫৫
প্রশ্নঃ ৯, ১২ ও ১৮ এর ল.সা.গু. কত?
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ একটি বই ৪০০ টাকায় কিনে ৩৮০ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত ক্ষতি হলো?
উত্তরঃ ৫%
প্রশ্নঃ ১২, ৮, ৯, ১০, ৭, ১৪, ৬, ১৭, ১৫, ১৩ উপাত্তগুলো হতে ৩ শ্রেণি ব্যবধান ধরে সারণি তৈরি করলে সারণিতে কয়টি শ্রেণি পাওয়া যাবে?
উত্তরঃ ৪
প্রশ্নঃ ৫ মেট্রিক টন = কত কুইন্টাল?
উত্তরঃ ৫০
প্রশ্নঃ ১১২ ÷ ৮ + (১৩ – ৪) × ৮ = কত?
উত্তরঃ ৮৬
প্রশ্নঃ একটি সেচ ইঞ্জিন চালাতে ঘণ্টায় ৫৯৫ মিলিলিটার ডিজেল প্রয়োজন। ৭৭৩৫ মিলিলিটার ডিজেলে ইঞ্জিনটি কত ঘণ্টা চলবে?
উত্তরঃ ১৩
প্রশ্নঃ একটি বালতির [৩/৫] অংশ পানি দ্বারা পূর্ণ। বালতিটির কত অংশ খালি?
উত্তরঃ [২/৫]
প্রশ্নঃ ৭৫ ও ১৫ এর ক্ষুদ্রতম মৌলিক সাধারণ গুণনীয়ক নিচের কোনটি?
(ক) ৫   (খ) ৩   (গ) ১৫   (ঘ) ১
উত্তরঃ ৩
প্রশ্নঃ ১৮.৭৫ × ২.৫ = কত?
উত্তরঃ ৪৬.৮৭৫
প্রশ্নঃ রবিবারে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ১২০ জন শিক্ষার্থীর ২০% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত জন?
উত্তরঃ ৯৬
প্রশ্নঃ ৮টি সংখ্যার গড়ের অর্ধেক ১৬ হলে সংখ্যাগুলোর সমষ্টি কত?
উত্তরঃ ২৫৬
প্রশ্নঃ আয়তন পরিমাপের মূল একক সেন্টিলিটারের কত গুণ?
উত্তরঃ ১০০
প্রশ্নঃ আয়তলেখে উলম্ব অক্ষ বরাবর কী থাকে?
উত্তরঃ গণসংখ্যা
প্রশ্নঃ দিয়ার ৬ দিনের গড় যাতায়াত খরচ ১২০ টাকা। ৭ম দিনে তার যাতায়াতে ৯৯ টাকা খরচ হলে ৭ দিনের গড় যাতায়াত খরচ কত টাকা?
উত্তরঃ ১১৭
প্রশ্নঃ ১৫ এর সাথে ক এর তিনগুণ যোগ করলে যোগফল ১০০ হয়। এটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হবে—
উত্তরঃ ১৫ + ৩ক = ১০০
প্রশ্নঃ মোবাইল ফোনে ৯ মিনিট কথা বলায় ৩.৯৬ টাকা খরচ হলো। ঐ ফোন থেকে প্রতি মিনিটে কথা বলার খরচ কত টাকা?
উত্তরঃ ০.৪৪
প্রশ্নঃ নিচের কোনটি বৃত্তকে দুইটি বৃত্তচাপে বিভক্ত করে?
(ক) বৃত্তচাপ   (খ) পরিধি   (গ) ব্যাস   (ঘ) ব্যাসার্ধ
উত্তরঃ ব্যাস
প্রশ্নঃ [২৩/১৮] × ৮ = কত?
উত্তরঃ ১০[২/৯]
প্রশ্নঃ [৩৪১/১০০০০] এর দশমিক ভগ্নাংশে রূপান্তরিত রূপ কোনটি?
উত্তরঃ ০.০৩৪১
প্রশ্নঃ ৫৫০ টাকার ১৮% = কত?
উত্তরঃ ৯৯
প্রশ্নঃ ২০০০ সালটি অধিবর্ষ ছিল। ঐ বছরের ১ জানুয়ারি শনিবার হলে ৩১ ডিসেম্বর কী বার ছিল?
উত্তরঃ রবিবার
প্রশ্নঃ পিৎজার একটি স্লাইসের ওজন ০.১২৩ কেজি যা মোট পিৎজার ১৫%। সম্পূর্ণ পিৎজাটির ওজন কত কেজি?
উত্তরঃ ০.৮২
প্রশ্নঃ ২০ থেকে ৪০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
উত্তরঃ ৪
প্রশ্নঃ ৫, ৭, ১৮, ১৩, ২৫, ৮ এর গড় কত?
উত্তরঃ ১২.৬৭
প্রশ্নঃ ৪২টি কলম ও ৪৮টি পেনসিল সর্বোচ্চ কত জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
উত্তরঃ ৬
প্রশ্নঃ ১৯০০ সালটি কোন শতাব্দীর?
উত্তরঃ উনবিংশ
প্রশ্নঃ একটি দোকানে ২৮টি খাতা আছে। একটি খাতার মূল্য ১৩৫ টাকা। যদি দোকানদার সবগুলো খাতা বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন?
উত্তরঃ ৩৭৮০
প্রশ্নঃ [১৮/৩০] – [১/৬] + [৬/১৫] = কত?
উত্তরঃ [৫/৬]
প্রশ্নঃ ১ লিটার = কত ঘন সেন্টিমিটার?
উত্তরঃ ১০০০
প্রশ্নঃ ০.০০৩ × ১০০ = কত?
উত্তরঃ ০.৩০০০
প্রশ্নঃ একটি ঝুড়িতে ৩১৫টি কমলা আছে। ৫৩৫৫টি কমলার জন্য এরূপ কতটি ঝুড়ি লাগবে?
উত্তরঃ ১৭
প্রশ্নঃ ৫, ৮, ৭, ১৬ ও ক এর গড় ৯ হলে, ক এর মান কত?
উত্তরঃ ৯
প্রশ্নঃ একটি বালতিতে ২[৩/৭] লিটার পানি এবং অপর একটি বালতিতে [১২/৭] লিটার পানি আছে, দুইটি বালতিতে মোট কত লিটার পানি আছে?
উত্তরঃ ৪[১/৭]
প্রশ্নঃ গুণ্য ৯২০ ও গুণফল ০ হলে, গুণক কত?
উত্তরঃ ০
প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যাটি ৮ ও ৬ দ্বারা বিভাজ্য?
উত্তরঃ ২৪
প্রশ্নঃ ১ কুইন্টাল = কত কেজি?
উত্তরঃ ১০০
প্রশ্নঃ = কত?
উত্তরঃ ১২
প্রশ্নঃ কয়টি আমের ৩৫% = ৯৮টি আম?
উত্তরঃ ২৮০
প্রশ্নঃ ২ × (১৪ + ৪) = কত?
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ ভূমি ৫০ সেমি এবং উচ্চতা ৩০ সেমি হলে, ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি?
উত্তরঃ ৭৫০
প্রশ্নঃ [১২/১৫] কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
উত্তরঃ ৮০%
প্রশ্নঃ [৪৫/২৩] = ১[___/২৩] খালি ঘরের সঠিক সংখ্যাটি কত?
উত্তরঃ ২২
প্রশ্নঃ এক ব্যক্তি আগস্ট মাসে ৪৬৫০ টাকা আয় করলে সে দৈনিক কত টাকা আয় করবে?
উত্তরঃ ১৫০
প্রশ্নঃ রম্বসের কয়জোড়া বিপরীত কোণ সমান?
উত্তরঃ ২
প্রশ্নঃ পাঁচটি সংখ্যার গড়ের অর্ধেক ৩০ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত?
উত্তরঃ ৩০০
প্রশ্নঃ তরল পদার্থের আয়তন পরিমাপের একক কোনটি?
উত্তরঃ লিটার
প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৬, ৮ ও ১২ দ্বারা ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে?
উত্তরঃ ২৭
প্রশ্নঃ ০.৫ × ০.১ = কত?
উত্তরঃ ০.০৫
প্রশ্নঃ এক ডজন কলার দাম ৪৮ টাকা হলে, ১৬টি কলার দাম কত টাকা?
উত্তরঃ ৬৪
প্রশ্নঃ দুইটি সংখ্যার গুণফল ২৫৮০০। একটি সংখ্যা ১০০ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তরঃ ২৫৮
প্রশ্নঃ দিনার বাড়ি থেকে তার মামাবাড়ির দূরত্ব ১৫[১/৭] কিলোমিটার। সে ৯[১/৫] কিলোমিটার পথ বাসে এবং বাকি পথ গাড়িতে গেল। সে কত কিলোমিটার পথ গাড়িতে গিয়েছে?
উত্তরঃ ৫[৩৩/৩৫]
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ ৩.২ সেমি হলে এর বৃহত্তম জ্যা কত সেমি?
উত্তরঃ ৬.৪
প্রশ্নঃ ১৫ জন লোকের গড় বয়স ৩৮ বছর। তাদের বয়সের সমষ্টি কত?
উত্তরঃ ৫৭০
প্রশ্নঃ ২৬, ৩২, ৩৫, ৩৫, ৩৯ এই উপাত্তগুলোকে কী উপাত্ত বলে?
উত্তরঃ বিন্যস্ত
প্রশ্নঃ ০.৪৪৮ ÷ ০.১৬ = কত?
উত্তরঃ ২.৮
প্রশ্নঃ ৭৭ ও ১৪৩ এর গসাগু কত?
উত্তরঃ ১১
প্রশ্নঃ ১০০% বলতে কত বোঝায়?
উত্তরঃ ১
প্রশ্নঃ সকাল ৭টা ৩৫ মিনিটকে আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে লিখা যায়?
উত্তরঃ ৭টা ৩৫ মিনিট
প্রশ্নঃ ১ লিটার ৫০০ মিলিলিটার = কত ডেকালিটার?
উত্তরঃ ০.১৫

শূন্যস্থান পূরণ (৯৮)

প্রশ্নঃ ২৪ ঘণ্টার ঘড়িতে ঘণ্টা ___ থেকে শুরু হয় এবং ২৩ পর্যন্ত যায়।
উত্তরঃ শূন্য
প্রশ্নঃ একজন ব্যবসায়ী ৫% মুনাফায় ৩ বছরের জন্য ৪০০০০ টাকা ঋণ নিলেন। ৩ বছর পর তাকে মোট ___ টাকা ফেরত দিতে হবে।
উত্তরঃ ৪৬০০০
প্রশ্নঃ ১৩টি সংখ্যার সমষ্টি ১০৪ হলে, সংখ্যাগুলোর গড় ___।
উত্তরঃ ৮
প্রশ্নঃ (১০ × ৪) – (___ ÷ ৩) + ৫ = ৪১।
উত্তরঃ ১২
প্রশ্নঃ সুমিতের নৌকার ধারণক্ষমতা ১০০ কেজি। সে ১২ কেজি ওজনের সর্বোচ্চ ___ টি বাক্স তার নৌকায় নিতে পারবে।
উত্তরঃ ৮
প্রশ্নঃ দুইটি সংখ্যার লসাগু হলো তাদের সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ___ গুণিতক।
উত্তরঃ ছোট
প্রশ্নঃ [৫৭/১৯] = [৮৭/___]
উত্তরঃ ২৯
প্রশ্নঃ নাফিসের লাইব্রেরিতে ৪৫টি সায়েন্স ফিকশনের বই আছে, যা মোট বইয়ের ১৫%। তার লাইব্রেরিতে মোট বই সংখ্যা ___ টি।
উত্তরঃ ৩০০
প্রশ্নঃ ১০ বা ১০০ দ্বারা ভাগ করা হলে, ভাজকে যত সংখ্যক শূন্য (০) থাকে দশমিক বিন্দু ___ দিকে তত ঘর সরে যায়।
উত্তরঃ বাম
প্রশ্নঃ সামান্তরিকের চারটি কোণের সমষ্টি ৩৬০°। এর দুটি বিপরীত কোণের সমষ্টি ২২০° হলে, বাকি কোণ দুটির প্রত্যেকটি ___।
উত্তরঃ ৭০°
প্রশ্নঃ নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ___ থাকে না।
উত্তরঃ ভাগশেষ
প্রশ্নঃ ১৮ এর সবচেয়ে ছোট গুণিতক ___।
উত্তরঃ ১৮
প্রশ্নঃ একটি বেলন পাশ থেকে দেখতে ___ আকৃতির।
উত্তরঃ আয়তাকার; আয়ত; চতুর্ভুজ
প্রশ্নঃ ২[৭/৮] – ১[৩/৫] + ___ = ৪[২৩/৪০]।
উত্তরঃ ৩[৩/১০]
প্রশ্নঃ ৩৪ ÷ ০.১৭ = (৩৪ ÷ ১৭) × ___।
উত্তরঃ ১০০
প্রশ্নঃ একটি দেয়াল তৈরি করতে ২৫ জন লোকের ১২ দিন সময় লাগলে, কাজটি ৪ দিনে করতে ___ জন লোক লাগবে।
উত্তরঃ ৭৫
প্রশ্নঃ একটি ঘড়ি ৫০০ টাকায় ক্রয় করে ১২% লাভে বিক্রয়মূল্য ___ টাকা হবে।
উত্তরঃ ৫৬০
প্রশ্নঃ একটি সামান্তরিকের দুইটি বিপরীত কোণের সমষ্টি ১২০° হলে অপর দুইটি কোণের সমষ্টি ___।
উত্তরঃ ২৪০°
প্রশ্নঃ আইসক্রিম ___ আকৃতির ঘনবস্তুর একটি উদাহরণ।
উত্তরঃ কোণক
প্রশ্নঃ সমস্ত ২৪ ঘণ্টা ঘড়ির সময় লিখতে ঘণ্টা ও মিনিটকে ___ অঙ্কে প্রকাশ করা হয়।
উত্তরঃ ২
প্রশ্নঃ ২, ৩, ৫, ৪, ৭, ৬ উপাত্তগুলোকে ___ উপাত্ত বলে।
উত্তরঃ অবিন্যস্ত
প্রশ্নঃ ৭৫৯৯ × ৮৭ = ___।
উত্তরঃ ৬৬১১১৩
প্রশ্নঃ ৩২, ৪৮ ও ৯৬ এর গসাগু ___।
উত্তরঃ ১৬
প্রশ্নঃ ৭৫টি লিচুর ২৮% হলো ___ টি লিচু।
উত্তরঃ ২১
প্রশ্নঃ ১২টি খাতার দাম ১৯২ টাকা হলে, ১৫৩৬ টাকায় ___ টি খাতা পাওয়া যাবে।
উত্তরঃ ৯৬
প্রশ্নঃ দুইটি ভগ্নাংশের বিয়োগফল ৫[৩/৭]। ছোটো সংখ্যাটি ৩[১/৬] হলে, বড়ো সংখ্যাটি ___।
উত্তরঃ ৮[২৫/৪২]
প্রশ্নঃ ৬.৮ কেজি তুলার আয়তন ১৪০৭.৭৭ ঘন সেমি হলে, ১ কেজি তুলার আয়তন ___ ঘন সেমি।
উত্তরঃ ২০৭.০২৫
প্রশ্নঃ ১০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যার গড় ___।
উত্তরঃ ২২.৫
প্রশ্নঃ পাইচার্টের আকৃতি ___।
উত্তরঃ বৃত্তাকার
প্রশ্নঃ '%' প্রতীকটি হচ্ছে ___ প্রতীক।
উত্তরঃ শতকরা
প্রশ্নঃ সকল সামান্তরিক হচ্ছে এক ধরনের ___।
উত্তরঃ ট্রাপিজিয়াম; চতুর্ভুজ
প্রশ্নঃ ০.৯ হলো ___ টি ০.০১।
উত্তরঃ ৯০
প্রশ্নঃ { ___ – (৩ × ৫) } ÷ ৪ = ৬।
উত্তরঃ ৩৯
প্রশ্নঃ ৬ দিন ___ মিনিটের সমান হবে।
উত্তরঃ ৮৬৪০
প্রশ্নঃ একটি বই তৈরিতে ১২৬ তা কাগজ লাগে। ৫৯২২ তা দিয়ে ___ টি বই তৈরি করা যাবে।
উত্তরঃ ৪৭
প্রশ্নঃ ___ মিটার ও ৪[১/৫] মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে ৭[৩/৫] মিটার হবে।
উত্তরঃ ৩[২/৫]
প্রশ্নঃ একজন খেলোয়াড়ের তিনটি ওয়ানডে ম্যাচের সংগৃহীত রান ৩৬, ৬৪ ও ৫৩। তিনি গড়ে ___ রান করেছেন।
উত্তরঃ ৫১
প্রশ্নঃ ৩৬টি ও ৬০টি লিচু সর্বাধিক ___ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।
উত্তরঃ ১২
প্রশ্নঃ ১৫০০০ × ২৫৪০০ এর গুণফলের শেষে ___ টি শূন্য বসবে।
উত্তরঃ ৬
প্রশ্নঃ ক + খ = ১০০, বাক্যটি একটি ___ বাক্য।
উত্তরঃ খোলা
প্রশ্নঃ তিনটি ঘণ্টা একত্রে বাজার পর যথাক্রমে ১২ মিনিট, ১৫ মিনিট ও ৪৫ মিনিট অন্তর বাজতে লাগল। ঘণ্টা তিনটি ___ মিনিট পর পুনরায় একত্রে বেজে উঠবে।
উত্তরঃ ১৮০
প্রশ্নঃ খালিঘরে সম্পর্ক প্রতীক বসাও: [৮/১১] ___ [৮/১৫]
উত্তরঃ >
প্রশ্নঃ ৩ লিটার জুস ৮ জনের মাঝে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে ___ লিটার জুস পাবে।
উত্তরঃ ০.৩৭৫
প্রশ্নঃ এক কেজি ডাল ৭০ টাকায় ক্রয় করে ___ % লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য ৯৮ টাকা হবে।
উত্তরঃ ৪০
প্রশ্নঃ ৫, ১৩, ১৮, ১৯, ২৫ এর গড় ___।
উত্তরঃ ১৬
প্রশ্নঃ ১২০০০ কেজি = ___ কুইন্টাল।
উত্তরঃ ১২০
প্রশ্নঃ ফুটবল একটি ___ আকৃতির ঘনবস্তু।
উত্তরঃ গোলক
প্রশ্নঃ আয়তলেখে ___ অক্ষ বরাবর শ্রেণি ব্যবধান বসানো হয়।
উত্তরঃ আনুভূমিক; অনুভূমিক
প্রশ্নঃ ১২৭ × ২৭ = ৩৪২৯; এখানে গুণক হলো ___।
উত্তরঃ ২৭
প্রশ্নঃ ৭ + {(১২ + ২৪) ÷ ৩ – ৫} × ১২ = ___।
উত্তরঃ ৯১
প্রশ্নঃ ২৭, ৫৪ ও ৩৬ এর ল.সা.গু ___।
উত্তরঃ ১০৮
প্রশ্নঃ একটি লাঠির [৭/২৪] অংশ সাদা, [১৩/৪৮] অংশ কালো রং করা হলে ___ অংশ রং করা বাকি আছে।
উত্তরঃ [৭/১৬]
প্রশ্নঃ ১৫ ÷ ২.৫ = (১২ ÷ ___) × ৪
উত্তরঃ ৮
প্রশ্নঃ ৯.৫% হার মুনাফায় ৫০০০ টাকার ৬ বছরের মুনাফা ___ টাকা।
উত্তরঃ ২৮৫০
প্রশ্নঃ ২২, ৬৫, ৪৫, ২৪, ৯৮, ৩৬, ৫৪ ও ৪৮ সংখ্যাগুলোর গড় ___।
উত্তরঃ ৪৯
প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সর্বদা ___ অপেক্ষা বৃহত্তর হয়।
উত্তরঃ প্রস্থ
প্রশ্নঃ সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো সমান হলে তাকে ___ বলে।
উত্তরঃ রম্বস
প্রশ্নঃ ৫, ৭, ৯, ১২, ১৭, ১, ৪, ___, ৮ উপাত্তগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য ১৮।
উত্তরঃ ১৯
প্রশ্নঃ কোনো সংখ্যাকে ___ দ্বারা গুণ করলে গুণফল ও গুণ্য একই হয়।
উত্তরঃ ১
প্রশ্নঃ ক এর মান ___ হলে (ক + ১৩) × ৫ = ২৪০ বাক্যটি সঠিক হবে।
উত্তরঃ ৩৫
প্রশ্নঃ মৌলিক সংখ্যার ___ টি গুণনীয়ক থাকে।
উত্তরঃ ২
প্রশ্নঃ [৪৯/৩৯] – [৮/৩৯] – [৩২/৩৯] = ___
উত্তরঃ [৩/১৩]
প্রশ্নঃ ০.১ × ০.০১ × ০.০০১ = ___
উত্তরঃ ০.০০০০০১
প্রশ্নঃ ___ লিটারের ৩২% হলো ১৪৪ লিটার।
উত্তরঃ ৪৫০
প্রশ্নঃ ১২ ও ৩৩ এর গড়, ২৩ ও ১০ এর গড় অপেক্ষা ___ বেশি।
উত্তরঃ ৬
প্রশ্নঃ ৮টি জারের প্রতিটিতে ___ মিলি পানি থাকলে পানির মোট আয়তন ১.৮ লিটার।
উত্তরঃ ২২৫
প্রশ্নঃ ১২ ঘণ্টা সময়সূচিতে যখন পূর্বাহ্ণ ১২টা ৪০ মিনিট, তখন ২৪ ঘণ্টা সময়সূচিতে সময় ___।
উত্তরঃ ০০:৪০; ০০টা ৪০ মিনিট; ০টা ৪০ মিনিট
প্রশ্নঃ ৩, ৫, ৬, ২, ___, ১ উপাত্তগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য ৭।
উত্তরঃ ৮
প্রশ্নঃ ৮টি কলমের দাম ৪৮ টাকা হলে ___ টাকা দিয়ে ১৫টি কলম কেনা যাবে।
উত্তরঃ ৯০
প্রশ্নঃ ৮৮ এর মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো ___।
উত্তরঃ ১১
প্রশ্নঃ ০.২৫ এর লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশ হলো ___।
উত্তরঃ [১/৪]
প্রশ্নঃ একটি টেবিলের দৈর্ঘ্য ১ মি. ২৫ সেমি হলে, ৪টি টেবিলের দৈর্ঘ্য ___ ডেসিমিটার।
উত্তরঃ ৫০
প্রশ্নঃ ___ টি সংখ্যার সমষ্টি ১৪০ এবং গড় ৩৫।
উত্তরঃ ৪
প্রশ্নঃ ৯.৭ মেট্রিক টন = ___ কুইন্টাল।
উত্তরঃ ৯৭
প্রশ্নঃ ২৫ – {(৮০ + ২০) ÷ ৫ + ২} = ___।
উত্তরঃ ৩
প্রশ্নঃ একটি চকোলেটের [৩/১০] অংশ মিনা খেলো। মিনা চকোলেটের ___ শতাংশ খেলো।
উত্তরঃ ৩০
প্রশ্নঃ কখগঘ একটি সামান্তরিক। কঘ = ৭ সে.মি. হলে, খগ ___ সে.মি.।
উত্তরঃ ৭
প্রশ্নঃ এক হালি ডিমের ট্যালি চিহ্ন ___।
উত্তরঃ
প্রশ্নঃ আয়ত ও ___ এর মধ্যে মিল হলো এদের চারটি কোণ সমকোণ।
উত্তরঃ বর্গ
প্রশ্নঃ ২৮, ২৫, ১২, ৫, ১৮, ৯, ১৩, ৩০, ২, ১২ উপাত্তগুলো ৫ শ্রেণি ব্যবধানে বিন্যস্ত করলে শ্রেণিসংখ্যা হবে ___ টি।
উত্তরঃ ৬
প্রশ্নঃ ৩ কেজি আপেল ও ৬ কেজি লিচুর দাম একত্রে ৯০০০ টাকা। ১ কেজি আপেলের দাম ১০৫০ টাকা হলে, ১ কেজি লিচুর দাম ___ টাকা।
উত্তরঃ ৯৭৫
প্রশ্নঃ গড়ের মান সবসময় সবচেয়ে ছোটো ও সবচেয়ে বড়ো সংখ্যার ___ থাকে।
উত্তরঃ মাঝে; মাঝামাঝি; মধ্যে
প্রশ্নঃ ১৬ : ১২ এর ১২ ঘণ্টা সময়সূচিতে হবে ___।
উত্তরঃ অপরাহ্ণ ৪:১২
প্রশ্নঃ [৫৮/২৩] এর মিশ্র ভগ্নাংশ হবে ___।
উত্তরঃ ২[১২/২৩]
প্রশ্নঃ ২১% লাভে বিক্রয়মূল্য ২৪২ টাকা। ক্রয়মূল্য নির্ণয় করতে ২৪২ কে ___ দ্বারা ভাগ করতে হবে।
উত্তরঃ ১.২১
প্রশ্নঃ আদনান আমের বাজার থেকে ২.৫৬ কেজি গোপালভোগ, ৩.২৮ কেজি ল্যাংড়া ও ১.৭৩ কেজি আম্রপালি আম কিনলো। সে মোট ___ কেজি আম কিনলো।
উত্তরঃ ৭.৫৭
প্রশ্নঃ একটি ___ সংখ্যাকে একাধিক মৌলিক সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যায়।
উত্তরঃ যৌগিক
প্রশ্নঃ পদ্মা সেতুতে ৩ দিনে ৪৮৭৬৮টি গাড়ি অতিক্রম করলে, প্রতিদিন ___ টি গাড়ি সেতুটি অতিক্রম করেছে।
উত্তরঃ ১৬২৫৬
প্রশ্নঃ (৫৫ – ৬৫) শ্রেণির শ্রেণি ব্যবধান ___।
উত্তরঃ ১১
প্রশ্নঃ দাবার বোর্ডে ___ প্যাটার্ন দেখা যায়।
উত্তরঃ বর্গাকার
প্রশ্নঃ উনবিংশ শতাব্দী ___ সাল থেকে শুরু।
উত্তরঃ ১৮০১
প্রশ্নঃ ৮টি সংখ্যার গড়ের অর্ধেক ___ হলে সংখ্যাগুলোর সমষ্টি ১০২৪।
উত্তরঃ ৬৪
প্রশ্নঃ ২৫৮ গ্রাম ১ কেজির ___ %।
উত্তরঃ ২৫.৮
প্রশ্নঃ ৫.৮ কেজি তুলার আয়তন ১২০০.৭৪৫ ঘন সেমি হলে, ১ কেজি তুলার আয়তন ___ ঘন সেমি।
উত্তরঃ ২০৭.০২৫
প্রশ্নঃ একটি বালতির [৯/১৩] অংশ পানি দ্বারা পূর্ণ থাকলে বালতির ___ অংশ খালি আছে।
উত্তরঃ [৪/১৩]
প্রশ্নঃ ৪২ এর মৌলিক গুণনীয়ক সংখ্যা ___ টি।
উত্তরঃ ৩
প্রশ্নঃ (___ × ৯) ÷ ৯ = ৯
উত্তরঃ ৯
প্রশ্নঃ ৮৫৪২ × ৯৭২ = ___
উত্তরঃ ৮৩০২৮২৪

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১৫৫)

প্রশ্নঃ বর্গ ও রম্বসের মধ্যে একটি পার্থক্য লেখো।
উত্তরঃ বর্গের চারটি কোণ সমকোণ, রম্বসের কোণগুলো সমকোণ নয়
প্রশ্নঃ দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হয়?
উত্তরঃ ১
প্রশ্নঃ [৫/১৮] ও [৭/২৪] ভগ্নাংশ দুটিকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে ভগ্নাংশ দুটির হর কত হবে?
উত্তরঃ ৭২
প্রশ্নঃ ৮.৫ ÷ ১০০০ = কত?
উত্তরঃ ০.০০৮৫
প্রশ্নঃ কত টাকার ২৫% = ১২৫ টাকা?
উত্তরঃ ৫০০ টাকা
প্রশ্নঃ তিনটি সংখ্যার গড় ১৫। দুটি সংখ্যা ১২ ও ১৮ হলে তৃতীয় সংখ্যাটি কত?
উত্তরঃ ১৫
প্রশ্নঃ ১৪০০ সালটি কোন শতাব্দীর?
উত্তরঃ ১৪শ শতাব্দী
প্রশ্নঃ একটি সামান্তরিকের ক্ষেত্রফল ১২৮ বর্গমিটার। সামান্তরিকটির ভূমি ১৬ মিটার হলে, এর উচ্চতা কত মিটার?
উত্তরঃ ৮ মিটার
প্রশ্নঃ একটি বাক্সে সর্বোচ্চ ৫টি বল পাশাপাশি রাখা যায়। প্রতিটি বলের ব্যাসার্ধ ২ সেমি হলে, বাক্সটির দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০ সেমি
প্রশ্নঃ ৫৬ ÷ ৮ × (১৩ + ৫) – ৩ × ৫ = কত?
উত্তরঃ ১১১
প্রশ্নঃ ভাজক ১৩, ভাগফল ১৮ এবং ভাগশেষ ৭ হলে, ভাজ্য কত?
উত্তরঃ ২৪১
প্রশ্নঃ ৯০টি আম ও ৭৮টি লিচু সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ৬ জন
প্রশ্নঃ ১[৩/৮] + [৫/১২] – [৭/২৪] = কত?
উত্তরঃ ১[১/২]
প্রশ্নঃ ১ হেক্টর = কত এয়র?
উত্তরঃ ১০০
প্রশ্নঃ ১৩ই এপ্রিল সোমবার হলে ১৮ই জুন কী বার?
উত্তরঃ বৃহস্পতিবার
প্রশ্নঃ ১৭৫৩ × ৯৯৯ = কত?
উত্তরঃ ১৭৫১২৪৭
প্রশ্নঃ ১৮৬৫৫ কে ৪৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
উত্তরঃ ২৫
প্রশ্নঃ ৭টি কলার দাম ৯১ টাকা হলে, ১২টি কলার দাম কত?
উত্তরঃ ১৫৬ টাকা
প্রশ্নঃ (৮ ÷ ৪) × ১০ ___ ১৭ + ৩ ; ফাঁকা স্থানে কোন সম্পর্ক প্রতীকটি হবে?
উত্তরঃ =
প্রশ্নঃ ১৩০ কে মৌলিক গুণিতক আকারে প্রকাশ করো।
উত্তরঃ ১৩০ = ২ × ৫ × ১৩
প্রশ্নঃ ২, ১১, ২৫ সংখ্যাগুলোর গসাগু কত হবে?
উত্তরঃ ১
প্রশ্নঃ একটি বাঁশের [১/৮] অংশ লাল ও [১/৪] অংশ হলুদ রং করা হলে বাঁশটির কত অংশ রংহীন আছে?
উত্তরঃ [৫/৮] অংশ
প্রশ্নঃ ০.৫৫ কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তরঃ [১১/২০]
প্রশ্নঃ বিক্রয়মূল্য ১৪০ টাকা ও লাভ ৪০ টাকা হলে, শতকরা লাভের হার কত?
উত্তরঃ ৪০%
প্রশ্নঃ ১৫০০০ টাকার ১ বছরের মুনাফা ১৫০০ টাকা হলে, মুনাফার হার কত?
উত্তরঃ ১০%
প্রশ্নঃ ক, ১২ ও ১৮ এর গড় ১৫ হলে, ক এর মান কত?
উত্তরঃ ১৫
প্রশ্নঃ একটি সামান্তরিকের ভূমি ৮০০ সেমি ও উচ্চতা ৬ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার?
উত্তরঃ ৪৮ বর্গমিটার
প্রশ্নঃ রবিবারের ২৬ দিন পরের দিনটি কোন বার হবে?
উত্তরঃ শুক্রবার
প্রশ্নঃ ∠খকঘ = ∠খগঘ ও ∠কঘগ = ∠কখগ হলে, কখগঘ চতুর্ভুজটির প্রকৃতি কিরূপ?
উত্তরঃ সামান্তরিক
প্রশ্নঃ দুটি সমান বৃত্ত পাশাপাশি একে অপরকে ছুঁয়ে আছে। কখ রেখাংশটি দুই বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়ে এক বৃত্তের এক প্রান্ত থেকে অন্য বৃত্তের দূরের প্রান্ত পর্যন্ত গেছে। কখ = ৪ সেমি হলে একটি বৃত্তের ব্যাসার্ধ কত?
উত্তরঃ ১ সেমি
প্রশ্নঃ গুণফল ৮৪০০ এবং গুণক ৩৫ হলে গুণ্য কত হবে?
উত্তরঃ ২৪০
প্রশ্নঃ ৯৮৭৬৫ কে ২৫০ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
উত্তরঃ ১৫
প্রশ্নঃ ৮০০ মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় ৫০০০ মিটার পথ অতিক্রম করতে হলে কমপক্ষে কতটি চক্র সম্পন্ন করতে হবে?
উত্তরঃ ৭টি
প্রশ্নঃ ক ÷ ৩ – ২৯ = ১১২ – ৮৮; 'ক' এর মান কত হলে বাক্যটি সত্য হবে?
উত্তরঃ ১৫৯
প্রশ্নঃ ২৪ এর গুণনীয়ক এবং ৬ এর গুণিতক হয় এমন ৬ অপেক্ষা বড় ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
উত্তরঃ ১২
প্রশ্নঃ ১২, ১৮, ২০, ১০৫ এর ল.সা.গু. নির্ণয় করো।
উত্তরঃ ১২৬০
প্রশ্নঃ আয়তের কয় জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল?
উত্তরঃ দুই
প্রশ্নঃ ৭[২/৫], [৯/২], [১১/১৭] এর মধ্যে কোনটি কোন ভগ্নাংশ?
উত্তরঃ মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ
প্রশ্নঃ গুণ্য ৭.৫ এবং গুণক ০.০৪ হলে গুণফল কত?
উত্তরঃ ০.৩
প্রশ্নঃ ০.৬ × ০.৫ × ০.৩ ÷ ০.১২ = কত?
উত্তরঃ ০.৭৫
প্রশ্নঃ ৫টি রাশির গড় ৮০ হলে তাদের সমষ্টি কত?
উত্তরঃ ৪০০
প্রশ্নঃ এক হালি ডিম ৪০০ টাকায় কিনে ৩২০ টাকা বিক্রয় করলে শতকরা কত টাকা ক্ষতি হবে?
উত্তরঃ ২০%
প্রশ্নঃ বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের কতগুণ?
উত্তরঃ [১/২] গুণ
প্রশ্নঃ ১৯.৬৭ লিটারে কত ডেকালিটার?
উত্তরঃ ১.৯৬৭
প্রশ্নঃ একবিংশ শতাব্দীতে কয়টি অধিবর্ষ আছে?
উত্তরঃ ২৪
প্রশ্নঃ খোলা বাক্য কাকে বলে?
উত্তরঃ যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে
প্রশ্নঃ ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে?
উত্তরঃ ১
প্রশ্নঃ (ক + ৫) × ৫ = ৭৫ + (৩ × ৫) হলে, ক এর মান কত?
উত্তরঃ ১৩
প্রশ্নঃ ৩৬ এর গুণনীয়ক কয়টি?
উত্তরঃ ৯টি
প্রশ্নঃ [৩৮/১৭] কে মিশ্র ভগ্নাংশ আকারে লেখো।
উত্তরঃ ২[৪/১৭]
প্রশ্নঃ আয়তাকার জমির প্রস্থ ৩.৭৫ মিটার এবং দৈর্ঘ্য ১০.৫ মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?
উত্তরঃ ৩৯.৩৭৫ বর্গমিটার
প্রশ্নঃ ০.০৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
উত্তরঃ ৪%
প্রশ্নঃ একজন শ্রমিক ৫ দিনে ৬২৫ টাকা আয় করলে, তিনি চার সপ্তাহে মোট কত টাকা আয় করেন?
উত্তরঃ ৩৫০০ টাকা
প্রশ্নঃ ১ থেকে ১০ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত?
উত্তরঃ ৬
প্রশ্নঃ কোন সংখ্যাটি সকল সংখ্যার গুণনীয়ক?
উত্তরঃ ১
প্রশ্নঃ বৃত্তের ব্যাসার্ধ ব্যাস এর কত গুণ?
উত্তরঃ [১/২]
প্রশ্নঃ যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে কি বলে?
উত্তরঃ আয়ত
প্রশ্নঃ দ্বারা কোন সংখ্যাটিকে বোঝায়?
উত্তরঃ ১৩
প্রশ্নঃ ৭৩৮৫৪ কে ১০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
উত্তরঃ ৫৪
প্রশ্নঃ কয়টি ২০ টাকার নোট মিলে ৮টি ৫০০ টাকার নোট হয়?
উত্তরঃ ২০০টি
প্রশ্নঃ ৪৩২০০০ সেকেন্ড = কত দিন?
উত্তরঃ ৫ দিন
প্রশ্নঃ রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য ১০ সেমি এবং এর সন্নিহিত বাহুর দৈর্ঘ্য (২ক + ২) সেমি হলে, ক এর মান কত?
উত্তরঃ ৪
প্রশ্নঃ ১৭ সংখ্যাটিকে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো।
উত্তরঃ
প্রশ্নঃ আয়তের প্রত্যেকটি কোণের মান কত?
উত্তরঃ এক সমকোণ বা ৯০°
প্রশ্নঃ ৫ কিলোমিটার ২৫ সেন্টিমিটার = কত ডেকামিটার?
উত্তরঃ ৫০০.০২৫
প্রশ্নঃ অপরাহ্ণ ৮ : ৪৫ এর ২৪ ঘণ্টা সময়সূচিতে প্রকাশিত রূপ কি হবে?
উত্তরঃ ২০ : ৪৫
প্রশ্নঃ ১২টি সংখ্যার গড়ের এক তৃতীয়াংশ ২৪ হলে সংখ্যাগুলোর সমষ্টি কত?
উত্তরঃ ৮৬৪
প্রশ্নঃ ৫৯০টি লিচুর মধ্যে ২০% পঁচা হলে ভালো লিচুর সংখ্যা কত?
উত্তরঃ ৪৭২
প্রশ্নঃ ০.২ × ০.০৫ × ০.০০১ = কত?
উত্তরঃ ০.০০০০১
প্রশ্নঃ কোন ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় থাকে?
উত্তরঃ অপ্রকৃত ভগ্নাংশ
প্রশ্নঃ লসাগু এর পূর্ণরূপটি লেখো।
উত্তরঃ লঘিষ্ঠ সাধারণ গুণিতক
প্রশ্নঃ ২৫টি পেন্সিল ও ৩৫টি রাবার সর্বোচ্চ কত জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ৫ জন
প্রশ্নঃ সরল করার ক্ষেত্রে যোগ ও ভাগের মধ্যে কোনটির কাজ আগে করতে হবে?
উত্তরঃ ভাগ
প্রশ্নঃ ২ ডজন ডিমের দাম ২৬৪ টাকা হলে ১৪টি ডিমের দাম কত?
উত্তরঃ ১৫৪ টাকা
প্রশ্নঃ দুই ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার গুণফল কত?
উত্তরঃ ৯৮৯০১
প্রশ্নঃ ৫৫ টাকা করে কতজনকে মোট ৬৪৩৫ টাকা দেওয়া যাবে?
উত্তরঃ ১১৭ জন
প্রশ্নঃ ১৬.২৫ লিটার তেলকে প্রতিটি পরিবারের মধ্যে ০.৬৫ লিটার করে ভাগ করে দিলে কতগুলো পরিবার তেল পাবে?
উত্তরঃ ২৫টি
প্রশ্নঃ ১৯২টি লিচু ক জন শিক্ষার্থীর মাঝে সমানভাগে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে ১২টি করে লিচু পায়। ক এর মান কত?
উত্তরঃ ১৬
প্রশ্নঃ ৬ + {(১৮ – ১৪) × (২৫ – ২০)} ÷ ২
উত্তরঃ ১৬
প্রশ্নঃ নবী সাহেব ১১৯৯ টাকা দরে ২৩৫টি হেডফোন আমদানি করেন। তিনি মোট কত টাকার হেডফোন আমদানি করেন?
উত্তরঃ ২৮১৭৬৫ টাকার
প্রশ্নঃ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৭ ও ৬৫ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ ৫ থাকে?
উত্তরঃ ৬
প্রশ্নঃ [৭/১৮], [২/১৫] ও [১১/১২] কে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তরঃ [৭০/১৮০], [২৪/১৮০] ও [১৬৫/১৮০]
প্রশ্নঃ একটি ৩ মিটার একটি ধাতব খণ্ডের ওজন ২১.১৮ কেজি। ধাতব খণ্ডের প্রতি মিটারের ওজন কত কেজি?
উত্তরঃ ৭.০৬ কেজি
প্রশ্নঃ দ্বারা কত বোঝায়?
উত্তরঃ ১৮
প্রশ্নঃ একটি বৃত্তের বৃহত্তম জ্যা ৭.২ সেন্টিমিটার হলে, ব্যাসার্ধ কত সেন্টিমিটার?
উত্তরঃ ৩.৬ সেন্টিমিটার
প্রশ্নঃ রাকিব ও ফাহিমের বয়স যথাক্রমে ২৭ বছর ৪ মাস ও ২১ বছর ৮ মাস। তাদের বয়সের পার্থক্য কত?
উত্তরঃ ৫ বছর ৮ মাস
প্রশ্নঃ আয়তক্ষেত্রের প্রস্থ ১৩ মিটার এবং ক্ষেত্রফল ৩৬৪ বর্গমিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?
উত্তরঃ ২৮ মিটার
প্রশ্নঃ তিন কন্যা ও তাদের মাতার গড় বয়স ২৯ বছর। মাতার বয়স ৫০ বছর হলে, তিন কন্যার বয়সের সমষ্টি কত বছর?
উত্তরঃ ৬৬ বছর
প্রশ্নঃ ০.৭২ কে লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তরঃ [১৮/২৫]
প্রশ্নঃ ২৫ কেজি ওজনের কয়টি ড্রামের ওজন ২ মেট্রিকটন?
উত্তরঃ ৮০টি
প্রশ্নঃ [৩/৫] + [৫/৬] – [৮/১৫] = কত?
উত্তরঃ [৯/১০]
প্রশ্নঃ বার্ষিক ৮ টাকা হারে ৩ বছরে ১২০০০ টাকার মুনাফা কত টাকা?
উত্তরঃ ২৮৮০ টাকা
প্রশ্নঃ ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তরঃ ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
প্রশ্নঃ পরিধির একটি অংশকে কী বলে?
উত্তরঃ বৃত্তচাপ
প্রশ্নঃ লাভ ও ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়?
উত্তরঃ ক্রয়মূল্য
প্রশ্নঃ কত বর্গমিটার ১ এয়রের সমান?
উত্তরঃ ১০০ বর্গমিটার
প্রশ্নঃ ৩৫, ৬৫, ২৩, ৮৫, ২৯, ৪০, ৭০ সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজাও।
উত্তরঃ ২৩, ২৯, ৩৫, ৪০, ৬৫, ৭০, ৮৫
প্রশ্নঃ ৭ ও ১১ এর গ.সা.গু কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ২, ৫, ১৩, ০, ৮, ১৯, ০, ২৫ সংখ্যাগুলোর গড় কত?
উত্তরঃ ৯
প্রশ্নঃ কয়টি ৫০ টাকার নোট মিলে ১৩৫০ টাকা হয়?
উত্তরঃ ২৭টি
প্রশ্নঃ [৫/৮] – [৭/১২] = কত?
উত্তরঃ [১/২৪]
প্রশ্নঃ কোনো মাসের ২ তারিখ সোমবার হলে ২৬ তারিখ কী বার?
উত্তরঃ বৃহস্পতিবার
প্রশ্নঃ [১৩৮/১৯] এর মিশ্র ভগ্নাংশ কোনটি?
উত্তরঃ ৭[৫/১৯]
প্রশ্নঃ সবচেয়ে ছোট কোন সংখ্যা ৯ ও ২৪ দ্বারা বিভাজ্য?
উত্তরঃ ৭২
প্রশ্নঃ ৬% মুনাফায় ৬৫০০ টাকার এক বছরের মুনাফা কত টাকা?
উত্তরঃ ৩৯০ টাকা
প্রশ্নঃ ০, ১ ও ৩ অঙ্কগুলোর প্রত্যেকটি একবার ব্যবহার করে গঠিত তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত?
উত্তরঃ ৩১৯৩০
প্রশ্নঃ একটি বাগানের ক্ষেত্রফল ১৩০ বর্গমিটার। এর প্রস্থ ৬.৫ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার?
উত্তরঃ ২০ মিটার
প্রশ্নঃ ১ ডজন পেনসিলের দাম ৭২ টাকা। ৫টি পেনসিলের দাম কত টাকা?
উত্তরঃ ৩০ টাকা
প্রশ্নঃ ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তরঃ ভাজক = (ভাজ্য – ভাগশেষ) ÷ ভাগফল
প্রশ্নঃ আহাদের কাছে যত টাকা আছে, আবিরের কাছে তার ছয়গুণ অপেক্ষা ৪৭৫ টাকা কম আছে। আহাদের কাছে 'ক' টাকা থাকলে আবিরের কাছে কত টাকা আছে?
উত্তরঃ ৬ক – ৪৭৫
প্রশ্নঃ মা ও মেয়ের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স মেয়ের বয়সের ৪ গুণ। মেয়ের বয়স কত বছর?
উত্তরঃ ১২ বছর
প্রশ্নঃ একটি সংখ্যার গুণিতকসমূহ কিভাবে পাওয়া যায়?
উত্তরঃ সংখ্যাটির সাথে বিভিন্ন পূর্ণসংখ্যা গুণ করে
প্রশ্নঃ ৬ ও ১২ এর সাধারণ গুণনীয়ক কয়টি?
উত্তরঃ ৪টি
প্রশ্নঃ ২[৩/৪], ৩[১/৮] ও ৪[৭/১২] ভগ্নাংশগুলোকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো।
উত্তরঃ [৬৬/২৪], [৭৫/২৪] ও [১১০/২৪]
প্রশ্নঃ ৬.৮৯ × ৯.৫ এর গুণফলের দশমিক বিন্দুর পর কতটি অঙ্ক থাকবে?
উত্তরঃ ৩টি
প্রশ্নঃ কোনো বিদ্যালয়ে ৪৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৪০% ছাত্রী। ঐ বিদ্যালয়ে মোট ছাত্রী কত জন?
উত্তরঃ ১৮৪ জন
প্রশ্নঃ কবির সাহেব তার ব্যবসায় ২০৯৬০০ টাকা বিনিয়োগ করলেন। এক বছর শেষে তিনি ২৩০৫৬ টাকা মুনাফা পেলেন। তিনি শতকরা কত টাকা হারে মুনাফা পেলেন?
উত্তরঃ ১১%
প্রশ্নঃ ২০, ১৪, ১৮, ২৫, ৩২ ও অজানা একটি সংখ্যার গড় ২৮ হলে অজানা সংখ্যাটি কত?
উত্তরঃ ৫৯
প্রশ্নঃ তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কী?
উত্তরঃ লিটার
প্রশ্নঃ ৩৫.৮ কুইন্টাল চালের মূল্য ৮৫৯২ টাকা হলে, ১ মেট্রিক টন চালের মূল্য কত?
উত্তরঃ ২৪০০ টাকা
প্রশ্নঃ একটি আয়তাকার ধানক্ষেতের প্রস্থ ৭৫০ মিটার এবং দৈর্ঘ্য ১২০০ মিটার। ধানক্ষেতটির ক্ষেত্রফল কত এয়র?
উত্তরঃ ৯০০০ এয়র
প্রশ্নঃ নিজাম সাহেব ১৮ মার্চ হতে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) উপর একটি কোর্স করেন। কোর্সটি সম্পন্ন করতে তার কত দিন সময় লেগেছিল?
উত্তরঃ ১৭২ দিন
প্রশ্নঃ বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কী বলে?
উত্তরঃ ব্যাস
প্রশ্নঃ ১০৬০৯ × ৯৯৯৯ = কত?
উত্তরঃ ১০৬০৭৯৩৯১
প্রশ্নঃ একটি দোকানে ২০৬৮৫ গ্রাম আলু আছে। প্রতিদিন ৫৮২৫ গ্রাম আলু বিক্রি হলে কততম দিনে আলুগুলো শেষ হবে?
উত্তরঃ ৪র্থ দিনে
প্রশ্নঃ কোনো সংখ্যার ৬ গুণ এর সাথে ৫২ যোগ করলে ১৩৬ হয়। সংখ্যাটি কত?
উত্তরঃ ১৪
প্রশ্নঃ ১ ডজন কলার দাম ১০৮ টাকা হলে, ১ হালি কলার দাম কত?
উত্তরঃ ৩৬ টাকা
প্রশ্নঃ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের সূত্রটি লেখো।
উত্তরঃ [(পূর্ণসংখ্যা × হর + লব)/হর]
প্রশ্নঃ রাকিব ও আকিবের কাছে যথাক্রমে ৬[৭/১৫] লিটার ও ৭[১/২] লিটার পানি আছে। কার কাছে বেশি পানি আছে?
উত্তরঃ আকিবের কাছে
প্রশ্নঃ ১০০০টি ০.০১ নিয়ে কোন সংখ্যাটি গঠিত?
উত্তরঃ ১০
প্রশ্নঃ কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ৬০ জন শিক্ষার্থীর ৫% অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত?
উত্তরঃ ৩ জন
প্রশ্নঃ বার্ষিক ৯% মুনাফায় ৬০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা?
উত্তরঃ ৫৪ টাকা
প্রশ্নঃ ৪ সন্তান ও মাতার বয়সের গড় ১৬ বছর হলে তাদের মোট বয়স কত বছর?
উত্তরঃ ৮০ বছর
প্রশ্নঃ একটি বইয়ের ওজন ২১২ গ্রাম। ৬০টি বইয়ের ওজন কত কেজি হবে?
উত্তরঃ ১২.৭২ কেজি
প্রশ্নঃ ১ বর্গ কিমি = কত হেক্টর?
উত্তরঃ ১০০ হেক্টর
প্রশ্নঃ বাংলা ৭ম মাস কোনটি?
উত্তরঃ কার্তিক
প্রশ্নঃ ২৪ ঘণ্টা সময়সূচিতে ২১:৪৫ ও ১২ ঘণ্টা সময়সূচিতে অপরাহ্ণ ৯:১৫ সময় দুইটির মাঝে ব্যবধান কত?
উত্তরঃ ৩০ মিনিট
প্রশ্নঃ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ উপাত্তগুলো কি ধরনের?
উত্তরঃ বিন্যস্ত
প্রশ্নঃ ৮ – (৫২ – ৩৬) ÷ (২ × ৪) + ২৬ = কত?
উত্তরঃ ৩২
প্রশ্নঃ ৩ অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা দুইটির গুণফল কত?
উত্তরঃ ৯৯৯০০
প্রশ্নঃ একটি বর্গাকার কাগজের এক বাহুর দৈর্ঘ্য ৩ক সেমি। কাগজটির পরিসীমা ৪৮ সেমি হলে 'ক' এর মান কত?
উত্তরঃ ৪
প্রশ্নঃ ৭ × (৮ + ক) = ৫৬ হলে ক এর মান নির্ণয় করো।
উত্তরঃ ০
প্রশ্নঃ ৫০৬২ সংখ্যাটির সাথে ন্যূনতম কত যোগ করলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে?
উত্তরঃ ২
প্রশ্নঃ দুটি সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকলে সংখ্যা দুটির লসাগু কী হবে?
উত্তরঃ সংখ্যা দুইটির গুণফল
প্রশ্নঃ ২৪ কে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করো।
উত্তরঃ ২ × ২ × ২ × ৩
প্রশ্নঃ হিসাব করো: ২[৫/৬] + [৩/৪] – ২[১/৮]
উত্তরঃ ১[১১/২৪]
প্রশ্নঃ একটি বৃত্তের [৬/১৩] অংশ লাল রং ও [৬/১৩] অংশ কমলা রং করা হয়েছে। বাকি অংশ গোলাপী রং করা হয়েছে। ঐ বৃত্তের কত অংশ গোলাপী রং করা হয়েছে?
উত্তরঃ [১/১৩] অংশ
প্রশ্নঃ ৩ ও ১.১৫ এর গুণফল কতটি ০.০১ দ্বারা গঠিত?
উত্তরঃ ৩৪৫ টি
প্রশ্নঃ ৪, ৫, ৩, ০ অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম চার অঙ্কের দশমিক সংখ্যাটি কত যেখানে দশমিকের পর সহস্রাংশ পর্যন্ত অঙ্ক বিদ্যমান?
উত্তরঃ ০.৩৪৫
প্রশ্নঃ কত টাকার ২৪% = ১২ টাকা?
উত্তরঃ ৫০ টাকার
প্রশ্নঃ একটি গ্রামের জনসংখ্যা ৩৪০০ জন। মোট জনসংখ্যার ৪% বৃদ্ধি পেলে কত জন বৃদ্ধি পেল?
উত্তরঃ ১৩৬ জন
প্রশ্নঃ ৪০ ও ৮ এর গুণফল ও ভাগফলের গড় কত?
উত্তরঃ ১৬২.৫
প্রশ্নঃ ১ হেক্টর ১ এয়রের কত গুণ?
উত্তরঃ ১০০
প্রশ্নঃ একটি বৃত্তে কয়টি জ্যা আঁকা যায়?
উত্তরঃ অসংখ্য
প্রশ্নঃ দ্বারা কত বোঝায়?
উত্তরঃ ১২

আরও অধ্যায়

← অধ্যায় ১০: উপাত্ত বিন্যস্তকরণ

সব অধ্যায় আর ধরন অনুযায়ী প্রশ্ন — গণিত বিষয়ের পাতা।

কেমন শিখলে এক্ষুনি যাচাই করে নাও

বিনামূল্যে রেজিস্ট্রেশন করলেই চারটিই খুলে যাবে

Unlimited প্রশ্ন পেতে এক্ষুনি বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন