প্রশ্নঃ সঠিক উত্তর বেছে নাও — কয়টি ৫০ টাকার নোট মিলে ২০০০ টাকা হয়?
উত্তরঃ ৪০টি
প্রশ্নঃ সিয়ামের কাছে 'ক' টাকা আছে। ইমাদের কাছে সিয়ামের টাকার ৫ গুণ অপেক্ষা ৩০০ টাকা বেশি আছে। আবার আদিবের কাছে ইমাদের টাকার চেয়েও আরো ২০০ টাকা বেশি থাকলে, আদিবের কাছে মোট কত টাকা আছে?
উত্তরঃ ৫ক + ৫০০
প্রশ্নঃ সঠিক উত্তর বেছে নাও — জামিল ৩২ টাকা দিয়ে ৪টি কলম কিনল। ১৫টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে?
উত্তরঃ ১২০ টাকা
প্রশ্নঃ গাণিতিক বাক্যে কোনটির কাজ সবার শেষে করতে হয়?
উত্তরঃ যোগ-বিয়োগ
প্রশ্নঃ সঠিক উত্তর বেছে নাও — ১ ডজন পেনসিলের দাম ৪৮ টাকা হলে, ৮টি পেনসিলের দাম কত?
উত্তরঃ ৩২ টাকা
প্রশ্নঃ ক – ১০ = ৬ হলে ক এর মান কত?
উত্তরঃ ১৬
প্রশ্নঃ সঠিক উত্তর বেছে নাও — ৩৩৪টি আম ১৫ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে?
উত্তরঃ ৪টি
প্রশ্নঃ ৫ × ৬ ÷ ২ ___ ৬ × ৬ – ৬ গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরে নিম্নের কোন প্রতীকটি বসবে?
(ক) = (খ) < (গ) > (ঘ) ≤
উত্তরঃ <
প্রশ্নঃ সঠিক উত্তর বেছে নাও — মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। কন্যার বয়স ১৫ বৎসর। ১০ বৎসর পর মাতার বয়স কত হবে?
উত্তরঃ ৫৫ বছর
প্রশ্নঃ কোন গাণিতিক বাক্যটি মিথ্যা?
উত্তরঃ ২০ + ৫ > ৩০
প্রশ্নঃ খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি?
(ক) ৪ × ৪ = ১৬ (খ) ক × ৪ = ১৬ (গ) ৮ ÷ ২ = ৪ (ঘ) ৬ × ৪ = ২৪
উত্তরঃ ক × ৪ = ১৬
প্রশ্নঃ 'ঘ' এর কোন মানের জন্য ৩ × ঘ + ৭ = ১৯ বাক্যটি সত্য হবে?
উত্তরঃ ৪
প্রশ্নঃ ৫ × ৬ ÷ ৩ ___ ৬ × ৬ ÷ ৪, ফাঁকা ঘরে কোন প্রতীকটি বসবে?
উত্তরঃ >
প্রশ্নঃ কোনটি খোলা বাক্য?
উত্তরঃ ক একটি জোড় সংখ্যা
প্রশ্নঃ ২৯ একটি বিজোড় সংখ্যা। গাণিতিক বাক্যটি কোন ধরনের বাক্য?
উত্তরঃ সত্য
প্রশ্নঃ নিচের কোনটি বদ্ধ বাক্যের উদাহরণ?
(ক) ৪ × ৯ = ৪৫ – ৯ (খ) ক + ৫ = ১২ (গ) ৩ × ক = ৭২ ÷ ৩ (ঘ) ১২০ ÷ ক = ২০
উত্তরঃ ৪ × ৯ = ৪৫ – ৯
প্রশ্নঃ ৩৫ এর সাথে একটি অজানা সংখ্যা 'খ' যোগ করে যোগফলকে ৪ দ্বারা গুণ করলে গুণফল ২৪০ হয়। নিচের কোনটি সঠিক গাণিতিক বাক্য?
(ক) (৩৫ – খ) × ৪ = ২৪০ (খ) (৩৫ + খ) ÷ ৪ = ২৪০ (গ) (৩৫ + খ) × ৪ = ২৪০ (ঘ) ৩৫ + খ × ৪ = ২৪০
উত্তরঃ (৩৫ + খ) × ৪ = ২৪০
প্রশ্নঃ (২২ × ক) ÷ ৪ + ১৫ = ১০৩ হলে ক এর মান কত?
উত্তরঃ ১৬
প্রশ্নঃ একটি অঙ্কে ভাজ্য ৭৮ এবং ভাজক ১৯৭৬। যদি ভাগফল ০ হয় এবং ভাগশেষ ভাজ্যের সমান ৭৮ হয়। তবে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক?
প্রশ্নঃ হিসাবের ক্ষেত্রে কোন দিক থেকে হিসাব করা হয়?
উত্তরঃ বাম থেকে ডানে
প্রশ্নঃ কয়টি ৫০ টাকার নোট মিলে ২০০০ টাকা হয়?
উত্তরঃ ৪০টি
প্রশ্নঃ একটি পানির ট্যাংকে প্রতি মিনিটে ১২ লিটার পানি ঢুকে এবং ৮ লিটার পানি বের হয়ে যায়। ৩ মিনিট পর ট্যাংকে কত লিটার পানি জমবে?
উত্তরঃ ১২
প্রশ্নঃ ১টি মোবাইলের দাম ক টাকা এবং ১টি মেমোরি কার্ডের দাম ১৩২৫ টাকা। যদি ১টি মোবাইলের দাম, ৪৭টি মেমোরি কার্ডের দামের সমান হয়, তবে নিচের কোনটি সঠিক গাণিতিক বাক্য?
প্রশ্নঃ এক ব্যক্তির বর্তমান বয়স তার নাতির বর্তমান বয়সের ৭ গুণ। ৯ বছর আগে নাতির বয়স যদি ৪ বছর হয়ে থাকে, তবে ১২ বছর পর ঐ ব্যক্তির বয়স কত বছর হবে?
উত্তরঃ ১০৩
প্রশ্নঃ একটি লাইব্রেরির জন্য ১৪ ডজন গল্পগ্রন্থ এবং ১৮ ডজন খাতা মোট ১৪৯৪০ টাকায় কেনা হল। ১৪ ডজন গল্পগ্রন্থের মোট দাম যদি ৮৪৬০ টাকা হয় তবে ১ ডজন খাতার দাম কত টাকা?
উত্তরঃ ৩৬০
প্রশ্নঃ মিনুর মাসিক বেতন ৭৩৪৫০ টাকা। তিনি প্রতি মাসে ভাড়া বাবদ ২৩৬৫০ টাকা এবং পারিবারিক অন্যান্য খরচ বাবদ ৩১৩০০ টাকা ব্যয় করেন। বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। এভাবে ৩ বছরে তিনি কত টাকা জমা করতে পারবেন?
উত্তরঃ ৬৬৬০০০ টাকা
প্রশ্নঃ জারিম দোকান থেকে ৫টি কলম এবং ২টি খাতা একত্রে ১০০ টাকায় কিনলো। যদি ২ টা খাতার মোট মূল্য ৪০ টাকা হয়, তবে একটি কলমের মূল্য কত টাকা?
উত্তরঃ ১২ টাকা
প্রশ্নঃ কতটি ১০০ টাকার নোট একত্র করলে তা ৩টি ১০০০ টাকার নোট এবং ৪টি ৫০০ টাকার নোটের সমান হবে?
উত্তরঃ ৫০
প্রশ্নঃ আবিরের বয়স তার ছোট ভাইয়ের বয়সের দ্বিগুণ। আবিরের বয়সের সাথে ৫ যোগ করলে যোগফল ৩৫ বছর হয়। তার ছোট ভাইয়ের বয়স কত?
উত্তরঃ ১৫ বছর
প্রশ্নঃ মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। কন্যার বয়স ১৫ বছর হলে মাতার বয়স কত?
উত্তরঃ ৪৫ বছর
প্রশ্নঃ ভাইয়ের বয়স বোনের বয়সের ৪ গুণ। বোনের বয়স ৬ বছর হলে ভাইয়ের বয়স কত?
উত্তরঃ ২৪ বছর
প্রশ্নঃ ১ ডজন পেনসিলের দাম ৪৮ টাকা হলে ৮টি পেনসিলের দাম কত?
উত্তরঃ ৩২ টাকা
প্রশ্নঃ একটি ছাত্রাবাসে ৬ জন শিক্ষার্থীর জন্য ১২০০ গ্রাম ডাল প্রয়োজন হলে, একই হারে ১৫ জন শিক্ষার্থীর জন্য কত গ্রাম ডাল প্রয়োজন হবে?
উত্তরঃ ৩০০০ গ্রাম
প্রশ্নঃ বাজারে ৪ কেজি মাছের দাম ৩২০০ টাকা হলে, একই দরে ৯ কেজি মাছ কিনতে কত টাকা খরচ করতে হবে?
উত্তরঃ ৭২০০ টাকা
প্রশ্নঃ একটি দোকানে ৫ ডজন খাতার মূল্য ১২০০ টাকা হলে, ঐ দোকান থেকে একই রকমের ৭টি খাতা কিনতে কত টাকা দিতে হবে?
উত্তরঃ ১৪০ টাকা
প্রশ্নঃ ১২ জনের জন্য ১.২ কেজি চাল লাগলে, ঐ একই হিসাবে ৪ জনের জন্য কত গ্রাম চাল লাগবে?
প্রশ্নঃ ১২ জন লোকের ১ সপ্তাহে ২৪ কেজি চাল লাগে। ২৪ জন লোকের ১ সপ্তাহে কত কেজি চাল লাগবে?
উত্তরঃ ৪৮ কেজি
প্রশ্নঃ ১ ব্যক্তির দৈনিক আয় ১২০ টাকা হলে এক বছরে তার আয় কত? (১ বছর = ৩৬৫ দিন)
উত্তরঃ ৪৩৮০০ টাকা
প্রশ্নঃ এক কুড়ি ডিমের দাম ১৪০ টাকা হলে, পাঁচ হালি ডিমের দাম কত?
উত্তরঃ ১৪০ টাকা
শূন্যস্থান পূরণ (৩৫)
প্রশ্নঃ ক + ১৫ = ২৫ হলে, ক = ___।
উত্তরঃ ১০
প্রশ্নঃ যখন একটি বাক্যকে সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন বাক্যটিকে ___ বলে।
উত্তরঃ খোলা বাক্য
প্রশ্নঃ ১০ এর ___ গুণ হতে ২০ বিয়োগ করলে ১০ হয়।
উত্তরঃ ৩
প্রশ্নঃ ৪১ এর ৮ গুণের সাথে ___ যোগ করলে যোগফল ৪৩৭ এর সমান হবে।
উত্তরঃ ১০৯
প্রশ্নঃ ক × ৪ = ১৫ + ক + ৬; এখানে ক এর মান ___ হলে উক্তিটি সত্য হবে।
উত্তরঃ ৭
প্রশ্নঃ ক সংখ্যক খাতার মূল্য ৮৯ টাকা হতে ১৭ টাকা কম হলে, ১টি খাতার মূল্য ___ ÷ ক টাকা।
উত্তরঃ ৭২
প্রশ্নঃ ৫ × ৬ ÷ ২ ▭ ৬ × ৬ − ৬ — ফাঁকা ঘরে কোন চিহ্নটি বসবে?
উত্তরঃ <
প্রশ্নঃ ___ × ২৪ + ১৫০ = ২৪৬; গাণিতিক বাক্যটির খালিঘরে কত বসবে?
উত্তরঃ ৪
প্রশ্নঃ গাণিতিক বাক্যে বাম থেকে ___ হিসাব করতে হয়।
উত্তরঃ ডানে
প্রশ্নঃ গাণিতিক বাক্যে ___ বন্ধনীর কাজ আগে করতে হয়।
উত্তরঃ ( )
প্রশ্নঃ ৯৯৯৯ × ৮৭২৫ = (___ – ১) × ৮৭২৫
উত্তরঃ ১০০০০
প্রশ্নঃ ১৭ × (৯ + ___) = ৪৪২
উত্তরঃ ১৭
প্রশ্নঃ (২ × ৫) ÷ ১০ + ১ = ___
উত্তরঃ ২
প্রশ্নঃ ৬ × ৪ ÷ ২ ___ ৭ × ৭ – ৮
উত্তরঃ <
প্রশ্নঃ ___ × ৭০০ = ৫৬০০০০০
উত্তরঃ ৮০০০
প্রশ্নঃ ৪০ – (২০ ÷ ৫) × ২ = ___।
উত্তরঃ ৩২
প্রশ্নঃ বন্ধনীযুক্ত গাণিতিক বাক্যে ___ বন্ধনীর কাজ সবার শেষে করতে হয়।
উত্তরঃ [ ]
প্রশ্নঃ ২০ এর ৩ গুণের সাথে ১০ যোগ করলে ___ হয়।
উত্তরঃ ৭০
প্রশ্নঃ ১৫ – {(৬০ + ৪০) ÷ ২০ + ৩} = ___
উত্তরঃ ৭
প্রশ্নঃ ৬০০ – (৪৫ × ৪ + ১২ × ১৫) = ___
উত্তরঃ ২৪০
প্রশ্নঃ ৮টি আপেলের দাম ২৪০ টাকা ও ৩টি কমলার দাম ৯০ টাকা। ১০টি আপেল ও ১০টি কমলার মোট দাম ___ টাকা।
উত্তরঃ ৬০০
প্রশ্নঃ পিতা ও চার বোনের বর্তমান বয়সের যোগফল ৭০ বছর। পিতা ও চার বোনের বয়সের সমষ্টির পার্থক্য যদি ৩০ বছর হয়, তবে চার বোনের বর্তমান বয়সের যোগফল ___ বছর।
উত্তরঃ ২০
প্রশ্নঃ একটি গুদামে ১৯৭২টি চালের বস্তা ছিলো। মাসের শুরুতে ৪১৩টি বস্তা বিক্রি করে দেওয়া হলো এবং ২৩৮টি নতুন বস্তা আনা হলো। ঐ গুদামে বর্তমানে বস্তার সংখ্যা ___ টি।
প্রশ্নঃ ৫টি কলমের দাম ২৫ টাকা হলে ১২টি কলমের দাম ___ টাকা।
উত্তরঃ ৬০
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৮১)
প্রশ্নঃ ৭ × [৬ + {২৪ − (৯ + ২ − ১)}] = ?
উত্তরঃ ১৪০
প্রশ্নঃ একটি খোলা বাক্যের উদাহরণ দাও।
উত্তরঃ ৪৮ × ক – ১৩ = ২২৭
প্রশ্নঃ অজানা রাশিকে 'ক' ধরে নিচের বাক্যটি গাণিতিক বাক্যে প্রকাশ করো — ৩৫ এর সাথে কত যোগ করলে যোগফল ৫২ হয়।
উত্তরঃ ৩৫ + ক = ৫২
প্রশ্নঃ অজানা সংখ্যাকে 'ক' ধরে গাণিতিক বাক্য লেখো এবং 'ক' এর মান নির্ণয় করো — একটি সংখ্যার সঙ্গে ২০ যোগ করলে যোগফল ১৬০ হয়।
উত্তরঃ ক + ২০ = ১৬০; ক = ১৪০
প্রশ্নঃ নিচের খোলা বাক্যের অজানা মান বের করো যেন বাক্যটি সত্য হয় — একটি চতুর্ভুজের 'ক' সংখ্যক বাহু আছে।
উত্তরঃ ক = ৪
প্রশ্নঃ 'গ' এর এমন একটি মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয় — গ + ১২ = ১৯
উত্তরঃ গ = ৭
প্রশ্নঃ আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনল এবং সে দোকানিকে মোট খ টাকা দিলো। প্রতিটি ডিমের দাম ১২ টাকা। ক এবং খ এর মধ্যে সম্পর্ক কী?
উত্তরঃ খ = ১২ × ক
প্রশ্নঃ নিচের হিসাবটি করো — ৬ − (৫৬ − ৪০) ÷ (২ × ৪) + ৫ = ?
উত্তরঃ ৯
প্রশ্নঃ হিসাব করো — {২৪ − (৩ × ৪)} ÷ ২ = ?
উত্তরঃ ৬
প্রশ্নঃ পলি এবং রাজনের একত্রে ১৮৬৫০ টাকা আছে। রাজন অপেক্ষা পলির ১৬৮০ টাকা কম আছে। পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে?
উত্তরঃ পলির ৮৪৮৫ টাকা, রাজনের ১০১৬৫ টাকা
প্রশ্নঃ আবির ৫০০ টাকা নিয়ে বাজারে গেল। সে ৬০ টাকা দরে ২ কেজি করে আলু, ৫০ টাকা দরে ১ কেজি পটল ও ৫৫ টাকা দরে ১ কেজি বেগুন কিনল। সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে ২২০ টাকার মাছ কিনল। তার কাছে কত টাকা রইল?
উত্তরঃ ৫৫ টাকা
প্রশ্নঃ রহিম সাহেব বাজার থেকে ৬০০ টাকা দিয়ে ৫টি ডাব কিনলেন। ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে?
উত্তরঃ ১৪৪০ টাকা
প্রশ্নঃ রিয়া দোকান থেকে ২৪টি পেনসিল ২৮৮ টাকায় ক্রয় করল। ৩৬টি পেনসিল কিনলে তার কত টাকা লাগত?
প্রশ্নঃ ক সংখ্যক টেনিস বল এবং ৪টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। ১টি টেনিস বলের মূল্য ২৬ টাকা এবং ১টি ক্রিকেট ব্যাটের মূল্য ১৮০ টাকা। ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো।
প্রশ্নঃ নিচের গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো এবং মান বের করো — (৩২ + ১৭) ÷ ৯
উত্তরঃ ভাগফল ৫, ভাগশেষ ৪
প্রশ্নঃ ১২টি কলা এবং ৮টি পেঁপের মূল্য একত্রে ৬১৬ টাকা। একটি কলার মূল্য ৮ টাকা হলে একটি পেঁপের মূল্য কত?
উত্তরঃ ৬৫ টাকা
প্রশ্নঃ ৫টি গরু এবং ৮টি ছাগলের মূল্য একত্রে ৬২৫,৮০০ টাকা। একটি ছাগলের মূল্য ১৭৬০০ টাকা। একটি গরুর মূল্য কত?
উত্তরঃ ৯৭০০০ টাকা
প্রশ্নঃ কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে ৭০৫০০ টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ ৫৬০০ টাকা বেশি। কেয়া ও মারুফ প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত?
উত্তরঃ কেয়ার ৩২৪৫০ টাকা, মারুফের ৩৮০৫০ টাকা
প্রশ্নঃ রনি এবং বাসিরের কাছে একত্রে ৭৮০টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে ৬৪টি লিচু কম আছে। রনি এবং বাসির প্রত্যেকের কতটি করে লিচু আছে?
উত্তরঃ রনির ৪২২টি, বাসিরের ৩৫৮টি
প্রশ্নঃ সাইফ সাহেব বাজার থেকে ২৫ কেজি চাল, ৩৫০ টাকার সরিষার তেল এবং ৬৬৮ টাকার মসলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৭২ টাকা। তিনি দোকানদারকে ৩০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন?
উত্তরঃ ১৮২ টাকা
প্রশ্নঃ একটি ফলের দোকানে একটি আনারস ৪৮ টাকায়, একটি আনার ৯৫ টাকায় এবং একটি আতাফল ৭৫ টাকায় বিক্রি হয়। সোনিয়া ৪টি আনারস, ২টি আনার এবং ৫টি আতাফল কিনে ১০০০ টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে?
উত্তরঃ ২৪৩ টাকা
প্রশ্নঃ ফাতিহা, সুলতান ও আফরিন তিন ভাইবোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ল। নাগরদোলায় প্রতিবার উঠলে ১৫ টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা ৫বার, সুলতান ৭বার এবং আফরিন ১বার উঠলো। বাবা কাউন্টারে ৫০০ টাকা দিলেন। তিনি কত টাকা ফেরত পাবেন?
উত্তরঃ ৩০৫ টাকা
প্রশ্নঃ মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৪৫ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৪ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত?
উত্তরঃ পুত্রের বয়স ৯ বছর, মায়ের বয়স ৩৬ বছর
প্রশ্নঃ একজন শ্রমিক ৫ দিনে ৩১২৫ টাকা আয় করেন। ৩ সপ্তাহে তিনি কত টাকা আয় করেন?
উত্তরঃ ১৩১২৫ টাকা
প্রশ্নঃ শরিফুল ৭২ টাকা দিয়ে ৩টি খাতা কিনল। ১২টি খাতা কিনতে তার কত টাকা লাগবে?
উত্তরঃ ২৮৮ টাকা
প্রশ্নঃ ১৬ জন শ্রমিক ৭ দিনে একটি দেয়াল নির্মাণ করে। (ক) ৪ জন শ্রমিকের ঐ দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে?
উত্তরঃ ২৮ দিন
প্রশ্নঃ ১৮ ÷ [১ + ৪ ÷ {১ + ৫ ÷ (১ + ৮ ÷ ২)}] = ?
উত্তরঃ ৬
প্রশ্নঃ ১২টি কলমের দাম ১৮০ টাকা হলে ২৫টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে?
উত্তরঃ ৩৭৫ টাকা
প্রশ্নঃ ৩৫ ÷ ৫ ___ ২ × ৩, খালি ঘরে কোন সম্পর্ক প্রতীক হবে?
উত্তরঃ >
প্রশ্নঃ অজানা রাশিকে 'ক' ধরে নিচের বাক্যটি গাণিতিক বাক্যে প্রকাশ করো — ৩২টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো যেন প্রত্যেকে ৮টি করে চকলেট পায়।
উত্তরঃ ৩২ ÷ ক = ৮
প্রশ্নঃ অজানা সংখ্যাকে 'ক' ধরে গাণিতিক বাক্য লেখো এবং 'ক' এর মান নির্ণয় করো — একটি সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ৫ ও ভাগশেষ ৪ হয়।
উত্তরঃ ক = ৭ × ৫ + ৪; ক = ৩৯
প্রশ্নঃ নিচের খোলা বাক্যের অজানা মান বের করো যেন বাক্যটি সত্য হয় — দোকান থেকে 'ক' টাকার চাল কিনে ৫০০ টাকা দিয়ে ৮৫ টাকা ফেরত পেলাম।
উত্তরঃ ক = ৪১৫
প্রশ্নঃ 'গ' এর এমন একটি মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয় — ৪৮ − গ = ৩৩
উত্তরঃ গ = ১৫
প্রশ্নঃ আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনল এবং সে দোকানিকে মোট খ টাকা দিলো। প্রতিটি ডিমের দাম ১২ টাকা। ক এর মান ১০, ১১, ১৫ হলে খ এর মানগুলো কী হবে?
প্রশ্নঃ ক সংখ্যক টেনিস বল এবং ৪টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। ১টি টেনিস বলের মূল্য ২৬ টাকা এবং ১টি ক্রিকেট ব্যাটের মূল্য ১৮০ টাকা। খ এর মান নির্ণয় করো যখন ক = ৮
উত্তরঃ খ = ৯২৮
প্রশ্নঃ নিচের গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো এবং মান বের করো — ৮০০ − (১২৫ × ৫ + ১৮ × ৬)
উত্তরঃ ৬৭
প্রশ্নঃ ১৬ জন শ্রমিক ৭ দিনে একটি দেয়াল নির্মাণ করে। (খ) দেয়ালটি ২ দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে?
প্রশ্নঃ রাজুর বাবা ২৫টি ডাব ৬০ টাকা দরে বিক্রয় করলেন। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কিনতে ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে ১৫০ টাকার সবজি কিনলেন। তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকল?
উত্তরঃ ৬০০ টাকা
প্রশ্নঃ পঁচাত্তরকে ছয় দ্বারা গুণ করে গুণফলকে পনের দ্বারা ভাগ করো— উক্তিটি গাণিতিক বাক্যে প্রকাশ করো।
উত্তরঃ (৭৫ × ৬) ÷ ১৫
প্রশ্নঃ নিচের খোলা বাক্যের অজানা মান বের করো যেন বাক্যটি সত্য হয় — খ সংখ্যক কলম ১২ জনের মধ্যে ৩টি করে ভাগ করে দেওয়া হলো।
উত্তরঃ খ = ৩৬
প্রশ্নঃ 'গ' এর এমন একটি মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয় — ৮ × গ = ৩২
উত্তরঃ গ = ৪
প্রশ্নঃ নিচের হিসাবটি করো — [{১০ × (১২ ÷ ৪ − ১) − ২} − {(৬ × ৬ − ৬) ÷ ২}] ÷ ৩ = ?
উত্তরঃ ১
প্রশ্নঃ ক সংখ্যক টেনিস বল এবং ৪টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। ১টি টেনিস বলের মূল্য ২৬ টাকা এবং ১টি ক্রিকেট ব্যাটের মূল্য ১৮০ টাকা। ক এর মান নির্ণয় করো যখন খ = ১০৩২
উত্তরঃ ক = ১২
প্রশ্নঃ ৮ কেজি আটার মূল্য ৩৮৪ টাকা হলে ৪৩২০ টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে?
উত্তরঃ ৯০ কেজি
প্রশ্নঃ ঐকিক নিয়ম কাকে বলে?
উত্তরঃ একটির মান বের করে একে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করার নিয়মকে ঐকিক নিয়ম বলে।
প্রশ্নঃ 'গ' এর এমন একটি মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয় — ৮১ ÷ গ = ৯
উত্তরঃ গ = ৯
প্রশ্নঃ ক × ২ = ৩৬; 'ক' এর মান কত হলে বাক্যটি সত্য হবে?