বৃত্তি · britti.app

প্রস্তুতি হোক ট্যালেন্টপুল বৃত্তির জন্য

britti.app
সব বিষয়বাংলাইংরেজিগণিতবিজ্ঞানবিশ্বপরিচয়

পঞ্চম শ্রেণির গণিত — অধ্যায় ৩: গুণিতক ও গুণনীয়ক: প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণির গণিত বইয়ের অধ্যায় ৩: গুণিতক ও গুণনীয়ক — মোট ২৪১টি প্রশ্ন, প্রতিটির উত্তরসহ। বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ধরন অনুযায়ী সাজানো।

বহুনির্বাচনি প্রশ্ন (৬৩)

প্রশ্নঃ নিচের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক ৩০?
(ক) ৫ ও ১০   (খ) ৫ ও ৬   (গ) ৩ ও ৫   (ঘ) ৩ ও ৬
উত্তরঃ ৫ ও ৬
প্রশ্নঃ ৮ এর গুণিতক কোনটি?
উত্তরঃ ৩২
প্রশ্নঃ নিচের কোনটি ৩ ও ৬ এর গুণিতক?
(ক) ৩   (খ) ৯   (গ) ১৫   (ঘ) ১৮
উত্তরঃ ১৮
প্রশ্নঃ সঠিক উত্তর বেছে নাও — ৩টি বাস যথাক্রমে ৩, ৪ ও ৫ মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস ৩টি একত্রে থামবে?
উত্তরঃ ৬০ মিনিট
প্রশ্নঃ ৫ ও ৭ এর গ.সা.গু. কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ নিচের কোনটি ৫ ও ৭ এর গুণিতক?
(ক) ৯১   (খ) ৬৫   (গ) ২১৫   (ঘ) ১০৫
উত্তরঃ ১০৫
প্রশ্নঃ নিচের কোনটি ৯ এর গুণিতক?
(ক) ৬৩   (খ) ১০৯   (গ) ১৯৯   (ঘ) ১
উত্তরঃ ৬৩
প্রশ্নঃ সঠিক উত্তর বেছে নাও — ১৫টি আম ও ২৫টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ৫
প্রশ্নঃ ১২ ও ১৬ এর কতটি সাধারণ গুণিতক আছে?
উত্তরঃ অসংখ্য
প্রশ্নঃ ১৪ এর ৯ম গুণিতক কত?
উত্তরঃ ১২৬
প্রশ্নঃ ৬ এর ১ম ৪টি গুণিতকের যোগফল কত?
উত্তরঃ ৬০
প্রশ্নঃ ৩ এর কততম গুণিতকটি ৭০ এর সবচেয়ে কাছাকাছি?
উত্তরঃ ২৩
প্রশ্নঃ দুই অঙ্কের কোন সংখ্যাটি ৭ এর বৃহত্তম গুণিতক?
উত্তরঃ ৯৮
প্রশ্নঃ সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যাকে কী বলে?
উত্তরঃ লসাগু
প্রশ্নঃ ১২, ৮ ও ১০ এর লসাগু কত?
উত্তরঃ ১২০
প্রশ্নঃ ২, ৬ ও ১০ এর লসাগু কত?
উত্তরঃ ৩০
প্রশ্নঃ ৩৫ ও ২১ এর লসাগু কত?
উত্তরঃ ১০৫
প্রশ্নঃ সবচেয়ে ছোটো কোন সংখ্যা ১৪ ও ২৪ দ্বারা বিভাজ্য?
উত্তরঃ ১৬৮
প্রশ্নঃ ১১ ও ১৫ এর লসাগু কত?
উত্তরঃ ১৬৫
প্রশ্নঃ ৩টি ঘণ্টা যথাক্রমে ৫, ৪ ও ৬ মিনিট পরপর বাজে। ন্যূনতম কতক্ষণ পরপর ঘণ্টাগুলো একসঙ্গে বাজবে?
উত্তরঃ ৬০ মিনিট
প্রশ্নঃ ৩টি বাস যথাক্রমে ৩, ৪, ৫ মিনিট পরপর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস ৩টি একত্রে থামবে?
উত্তরঃ ৬০ মিনিট
প্রশ্নঃ ১৬, ১৮ ও ২০ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত?
উত্তরঃ ৭২০
প্রশ্নঃ ১২, ১৬, ২০, ২৪ এর লসাগু কত?
উত্তরঃ ২৪০
প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৫, ১৮, ২৭ দ্বারা ভাগ করলে ৫ অবশিষ্ট থাকে?
উত্তরঃ ২৭৫
প্রশ্নঃ একটি কক্ষের মেঝেতে ২৪ সে.মি. প্রস্থ ও ৩০ সে.মি. দৈর্ঘ্যের পাথর বসিয়ে বর্গক্ষেত্র তৈরি করা হলো। ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত সে.মি. হবে?
উত্তরঃ ১২০
প্রশ্নঃ তিনটি কোম্পানির বাস একই সময় ছাড়ার পর ১৫, ১৮ ও ২৪ মিনিট অন্তর ছাড়া হয়। কমপক্ষে কত মিনিট পর কোম্পানি তিনটি পুনরায় একত্রে বাস ছাড়বে?
উত্তরঃ ৩৬০
প্রশ্নঃ জাকারিয়ার বাসায় ৬ জন বা ৯ জন বা ১২ জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে বণ্টন করে দিতে পারে?
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ তিনজন কৃষক যথাক্রমে ৮ দিন, ১২ দিন ও ১৮ দিন অন্তর জমিতে সেচ দেন। আজ তারা জমিতে সেচ দিলে সর্বনিম্ন কতদিন পর তাঁরা আবার জমিতে সেচ দিবেন?
উত্তরঃ ৭২
প্রশ্নঃ নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য?
(ক) ১২২   (খ) ১৪২   (গ) ১৫২   (ঘ) ১৬২
উত্তরঃ ১৫২
প্রশ্নঃ ৩ ও ৪ উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি?
উত্তরঃ ৭৩২
প্রশ্নঃ কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল কত দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে?
উত্তরঃ ৯
প্রশ্নঃ ৯২৩৫৯৬ সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য?
উত্তরঃ ৪
প্রশ্নঃ ৮৭৫___২ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হলে খালি ঘরের সর্বনিম্ন সংখ্যাটি কত?
উত্তরঃ ২
প্রশ্নঃ ক অঙ্কটির মান কত হলে ২০৩৫৯কক সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে?
উত্তরঃ ০
প্রশ্নঃ ৩৯৪৩৮০ সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য?
(ক) ১৬   (খ) ৮   (গ) ৩ ও ৪   (ঘ) ১১
উত্তরঃ ৩ ও ৪
প্রশ্নঃ ১৮ এর গুণনীয়ক কয়টি?
উত্তরঃ ৬টি
প্রশ্নঃ ২৮ এর গুণনীয়ক কতটি?
উত্তরঃ ৬
প্রশ্নঃ ২৪ এর গুণনীয়ক কয়টি?
উত্তরঃ ৮
প্রশ্নঃ একটি মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে?
উত্তরঃ ২
প্রশ্নঃ ৪৫ সংখ্যাটির ক্ষুদ্রতম মৌলিক গুণনীয়ক কত?
উত্তরঃ ৩
প্রশ্নঃ কোন সংখ্যাটি যে কোনো সংখ্যারই গুণনীয়ক?
উত্তরঃ ১
প্রশ্নঃ ৩৬ এর গুণনীয়ক কয়টি?
উত্তরঃ ৯টি
প্রশ্নঃ ৬০ এর মৌলিক গুণনীয়কে প্রকাশ কোনটি?
উত্তরঃ ২ × ২ × ৩ × ৫
প্রশ্নঃ ২০ থেকে ৪০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে?
উত্তরঃ ৪
প্রশ্নঃ ১০৫ এর বৃহত্তম মৌলিক গুণনীয়ক কত?
উত্তরঃ ৭
প্রশ্নঃ ১২ ও ৩০ এর সাধারণ গুণনীয়ক কয়টি?
উত্তরঃ ৪
প্রশ্নঃ নিচের কোন দুটি সংখ্যার বৃহত্তম সাধারণ গুণনীয়ক ৬?
(ক) ১২, ২৪   (খ) ১৫, ৩০   (গ) ১৮, ৩৬   (ঘ) ১৮, ৩০
উত্তরঃ ১৮, ৩০
প্রশ্নঃ ৪২ এর মৌলিক উৎপাদক কয়টি?
উত্তরঃ ৩
প্রশ্নঃ দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি?
উত্তরঃ ৯৭
প্রশ্নঃ তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার কতটি গুণনীয়ক রয়েছে?
উত্তরঃ ২টি
প্রশ্নঃ ৫৪ ও ৩৬ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত?
উত্তরঃ ১৮
প্রশ্নঃ ৩৯ ও ৫২ এর গসাগু কত?
উত্তরঃ ১৩
প্রশ্নঃ একাধিক মৌলিক সংখ্যার গসাগু কোনটি?
উত্তরঃ ১
প্রশ্নঃ ১১ ও ১৩ এর গসাগু কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ৫ ও ৭ এর গসাগু কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ৭০টি ডিম ও ১৭৫টি রুটি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
উত্তরঃ ৩৫
প্রশ্নঃ ১৬টি খাতা ও ২৪টি কলম সর্বাধিক কতজন ছেলে ও মেয়ের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ৮ জন
প্রশ্নঃ ১৫টি আম ও ২৫টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ৫
প্রশ্নঃ ৬টি খাতা ও ৯টি পেন্সিল সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ৩ জন
প্রশ্নঃ একজন মালী ১০৮টি গোলাপ ও ৭২টি গাঁদা ফুল দিয়ে সমান ধরনের তোড়া বানাতে চান। সর্বাধিক কতটি তোড়া বানাতে পারবেন যেখানে কোনো ফুল অবশিষ্ট থাকবে না?
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ১১৫ ও ১৭১ কে ভাগ করলে যথাক্রমে ৭ ও ৯ অবশিষ্ট থাকে?
উত্তরঃ ৫৪
প্রশ্নঃ ৫১ লিটার তেল, ৬৮ কেজি চাল ও ৩৪ কেজি আলু সর্বাধিক কতটি পরিবারের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ১৭
প্রশ্নঃ ২৪ লিটার তেল, ৩২ কেজি ডাল ও ৪০ কেজি চাল সর্বাধিক কতটি অসহায় পরিবারের মধ্যে সমানভাবে বণ্টন করা যায়?
উত্তরঃ ৮

শূন্যস্থান পূরণ (৩৯)

প্রশ্নঃ কোনো সংখ্যার ___ হলো ঐ সংখ্যার সাথে যেকোনো পূর্ণসংখ্যার গুণফল।
উত্তরঃ গুণিতক
প্রশ্নঃ ৪ এর ৫ম গুণিতক হলো ___।
উত্তরঃ ২০
প্রশ্নঃ ___ হলো ৪ ও ৭ এর সর্বনিম্ন সাধারণ গুণিতক।
উত্তরঃ ২৮
প্রশ্নঃ ১৬ এর ___ গুণিতক রয়েছে।
উত্তরঃ অসংখ্য
প্রশ্নঃ ৩৬ এর ক্ষুদ্রতম গুণিতক ___।
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো লসাগু এর ___।
উত্তরঃ পূর্ণরূপ
প্রশ্নঃ ৬ ও ১৪ এর লসাগু ___।
উত্তরঃ ৪২
প্রশ্নঃ ৩ ও ৬ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা ___।
উত্তরঃ ৬
প্রশ্নঃ সাধারণ গুণিতকগুলো হলো ___ এর গুণিতক।
উত্তরঃ লসাগু
প্রশ্নঃ ৫ ও ১৩ এর লসাগু ___।
উত্তরঃ ৬৫
প্রশ্নঃ লসাগু এর পূর্ণরূপ ___।
উত্তরঃ লঘিষ্ঠ সাধারণ গুণিতক
প্রশ্নঃ ৯, ১২, ১৫ এর লসাগু ___।
উত্তরঃ ১৮০
প্রশ্নঃ ক্ষুদ্রতম সংখ্যা ___ কে ২, ৩ ও ১৪ দ্বারা ভাগ করা যায়।
উত্তরঃ ৪২
প্রশ্নঃ দুইটি কোম্পানির বাস একটি স্টেশন থেকে যথাক্রমে ১৫ মিনিট ও ১৮ মিনিট অন্তর ছেড়ে যায়। সকাল ৮:০০ টায় একত্রে ছাড়লে আবার ___ টায় পুনরায় একত্রে ছাড়বে।
উত্তরঃ ৯:৩০
প্রশ্নঃ ১১৯ সংখ্যাটি ৭ ব্যতীত মৌলিক সংখ্যা ___ দ্বারা বিভাজ্য।
উত্তরঃ ১৭
প্রশ্নঃ ১৪৯ হতে সর্বনিম্ন ___ বিয়োগ করলে বিয়োগফল ১৩ দ্বারা বিভাজ্য হবে।
উত্তরঃ ৬
প্রশ্নঃ নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ___ থাকে না।
উত্তরঃ ভাগশেষ
প্রশ্নঃ কোনো সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল ___ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।
উত্তরঃ ৩
প্রশ্নঃ ___ সংখ্যার ২টি গুণনীয়ক থাকে।
উত্তরঃ মৌলিক
প্রশ্নঃ ___ এর অপর নাম উৎপাদক।
উত্তরঃ গুণনীয়ক
প্রশ্নঃ ___ এর সর্বনিম্ন মৌলিক গুণনীয়ক ৩৭।
উত্তরঃ ৩৭
প্রশ্নঃ ১৪ এর মৌলিক গুণনীয়ক ২ ও ___।
উত্তরঃ ৭
প্রশ্নঃ ৩৬ এর মৌলিক গুণনীয়ক ___ টি।
উত্তরঃ ২টি
প্রশ্নঃ ৩২ এর গুণনীয়কের সংখ্যা ___ টি।
উত্তরঃ ৬
প্রশ্নঃ ১৬ ও ২৪ এর সাধারণ গুণনীয়ক ___ টি।
উত্তরঃ ৪
প্রশ্নঃ কোনো সংখ্যাকে তার ___ দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।
উত্তরঃ গুণনীয়ক
প্রশ্নঃ ৭, ১১ ও ১৯ এর গসাগু ___।
উত্তরঃ ১
প্রশ্নঃ ৫, ৭ ও ৮ এর গসাগু = ___
উত্তরঃ ১
প্রশ্নঃ একাধিক সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে বৃহত্তম সাধারণ গুণনীয়ককে ___ বলে।
উত্তরঃ গসাগু
প্রশ্নঃ দুই বা তার অধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলোর গসাগু ___।
উত্তরঃ ১
প্রশ্নঃ একাধিক ___ সংখ্যার গসাগু ১।
উত্তরঃ মৌলিক
প্রশ্নঃ ১৪ ও ১৮ এর গসাগু হলো ___।
উত্তরঃ ২
প্রশ্নঃ ৩, ৪ ও ৫ এর গসাগু ___।
উত্তরঃ ১
প্রশ্নঃ সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে বড় ___ গুণনীয়কটি হবে গসাগু।
উত্তরঃ সাধারণ
প্রশ্নঃ ৫২ ও ৩২ এর গসাগু হলো ___।
উত্তরঃ ৪
প্রশ্নঃ ১৬, ২৪ ও ৩২ এর গসাগু ___।
উত্তরঃ ৮
প্রশ্নঃ ১২ × ৮ আকৃতির একটি আয়তাকার ক্ষেত্রকে সমান সংখ্যক কয়েকটি বর্গক্ষেত্রে বিভক্ত করা হলে বৃহত্তম বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য ___ একক।
উত্তরঃ ৪
প্রশ্নঃ ১২৬টি আম ও ১৬২টি কমলা সর্বাধিক ___ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়।
উত্তরঃ ১৮
প্রশ্নঃ ২০, ৩০, ৩৬, ৪৫ এর গসাগু ___।
উত্তরঃ ১

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১৩৯)

প্রশ্নঃ ৯, ১৫ — এর ল.সা.গু. কত?
উত্তরঃ ৪৫
প্রশ্নঃ ৯, ১৫ — এর গ.সা.গু. কত?
উত্তরঃ ৩
প্রশ্নঃ ৭ ও ১৩ এর ল.সা.গু. কত?
উত্তরঃ ৯১
প্রশ্নঃ ১৩ ও ১৭ এর গ.সা.গু. কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ৪২৩ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কি না যাচাই করো।
উত্তরঃ বিভাজ্য
প্রশ্নঃ ৭৩২ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য কি না যাচাই করো।
উত্তরঃ বিভাজ্য
প্রশ্নঃ ৯, ১২ — এর ল.সা.গু. নির্ণয় করো।
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ ১৮, ২০, ২১, ৩৩, ৩৬, ৪২, ৪৮, ৫১, ৬৮, ১০২, ১১২, ১১৭ — এদের মধ্যে কোনগুলো ৩ দ্বারা বিভাজ্য?
উত্তরঃ ১৮, ২১, ৩৩, ৩৬, ৪২, ৪৮, ৫১, ১০২, ১১৭
প্রশ্নঃ ৬, ৮ ও ১২ এর গ.সা.গু. নির্ণয় করো।
উত্তরঃ ২
প্রশ্নঃ গুণিতক কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ কোনো সংখ্যার গুণিতক হলো ঐ সংখ্যার সাথে যেকোনো পূর্ণসংখ্যার গুণফল; যেমন: ২ এর একটি গুণিতক ২ × ৩ = ৬
প্রশ্নঃ ৫, ৭, ৮ ও ৯ এর ১০টি করে গুণিতক নির্ণয় করো।
উত্তরঃ ৫ এর গুণিতক: ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০; ৭ এর গুণিতক: ৭, ১৪, ২১, ২৮, ৩৫, ৪২, ৪৯, ৫৬, ৬৩, ৭০; ৮ এর গুণিতক: ৮, ১৬, ২৪, ৩২, ৪০, ৪৮, ৫৬, ৬৪, ৭২, ৮০; ৯ এর গুণিতক: ৯, ১৮, ২৭, ৩৬, ৪৫, ৫৪, ৬৩, ৭২, ৮১, ৯০
প্রশ্নঃ ২ ও ৫ এর ২টি সাধারণ গুণিতক বের করো।
উত্তরঃ ১০, ২০
প্রশ্নঃ ৩ ও ৪ এর ১০টি করে গুণিতক লেখো এবং ৩ ও ৪ এর ৩টি সাধারণ গুণিতক নির্ণয় করো।
উত্তরঃ ১২, ২৪, ৩৬
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ৮ ও ১২
উত্তরঃ ২৪
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ২, ৩, ৪
উত্তরঃ ১২
প্রশ্নঃ দুইটি ঘণ্টা একত্রে বাজার পর প্রথমটি ৫ মিনিট পরপর এবং অপরটি ৭ মিনিট পরপর বাজে। ঘণ্টা দুইটি সকাল ১০টায় একত্রে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একসঙ্গে বাজবে?
উত্তরঃ সকাল ১০টা ৩৫ মিনিটে
প্রশ্নঃ ১৮ কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো।
উত্তরঃ ১৮ = ২ × ৩ × ৩
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ১২, ১৫
উত্তরঃ ৬০
প্রশ্নঃ গসাগু নির্ণয় করো — ৯, ১১
উত্তরঃ ১
প্রশ্নঃ গসাগু নির্ণয় করো — ১২ ও ১৫
উত্তরঃ ৩
প্রশ্নঃ ১৬, ২৮ ও ৩৬ এর গসাগু নির্ণয় করো।
উত্তরঃ ৪
প্রশ্নঃ মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো — ৪০ ও ৯০
উত্তরঃ ১০
প্রশ্নঃ শিক্ষক পঞ্চম শ্রেণির ২৪ ছাত্র ও ৩২ জন ছাত্রীকে গণিত বিষয়ের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকবে?
উত্তরঃ ৮টি দলে
প্রশ্নঃ ৪, ৭ ও ১০ এর ১০টি করে গুণিতক লেখো।
উত্তরঃ ৪ এর গুণিতক: ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬, ৪০; ৭ এর গুণিতক: ৭, ১৪, ২১, ২৮, ৩৫, ৪২, ৪৯, ৫৬, ৬৩, ৭০; ১০ এর গুণিতক: ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০
প্রশ্নঃ ১৮, ২৪ ও ৩৬ এর গুণনীয়কগুলো লেখো।
উত্তরঃ ১৮ এর গুণনীয়ক: ১, ২, ৩, ৬, ৯, ১৮; ২৪ এর গুণনীয়ক: ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪; ৩৬ এর গুণনীয়ক: ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬
প্রশ্নঃ লসাগু ও গসাগু এর পূর্ণরূপ লেখো।
উত্তরঃ লসাগু = লঘিষ্ঠ সাধারণ গুণিতক; গসাগু = গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
প্রশ্নঃ সবচেয়ে ছোটো কোন সংখ্যা ৯ ও ১২ দ্বারা বিভাজ্য?
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ পঞ্চম শ্রেণির ১৮ জন ছেলে ও ২৭ জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে?
উত্তরঃ ৫৪টি
প্রশ্নঃ সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ২২টি আম ও ৬৬টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ২২ জন
প্রশ্নঃ একটি রাস্তায় ১২ মিটার পরপর গাছ ও ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে?
উত্তরঃ ৬০ মিটার
প্রশ্নঃ তিনটি ঘণ্টা একত্রে বাজার পর যথাক্রমে ১৫, ২০, ২৫ মিনিট অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একসঙ্গে বাজবে?
উত্তরঃ ৩০০ মিনিট বা ৫ ঘণ্টা
প্রশ্নঃ একটি ঝুড়িতে ৪২টি আম ও ১০৫টি লিচু আছে। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
উত্তরঃ ২১ জন
প্রশ্নঃ ২৪, ২৭ — এর ল.সা.গু. কত?
উত্তরঃ ২১৬
প্রশ্নঃ ২১, ৩০ — এর গ.সা.গু. কত?
উত্তরঃ ৩
প্রশ্নঃ ৬৪৩ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কি না যাচাই করো।
উত্তরঃ বিভাজ্য নয়
প্রশ্নঃ ৯০৮ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য কি না যাচাই করো।
উত্তরঃ বিভাজ্য
প্রশ্নঃ ৮, ১২, ১৬ — এর ল.সা.গু. নির্ণয় করো।
উত্তরঃ ৪৮
প্রশ্নঃ ১৮, ২০, ২১, ৩৩, ৩৬, ৪২, ৪৮, ৫১, ৬৮, ১০২, ১১২, ১১৭ — এদের মধ্যে কোনগুলো ৪ দ্বারা বিভাজ্য?
উত্তরঃ ২০, ৩৬, ৪৮, ৬৮, ১১২
প্রশ্নঃ ৬৫ এর ক্ষুদ্রতম গুণিতক কত?
উত্তরঃ ৬৫
প্রশ্নঃ ৩ ও ৪ এর ১০টি করে গুণিতক লিখে ৩ ও ৪ এর লসাগু নির্ণয় করো।
উত্তরঃ ১২
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ৯ ও ১২
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ৪, ৫, ৬
উত্তরঃ ৬০
প্রশ্নঃ ২৭ কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো।
উত্তরঃ ২৭ = ৩ × ৩ × ৩
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ২৪, ৩৬
উত্তরঃ ৭২
প্রশ্নঃ গসাগু নির্ণয় করো — ১৭, ১৮
উত্তরঃ ১
প্রশ্নঃ গসাগু নির্ণয় করো — ১৮ ও ২৪
উত্তরঃ ৬
প্রশ্নঃ মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো — ২২ ও ২৩
উত্তরঃ ১
প্রশ্নঃ তিনটি ঘণ্টা একত্রে বাজার পর যথাক্রমে ১৫, ২০, ২৫ মিনিট অন্তর বাজতে লাগল। ঘণ্টা তিনটি দুপুর ১টায় একত্রে বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে?
উত্তরঃ সন্ধ্যা ৬টায়
প্রশ্নঃ একটি ঝুড়িতে ৪২টি আম ও ১০৫টি লিচু আছে। সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে?
উত্তরঃ প্রত্যেকে ২টি আম ও ৫টি লিচু
প্রশ্নঃ ৭, ১৫ — এর ল.সা.গু. কত?
উত্তরঃ ১০৫
প্রশ্নঃ ৩২, ৩৬ — এর গ.সা.গু. কত?
উত্তরঃ ৪
প্রশ্নঃ ৯৩১ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কি না যাচাই করো।
উত্তরঃ বিভাজ্য নয়
প্রশ্নঃ ১০২৮ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য কি না যাচাই করো।
উত্তরঃ বিভাজ্য
প্রশ্নঃ ১৮, ২০, ২১, ৩৩, ৩৬, ৪২, ৪৮, ৫১, ৬৮, ১০২, ১১২, ১১৭ — এদের মধ্যে কোনগুলো ৩ ও ৪ উভয় দ্বারা বিভাজ্য?
উত্তরঃ ৩৬, ৪৮
প্রশ্নঃ কোনো সংখ্যার গুণিতককে সেই সংখ্যাটি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
উত্তরঃ ০
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ১২ ও ১৪
উত্তরঃ ৮৪
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ৪, ৬, ৮
উত্তরঃ ২৪
প্রশ্নঃ ৩২ কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো।
উত্তরঃ ৩২ = ২ × ২ × ২ × ২ × ২
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ১৪, ১৮, ২১
উত্তরঃ ১২৬
প্রশ্নঃ গসাগু নির্ণয় করো — ২৩, ২৪
উত্তরঃ ১
প্রশ্নঃ গসাগু নির্ণয় করো — ২৪ ও ৩০
উত্তরঃ ৬
প্রশ্নঃ মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো — ৪৮ ও ৫৬
উত্তরঃ ৮
প্রশ্নঃ ৬, ৯, ১২ — এর ল.সা.গু. কত?
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ ১৩, ১৪ — এর গ.সা.গু. কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ৯০৩১২ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কি না যাচাই করো।
উত্তরঃ বিভাজ্য
প্রশ্নঃ ৯২৫০০ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য কি না যাচাই করো।
উত্তরঃ বিভাজ্য
প্রশ্নঃ ২৪ এর তিনটি গুণিতক লিখ।
উত্তরঃ ২৪, ৪৮, ৭২
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ৭ ও ৬
উত্তরঃ ৪২
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ৮, ১২, ১৬
উত্তরঃ ৪৮
প্রশ্নঃ ৫৬ কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো।
উত্তরঃ ৫৬ = ২ × ২ × ২ × ৭
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ৩৯, ৪৫, ৮১
উত্তরঃ ৫২৬৫
প্রশ্নঃ গসাগু নির্ণয় করো — ৩১, ৩৬
উত্তরঃ ১
প্রশ্নঃ গসাগু নির্ণয় করো — ১৭ ও ২০
উত্তরঃ ১
প্রশ্নঃ মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো — ১৫, ২৫ ও ৪০
উত্তরঃ ৫
প্রশ্নঃ ৮, ১২, ১৬ — এর ল.সা.গু. কত?
উত্তরঃ ৪৮
প্রশ্নঃ ১২, ১৮, ২৪ — এর গ.সা.গু. কত?
উত্তরঃ ৬
প্রশ্নঃ ৫ এর ৫টি গুণিতক লিখ।
উত্তরঃ ৫, ১০, ১৫, ২০, ২৫
প্রশ্নঃ লসাগু নির্ণয় করো — ১৫ ও ২০
উত্তরঃ ৬০
প্রশ্নঃ মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো — ১২, ১৮ ও ২৭
উত্তরঃ ৩
প্রশ্নঃ ৭, ১০, ১২, ১৪ — এর ল.সা.গু. কত?
উত্তরঃ ৪২০
প্রশ্নঃ ১২, ২৪, ৩৬ — এর গ.সা.গু. কত?
উত্তরঃ ১২
প্রশ্নঃ ৬ ও ৮ এর দুইটি সাধারণ গুণিতক লেখ।
উত্তরঃ ২৪ ও ৪৮
প্রশ্নঃ মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো — ১৫, ২৫ ও ৪৫
উত্তরঃ ৫
প্রশ্নঃ ৬, ৮, ১২, ১৬ — এর ল.সা.গু. কত?
উত্তরঃ ৪৮
প্রশ্নঃ ২৬, ৩৯, ৫২ — এর গ.সা.গু. কত?
উত্তরঃ ১৩
প্রশ্নঃ ৩ ও ৪ এর দুইটি সাধারণ গুণিতক লিখ।
উত্তরঃ ১২, ২৪
প্রশ্নঃ ৯, ১২, ১৫, ১৮ — এর ল.সা.গু. কত?
উত্তরঃ ১৮০
প্রশ্নঃ ৮, ১২, ১৬, ৩৬ — এর গ.সা.গু. কত?
উত্তরঃ ৪
প্রশ্নঃ ৭ এর প্রথম চারটি গুণিতক লেখো।
উত্তরঃ ৭, ১৪, ২১, ২৮
প্রশ্নঃ কোনো সংখ্যাকে পূর্ণসংখ্যা দ্বারা গুণ করলে কী পাওয়া যায়?
উত্তরঃ সংখ্যাটির গুণিতক
প্রশ্নঃ ২৯ এর দুই অঙ্কবিশিষ্ট গুণিতক গুলো লেখো।
উত্তরঃ ২৯, ৫৮ ও ৮৭
প্রশ্নঃ ২ ও ৮ এর লসাগু কত?
উত্তরঃ ৮
প্রশ্নঃ ১৩ ও ২১ এর লসাগু কত?
উত্তরঃ ২৭৩
প্রশ্নঃ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে কী বোঝ?
উত্তরঃ দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটো গুণিতকটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে।
প্রশ্নঃ ১৫ ও ২৪ এর লসাগু কত?
উত্তরঃ ১২০
প্রশ্নঃ ৩, ৫ ও ৮ এর লসাগু কত?
উত্তরঃ ১২০
প্রশ্নঃ ৭ ও ১৩ এর লসাগু কত?
উত্তরঃ ৯১
প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৭ যোগ করলে ২৪ ও ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তরঃ ৮৯
প্রশ্নঃ দুটি সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকলে সংখ্যা ২টির লসাগু কী হবে?
উত্তরঃ সংখ্যা দুইটির গুণফল
প্রশ্নঃ ৮ ও ১২ এর লসাগু কত?
উত্তরঃ ২৪
প্রশ্নঃ ৩৫, ১০ ও ২১ এর লসাগু নির্ণয় কর।
উত্তরঃ ২১০
প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যাটি ২১, ২৭, ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
উত্তরঃ ৭৫৬
প্রশ্নঃ ২৪ সে.মি. প্রস্থ ও ৩৬ সে.মি. দৈর্ঘ্য বিশিষ্ট পাথর দিয়ে যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র তৈরি করা যাবে তার প্রস্থ কত?
উত্তরঃ ৭২ সেমি
প্রশ্নঃ রাফির বাসায় ৬ বা ৮ বা ১০ জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কতটি রসগোল্লা কিনতে হবে যেন সবাইকে রসগোল্লাগুলো না ভেঙে সমান ভাবে বণ্টন করে দিতে পারে?
উত্তরঃ ১২০টি
প্রশ্নঃ ৩ জন ছাত্র ৬ দিন, ৯ দিন ও ১৫ দিন অন্তর ফুটবল খেলে। তারা একত্রে একদিন খেলার সর্বনিম্ন কতদিন পর পুনরায় একত্রে ফুটবল খেলবে?
উত্তরঃ ৯০ দিন
প্রশ্নঃ ৭৮৯৫ সংখ্যাটি থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তরঃ ২
প্রশ্নঃ ৪ক৫৬ সংখ্যাটির 'ক' এর সর্বনিম্ন কোন মানের জন্য সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে?
উত্তরঃ ০
প্রশ্নঃ ৩৫৭৮৪ সংখ্যাটি কোন বৃহত্তম অঙ্ক দ্বারা নিঃশেষে বিভাজ্য?
উত্তরঃ ৯
প্রশ্নঃ ৭৮৯১৪ হতে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তরঃ ২
প্রশ্নঃ ১৮ ও ২৪ এর সাধারণ গুণনীয়ক কী কী?
উত্তরঃ ১, ২, ৩, ৬
প্রশ্নঃ ৩৮ এর গুণনীয়কগুলো লিখ।
উত্তরঃ ১, ২, ১৯ ও ৩৮
প্রশ্নঃ গুণনীয়কের অপর নাম কী?
উত্তরঃ উৎপাদক
প্রশ্নঃ ১৫ এর গুণনীয়কগুলো লিখ।
উত্তরঃ ১, ৩, ৫, ১৫
প্রশ্নঃ ১২ এর গুণনীয়কগুলো লেখো।
উত্তরঃ ১, ২, ৩, ৪, ৬, ১২
প্রশ্নঃ ১৮ এর গুণনীয়কগুলো লেখো।
উত্তরঃ ১, ২, ৩, ৬, ৯, ১৮
প্রশ্নঃ ৩৬ ও ৪৮ এর সাধারণ গুণনীয়ক কয়টি?
উত্তরঃ ৬টি
প্রশ্নঃ ৩০ ও ৪৫ এর মৌলিক সাধারণ গুণনীয়ক কয়টি?
উত্তরঃ ২টি
প্রশ্নঃ ৫০ কে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ কর।
উত্তরঃ ২ × ৫ × ৫
প্রশ্নঃ ৬৪ এর বৃহত্তম গুণনীয়ক কত?
উত্তরঃ ৬৪
প্রশ্নঃ ৭২ এর ৬ দ্বারা বিভাজ্য গুণনীয়কগুলো লিখ।
উত্তরঃ ৬, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২
প্রশ্নঃ ৩২ এর গুণনীয়ক এবং ৮ এর গুণিতক হয় এমন বৃহত্তম সংখ্যাটি কত?
উত্তরঃ ৩২
প্রশ্নঃ ৫৬ কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ কর।
উত্তরঃ ২ × ২ × ২ × ৭
প্রশ্নঃ দুই বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ৮ ও ১৯ এর গসাগু কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ১৩ ও ১৭ এর গসাগু কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ৩০ ও ৪০ এর গসাগু কত?
উত্তরঃ ১০
প্রশ্নঃ ৩৯ ও ৫২ এর গসাগু নির্ণয় কর।
উত্তরঃ ১৩
প্রশ্নঃ ১৭১ ও ৫৬১ এর গসাগু কত?
উত্তরঃ ৩
প্রশ্নঃ ২৪, ৩০ ও ৩৬ এর গসাগু কত?
উত্তরঃ ৬
প্রশ্নঃ গসাগু নির্ণয় করো— ১২, ১৮, ২৪?
উত্তরঃ ৬
প্রশ্নঃ চারটি সংখ্যার গসাগুকে গুণনীয়কে ভাঙলে কেবল ৭, ৯ ও ১১ পাওয়া যায়। সংখ্যাগুলোর গসাগু কত?
উত্তরঃ ৬৯৩
প্রশ্নঃ ৪ ও ৭ এর গসাগু কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ১৫টি আম ও ২৫টি লিচু সর্বাধিক কত জন শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ৫ জন
প্রশ্নঃ ৬টি খাতা ও ৯টি পেনসিল সর্বাধিক কত জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ৩ জন
প্রশ্নঃ ২০টি পেন্সিল ও ৩০টি কলম সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
উত্তরঃ ১০ জন
প্রশ্নঃ ৯, ১২, ১৫, ১৮, ২১ সংখ্যাগুলো কোন বৃহত্তম সংখ্যার গুণিতক?
উত্তরঃ ৩
প্রশ্নঃ ৯৬ প্যাকেট দুধ ও ১৪৪টি ডিম সর্বাধিক কতজন ব্যক্তির মধ্যে সমানভাবে বণ্টন করা যায় যেখানে কোনো অবশিষ্ট থাকবে না?
উত্তরঃ ৪৮ জন
প্রশ্নঃ কোনো অংশ অবশিষ্ট না রেখে ১৮২ মি. দীর্ঘ এবং ১৩০ মিটার প্রস্থের একটি দেওয়াল কতগুলো অখণ্ড বৃহত্তম বর্গাকার টাইলস দ্বারা ঢাকা হলো। টাইলসের দৈর্ঘ্য কত মি.?
উত্তরঃ ২৬ মিটার
প্রশ্নঃ ১১৯ কেজি চাল, ৮৫ কেজি ডাল ও ৫১ লিটার তেল সর্বোচ্চ কতটি অসহায় পরিবারের মধ্যে সমানভাবে বণ্টন করা যায়?
উত্তরঃ ১৭টি পরিবার

আরও অধ্যায়

← অধ্যায় ২: গাণিতিক বাক্যঅধ্যায় ৪: সাধারণ ভগ্নাংশ

সব অধ্যায় আর ধরন অনুযায়ী প্রশ্ন — গণিত বিষয়ের পাতা।

কেমন শিখলে এক্ষুনি যাচাই করে নাও

বিনামূল্যে রেজিস্ট্রেশন করলেই চারটিই খুলে যাবে

Unlimited প্রশ্ন পেতে এক্ষুনি বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন