বৃত্তি · britti.app

প্রস্তুতি হোক ট্যালেন্টপুল বৃত্তির জন্য

britti.app
সব বিষয়বাংলাইংরেজিগণিতবিজ্ঞানবিশ্বপরিচয়

পঞ্চম শ্রেণির গণিত — অধ্যায় ৪: সাধারণ ভগ্নাংশ: প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণির গণিত বইয়ের অধ্যায় ৪: সাধারণ ভগ্নাংশ — মোট ১৭৪টি প্রশ্ন, প্রতিটির উত্তরসহ। বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ধরন অনুযায়ী সাজানো।

বহুনির্বাচনি প্রশ্ন (৪৬)

প্রশ্নঃ ১৭/৫ এর মিশ্র ভগ্নাংশ কোনটি?
উত্তরঃ ৩[২/৫]
প্রশ্নঃ সঠিক উত্তর বেছে নাও — নিচের কোনটি সবচেয়ে বড়ো?
(ক) [৩/৮]   (খ) [৩/৭]   (গ) [৩/৫]   (ঘ) [৩/৪]
উত্তরঃ [৩/৪]
প্রশ্নঃ প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কত হয়?
উত্তরঃ ১ এর চেয়ে ছোট
প্রশ্নঃ ২৮/৫৬ এর লঘিষ্ঠ আকার কোনটি?
উত্তরঃ [১/২]
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশে লব হরের চেয়ে—
উত্তরঃ বড়ো
প্রশ্নঃ কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
উত্তরঃ [৬/৫]
প্রশ্নঃ প্রকৃত ভগ্নাংশে হর লবের চেয়ে—
উত্তরঃ বড়ো
প্রশ্নঃ কোনটি প্রকৃত ভগ্নাংশ?
উত্তরঃ [৩/৮]
প্রশ্নঃ [৩২/৫] কী ধরনের ভগ্নাংশ?
উত্তরঃ অপ্রকৃত
প্রশ্নঃ ২[৮/১১] কে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে নিচের কোনটি হবে?
(ক) [২২/১১]   (খ) [৩২/১১]   (গ) [১০/১১]   (ঘ) [৩০/১১]
উত্তরঃ [৩০/১১]
প্রশ্নঃ [৪২/১৩] কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে কোনটি হবে?
উত্তরঃ ৩[৩/১৩]
প্রশ্নঃ [৩৩/১৫] = ___[৩/১৫]; খালি ঘরের সঠিক সংখ্যাটি কত?
উত্তরঃ ২
প্রশ্নঃ নিচের কোন ভগ্নাংশটি [১/২] এর সমান নয়?
(ক) [৩২/৬৮]   (খ) [৩৩/৬৬]   (গ) [৩২/৬৪]   (ঘ) [৩৬/৭২]
উত্তরঃ [৩২/৬৮]
প্রশ্নঃ [১/২] ও [২/৩] এর লঘিষ্ঠ সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি?
(ক) [৩/৬] ও [৪/৬]   (খ) [১২/২৪] ও [১৬/২৪]   (গ) [৬/১২] ও [৮/১২]   (ঘ) [১৫/৩০] ও [২০/৩০]
উত্তরঃ [৩/৬] ও [৪/৬]
প্রশ্নঃ [___/১৩২] = [৭/৩৩]; খালি ঘরে নিচের কোনটি বসবে?
(ক) ১২   (খ) ৮   (গ) ১৮   (ঘ) ২৮
উত্তরঃ ২৮
প্রশ্নঃ [৪৮/৫৪] এর লঘিষ্ঠ রূপ কত?
উত্তরঃ [৮/৯]
প্রশ্নঃ [৭/১২] এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি?
(ক) [২১/২৪]   (খ) [২৮/৬০]   (গ) [১৪/৩৬]   (ঘ) [২১/৩৬]
উত্তরঃ [২১/৩৬]
প্রশ্নঃ একটি বইয়ে মোট পৃষ্ঠা সংখ্যা ৩০০। সাবিত বইটির ১৪০ পৃষ্ঠা পড়ে শেষ করলো। সে বইটির মোট কত অংশ পড়েছে?
উত্তরঃ [৭/১৫]
প্রশ্নঃ [৩/৫] ও [২/৭] কে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
উত্তরঃ [২১/৩৫] ও [১০/৩৫]
প্রশ্নঃ নিচের কোন ভগ্নাংশটি [৩/৪] এর সমান?
(ক) [৬/১২]   (খ) [৯/১৬]   (গ) [১২/২০]   (ঘ) [২৪/৩২]
উত্তরঃ [২৪/৩২]
প্রশ্নঃ নিচের কোন সম্পর্কটি সঠিক?
(ক) [৭/১১] > [৭/১৩]   (খ) [৭/১৩] > [৭/১১]   (গ) [৭/১১] < [৭/১৫]   (ঘ) [৭/১৫] < [৭/১৮]
উত্তরঃ [৭/১১] > [৭/১৩]
প্রশ্নঃ নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোটো?
(ক) [৮/২২]   (খ) [১৯/২২]   (গ) [১৪/২২]   (ঘ) [১২/২২]
উত্তরঃ [৮/২২]
প্রশ্নঃ কোন ভগ্নাংশগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে?
উত্তরঃ [৪/২১], [৫/২১], [৮/২১]
প্রশ্নঃ কোন ভগ্নাংশগুলো অধঃক্রমে সাজানো আছে?
উত্তরঃ [২৮/৪৫], [৩/৫], [৮/১৫]
প্রশ্নঃ [৩/৯], [৩/৬], [৩/১৪], [৩/৪] ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ছোটো?
উত্তরঃ [৩/১৪]
প্রশ্নঃ [৩/৪] এর চেয়ে বড়ো ভগ্নাংশ কোনটি?
উত্তরঃ [৩/২]
প্রশ্নঃ একটি ফিতার [১/৪] অংশ কনা, [৩/৮] অংশ জেবা এবং [৫/১৬] অংশ মাইশা পেল। কে সবচেয়ে বেশি অংশ পেল?
উত্তরঃ জেবা
প্রশ্নঃ প্রতিদিন সকালে স্কুলে যেতে প্রভার ৮[৫/৬] মিনিট, মিলার ৮[৫/৮] মিনিট, রুবির ৮[১/৪] মিনিট এবং মীমের ৮[৭/১২] মিনিট সময় লাগে, কার স্কুলে যেতে সবচেয়ে কম সময় লাগে?
উত্তরঃ রুবি
প্রশ্নঃ ৩ – [১/৪] = কত?
উত্তরঃ [১১/৪]
প্রশ্নঃ দুইটি ভগ্নাংশের বিয়োগফল ৪[৩/৪]। ছোটো সংখ্যাটি ২[৩/৪] হলে, বড়ো সংখ্যাটি নির্ণয়ের জন্য নিচের কোন প্রক্রিয়াটি সঠিক?
(ক) ৪[৩/৪] + ২[৩/৪]   (খ) ৪[৩/৪] ÷ ২[৩/৪]   (গ) ৪[৩/৪] × ২[৩/৪]   (ঘ) ৪[৩/৪] – ২[৩/৪]
উত্তরঃ ৪[৩/৪] + ২[৩/৪]
প্রশ্নঃ ১[১/৫] ÷ ৪ = কত?
উত্তরঃ [৩/১০]
প্রশ্নঃ ৩[১/২] ÷ ৫ = ?
উত্তরঃ [৭/১০]
প্রশ্নঃ [৯/৮] ÷ ৬ = কত?
উত্তরঃ [৩/১৬]
প্রশ্নঃ ১০ × ২[৪/৫] = কত?
উত্তরঃ ২৮
প্রশ্নঃ একটি বৃত্তের [১/৫] অংশ লাল রং ও [৩/৫] অংশ সবুজ রং করা হয়েছে। বাকি অংশ হলুদ রং করা হয়েছে। ঐ বৃত্তের কত অংশ হলুদ রং করা হয়েছে?
উত্তরঃ [১/৫]
প্রশ্নঃ রাসেল একটি বাঁশের ২[১/৩] মিটার লাল, ৫[১/৩] মিটার সবুজ রং করলো। সে মোট কত মিটার রং করলো?
উত্তরঃ ৭[২/৩]
প্রশ্নঃ ___ + ৫[১/২] = [৩১/৪] হলে শূন্যস্থানে কত হবে?
উত্তরঃ ২[১/৪]
প্রশ্নঃ ১[২/৩] + [৫/৮] – ১[১/৬] = কত?
উত্তরঃ [৯/৮]
প্রশ্নঃ [১২/৭] ÷ ৪ = কত?
উত্তরঃ [৩/৭]
প্রশ্নঃ ৩[৫/৮] + ২[১/৬] + [৩/৪] = কত?
উত্তরঃ ৬[১৩/২৪]
প্রশ্নঃ ৬[১/৪] – ___ = ৩[১৩/২০] হলে, শূন্য স্থানে কত হবে?
উত্তরঃ ২[৩/৫]
প্রশ্নঃ ১[৪/৭] + [১৩/৯] = ___[১/৬৩]; খালি ঘরে কোনটি বসবে?
উত্তরঃ ৩
প্রশ্নঃ একটি ফিতার [২/৭] অংশ লাল এবং [৮/১৪] অংশ নীল রং করা হয়েছে। ফিতাটির কত অংশ কোনো রং করা হয়নি?
উত্তরঃ [১/৭]
প্রশ্নঃ শফিক সাহেব তার সম্পত্তির [১/৮] অংশ স্ত্রীকে, [৭/১২] অংশ পুত্রকে এবং বাকি সম্পত্তি তার কন্যাকে দান করলেন। কন্যা কত অংশ সম্পত্তি পেল?
উত্তরঃ [৭/২৪]
প্রশ্নঃ একটি লাঠির [১/৬] অংশ কাদায়, [৩/৮] অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরে কত অংশ আছে?
উত্তরঃ [১১/২৪]
প্রশ্নঃ দুইটি ভগ্নাংশের বিয়োগফল ৫[১/৩]। বড়ো সংখ্যাটি ৮[৫/৮] হলে, ছোটো সংখ্যাটি কত?
উত্তরঃ ৩[৭/২৪]

শূন্যস্থান পূরণ (৩৮)

প্রশ্নঃ ৩/৭ = ▭/২৮ — খালি ঘরে কত বসবে?
উত্তরঃ ১২
প্রশ্নঃ প্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে ___ হয়।
উত্তরঃ বড়
প্রশ্নঃ খালি ঘরের সংখ্যা নির্ণয় করো — [৩/৭] = [৯/______]
উত্তরঃ ২১
প্রশ্নঃ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে খালি ঘরে '<', '>' বা '=' বসাও — [৭/৯] ______ [৫/১২]
উত্তরঃ >
প্রশ্নঃ খালি ঘরের সংখ্যা নির্ণয় করো — [৩/৪] = [______/৩৬]
উত্তরঃ ২৭
প্রশ্নঃ যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে ___ ভগ্নাংশ বলে।
উত্তরঃ প্রকৃত
প্রশ্নঃ খালি ঘরের সংখ্যা নির্ণয় করো — [৫/৯] = [______/১৮]
উত্তরঃ ১০
প্রশ্নঃ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে খালি ঘরে '<', '>' বা '=' বসাও — [৩/৪] ______ [৫/৭]
উত্তরঃ >
প্রশ্নঃ খালি ঘরের সংখ্যা নির্ণয় করো — [৩/৬] = [______/২]
উত্তরঃ ১
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশের মান ___ অপেক্ষা বড়।
উত্তরঃ ১
প্রশ্নঃ খালি ঘরের সংখ্যা নির্ণয় করো — [৭/২১] = [১/______]
উত্তরঃ ৩
প্রশ্নঃ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে খালি ঘরে '<', '>' বা '=' বসাও — [২/৩] ______ [৬/৯]
উত্তরঃ =
প্রশ্নঃ ২[৪/১৭] ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে ভগ্নাংশটির লব হবে ___।
উত্তরঃ ৩৮
প্রশ্নঃ খালি ঘরের সংখ্যা নির্ণয় করো — [৯/৩৬] = [______/১২]
উত্তরঃ ৩
প্রশ্নঃ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে খালি ঘরে '<', '>' বা '=' বসাও — [১১/১৬] ______ [১৭/২৪]
উত্তরঃ <
প্রশ্নঃ খালি ঘরের সংখ্যা নির্ণয় করো — [১২/২০] = [______/৫]
উত্তরঃ ৩
প্রশ্নঃ [৫৪/১৩] এর মিশ্র ভগ্নাংশ ___।
উত্তরঃ ৪[২/১৩]
প্রশ্নঃ [২৩/৬২] = [১১৫/___]
উত্তরঃ ৩১০
প্রশ্নঃ [৭/১২] ও [১১/১৮] কে লঘিষ্ঠ সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে ভগ্নাংশদ্বয়ের হর হবে ___।
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ [১২০/১৯২] এর লঘিষ্ঠ আকার ___।
উত্তরঃ [৫/৮]
প্রশ্নঃ [৩/৮], [১/৪], [৫/১২] ও [৩/১০] ভগ্নাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ ___।
উত্তরঃ [১/৪]
প্রশ্নঃ [১/২], [১/৮], [৩/৮] ও [৫/১৬] ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ হলো ___।
উত্তরঃ [১/২]
প্রশ্নঃ সম্পর্ক প্রতীক বসাও: [১৩/২১] ___ [১৩/১৮]
উত্তরঃ <
প্রশ্নঃ একটি ফিতার [৪/৭] অংশ মিনাকে এবং [২/৫] অংশ রুমিকে দেওয়া হলে, ___ বেশি অংশ ফিতা পেল।
উত্তরঃ মিনা
প্রশ্নঃ ৩[২/৭] + ১[৫/৯] = ___
উত্তরঃ ৪[৫৩/৬৩]
প্রশ্নঃ ৮[৬/১৩] – ৫[৩/৮] = ___
উত্তরঃ ৩[৯/১০৪]
প্রশ্নঃ [১৯/৫২] + [৪/১৩] + [৭/২৬] = ___
উত্তরঃ [৪৯/৫২]
প্রশ্নঃ ৪[৪/৯] + ১[১/৩] – ___ = ৪[১৭/১৮]
উত্তরঃ [৫/৬]
প্রশ্নঃ [১/২] × [১/৫] × [৫/২] × ২ = ___
উত্তরঃ [১/২]
প্রশ্নঃ [২/৩] × [৪/৮] = [___/৩]
উত্তরঃ ১
প্রশ্নঃ ___ – ৩[১/৮] = ৭[৯/১৬]
উত্তরঃ ১০[১১/১৬]
প্রশ্নঃ ১[২/৫] – [২/১৫] + ২[১/৩] = ___
উত্তরঃ ৩[৩/৫]
প্রশ্নঃ ১[১/৭] – ___ + ২[৩/১৮] = [১১/৪২]
উত্তরঃ ৩[১/২১]
প্রশ্নঃ রাইসার কাছে ৪[১/৩] লিটার আপেলের জুস এবং মাইশার কাছে ১[২/৩] লিটার আমের জুস রয়েছে। রাইসার কাছে ___ লিটার বেশি জুস রয়েছে।
উত্তরঃ ২[২/৩]
প্রশ্নঃ রাহুলের বাসা থেকে স্কুলের দূরত্ব পূর্বদিকে ২[৩/৫] কিমি এবং খেলার মাঠের দূরত্ব পশ্চিম দিকে ১[৭/১০] কিমি। খেলার মাঠ থেকে স্কুলের সরাসরি দূরত্ব ___ কিমি।
উত্তরঃ ৪[৩/১০]
প্রশ্নঃ একটি জগের [১১/১৪] অংশ ফলের রস দ্বারা পূর্ণ থাকলে জগটির ___ অংশ খালি আছে।
উত্তরঃ [৩/১৪]
প্রশ্নঃ একটি বাঁশের [৮/১৭] অংশ সবুজ এবং [৩/৮] অংশ হলুদ করা হলো। বাঁশটিতে সবুজ রং বেশি করা হয়েছে ___ অংশে।
উত্তরঃ [১৩/১৩৬]
প্রশ্নঃ রাতুল [৮/১৫] কিলোমিটার হেঁটে এবং ২[১/৫] কিলোমিটার রিকশায় চড়ে তার বন্ধুর বাড়িতে গেল। সে মোট ___ কিলোমিটার পথ অতিক্রম করলো।
উত্তরঃ ২[১১/১৫]

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৯০)

প্রশ্নঃ ২/৩, ৪/৪, ৫/৮, ৮/৫, ৩/৯, ১৩/১২ — এদের মধ্যে প্রকৃত ভগ্নাংশগুলো কোনগুলো?
উত্তরঃ ২/৩, ৫/৮, ৩/৯
প্রশ্নঃ ৪/১৫ + ২/৫ = ?
উত্তরঃ ২/৩
প্রশ্নঃ কোন ভগ্নাংশের 'লব' সবসময় বড় হয়?
উত্তরঃ অপ্রকৃত
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো — ৩[১/২]
উত্তরঃ [৭/২]
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো — [৭/৫]
উত্তরঃ ১[২/৫]
প্রশ্নঃ [৩/৮] এর ৪টি সমতুল ভগ্নাংশ লেখো।
উত্তরঃ [৬/১৬], [৯/২৪], [১২/৩২], [১৫/৪০]
প্রশ্নঃ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো — [৬/১২]
উত্তরঃ [১/২]
প্রশ্নঃ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করো — [৩/৪], [৩/৫]
উত্তরঃ [৩/৪] > [৩/৫]
প্রশ্নঃ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং '<', '>' বা '=' ব্যবহার করে তুলনা করো — [১/৩], [১/৪], [১/৬]
উত্তরঃ [১/৩] > [১/৪] > [১/৬]
প্রশ্নঃ যোগ করো — [১/৪] + [২/৫] = ?
উত্তরঃ [১৩/২০]
প্রশ্নঃ বিয়োগ করো — [৩/৮] − [১/৪] = ?
উত্তরঃ [১/৮]
প্রশ্নঃ যোগ বা বিয়োগ করো (উত্তর লঘিষ্ঠ আকারে) — [১/৪] + [৩/২০] = ?
উত্তরঃ [২/৫]
প্রশ্নঃ হিসাব করো — [৬/৫] + [৮/৫] = ?
উত্তরঃ ২[৪/৫]
প্রশ্নঃ হিসাব করো — ১[২/৫] + [১/৫] = ?
উত্তরঃ ১[৩/৫]
প্রশ্নঃ হিসাব করো — [১/৩] + ১[২/৯] + [১/৬] = ?
উত্তরঃ ১[১৩/১৮]
প্রশ্নঃ হিসাব করো — [২/৯] + [১২/৫] = ?
উত্তরঃ ২[২৮/৪৫]
প্রশ্নঃ ৩[৩/৪] মিটার ও ২[১/৩] মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার?
উত্তরঃ ৬[১/১২] মিটার
প্রশ্নঃ গীতার কাছে ১[৫/৬] লিটার ও মামুনের কাছে [১৩/৮] লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি?
উত্তরঃ গীতার জুস বেশি, [৫/২৪] লিটার বেশি
প্রশ্নঃ হিসাব করো — ৩[১/৩] + ২[৪/৯] = ?
উত্তরঃ ৫[৭/৯]
প্রশ্নঃ [২৭/২৬], [১/১], [৭৬/৭৬], [৪২/৪৮], [২/১৫], [৩/৩] — এদের মধ্যে কোন ভগ্নাংশগুলোর মান ১ এর সমান?
উত্তরঃ [১/১], [৭৬/৭৬], [৩/৩]
প্রশ্নঃ ২/৩ − ৭/১৫ = ?
উত্তরঃ ১/৫
প্রশ্নঃ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের সূত্রটি লেখো।
উত্তরঃ [(পূর্ণ সংখ্যা × হর + লব)/হর]
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো — ২[৫/৬]
উত্তরঃ [১৭/৬]
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো — [৮/৪]
উত্তরঃ ২
প্রশ্নঃ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো — [১৪/২১]
উত্তরঃ [২/৩]
প্রশ্নঃ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করো — [৫/৭], [৩/৪]
উত্তরঃ [৫/৭] < [৩/৪]
প্রশ্নঃ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং '<', '>' বা '=' ব্যবহার করে তুলনা করো — [৩/৪], [৯/১২], [১৫/২০]
উত্তরঃ [৩/৪] = [৯/১২] = [১৫/২০]
প্রশ্নঃ যোগ করো — [১/৬] + [২/৯] = ?
উত্তরঃ [৭/১৮]
প্রশ্নঃ বিয়োগ করো — [৫/৬] − [৩/৮] = ?
উত্তরঃ [১১/২৪]
প্রশ্নঃ যোগ বা বিয়োগ করো (উত্তর লঘিষ্ঠ আকারে) — [৩/৮] + [১/২৪] = ?
উত্তরঃ [৫/১২]
প্রশ্নঃ হিসাব করো — [১০/৭] + [১২/৭] = ?
উত্তরঃ ৩[১/৭]
প্রশ্নঃ হিসাব করো — ১[২/৩] + [২/৩] = ?
উত্তরঃ ২[১/৩]
প্রশ্নঃ হিসাব করো — ২[১/২] − [১/৬] − [১/৯] = ?
উত্তরঃ ২[২/৯]
প্রশ্নঃ [৮/৩] কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর কর।
উত্তরঃ ২[২/৩]
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো — ৪[৪/৯]
উত্তরঃ [৪০/৯]
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো — [২২/৭]
উত্তরঃ ৩[১/৭]
প্রশ্নঃ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো — [২৫/৩০]
উত্তরঃ [৫/৬]
প্রশ্নঃ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং '<', '>' বা '=' ব্যবহার করে তুলনা করো — [৩/৫], [৩/৪], [৭/১০]
উত্তরঃ [৩/৪] > [৭/১০] > [৩/৫]
প্রশ্নঃ যোগ করো — [১/৮] + [৫/৬] = ?
উত্তরঃ [২৩/২৪]
প্রশ্নঃ বিয়োগ করো — [৭/১০] − [৪/১৫] = ?
উত্তরঃ [১৩/৩০]
প্রশ্নঃ যোগ বা বিয়োগ করো (উত্তর লঘিষ্ঠ আকারে) — [৪/১৫] + [১/১২] = ?
উত্তরঃ [৭/২০]
প্রশ্নঃ হিসাব করো — [৯/৭] − [৬/৭] = ?
উত্তরঃ [৩/৭]
প্রশ্নঃ হিসাব করো — ১[৪/৬] + [৩/৬] = ?
উত্তরঃ ২[১/৬]
প্রশ্নঃ হিসাব করো — ১[৭/৮] − [৩/৮] + [১/১০] = ?
উত্তরঃ ১[৩/৫]
প্রশ্নঃ ৩ ১/৬ − ২ ১/১০ = ?
উত্তরঃ ১ ১/১৫
প্রশ্নঃ ৯[৮/১৩] কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তরঃ [১২৫/১৩]
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো — ৩[৫/৮]
উত্তরঃ [২৯/৮]
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো — [৩৫/৮]
উত্তরঃ ৪[৩/৮]
প্রশ্নঃ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো — [১৬/৫৬]
উত্তরঃ [২/৭]
প্রশ্নঃ যোগ বা বিয়োগ করো (উত্তর লঘিষ্ঠ আকারে) — [৮/১৫] + [৩/১০] = ?
উত্তরঃ [৫/৬]
প্রশ্নঃ হিসাব করো — [১৭/৮] − [৯/৮] = ?
উত্তরঃ ১
প্রশ্নঃ হিসাব করো — [২/৯] + ১[৭/৯] = ?
উত্তরঃ ২
প্রশ্নঃ হিসাব করো — [৩/৪] + [৭/৮] − [১১/১২] = ?
উত্তরঃ [১৭/২৪]
প্রশ্নঃ ৩[৫/১৪] কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে ভগ্নাংশটির লব কত হবে?
উত্তরঃ ৪৭
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো — ২[৭/১০]
উত্তরঃ [২৭/১০]
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো — [৪০/১০]
উত্তরঃ ৪
প্রশ্নঃ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো — [৩৫/৪২]
উত্তরঃ [৫/৬]
প্রশ্নঃ যোগ বা বিয়োগ করো (উত্তর লঘিষ্ঠ আকারে) — [১১/১৪] − [২/৭] = ?
উত্তরঃ [১/২]
প্রশ্নঃ হিসাব করো — ১[৩/৫] − [২/৫] = ?
উত্তরঃ ১[১/৫]
প্রশ্নঃ হিসাব করো — ১[১/৩] + ৩[১/৪] − ২[৫/৬] − [৩/৪] = ?
উত্তরঃ ১
প্রশ্নঃ খালি ঘরে উপযুক্ত সংখ্যা লেখো: [___/২৩] = [৬৪/১৮৪]
উত্তরঃ ৮
প্রশ্নঃ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো — [২০/৮০]
উত্তরঃ [১/৪]
প্রশ্নঃ যোগ বা বিয়োগ করো (উত্তর লঘিষ্ঠ আকারে) — [৫/৬] − [৭/১৮] = ?
উত্তরঃ [৪/৯]
প্রশ্নঃ হিসাব করো — ১[১/৩] − [২/৩] = ?
উত্তরঃ [২/৩]
প্রশ্নঃ [৭/২৪], [৫/১২] ও [৮/২১] কে সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো।
উত্তরঃ [৪৯/১৬৮], [৭০/১৬৮], [৬৪/১৬৮]
প্রশ্নঃ যোগ বা বিয়োগ করো (উত্তর লঘিষ্ঠ আকারে) — [১১/১২] − [৪/১৫] = ?
উত্তরঃ [১৩/২০]
প্রশ্নঃ হিসাব করো — ১[৩/৭] − [৪/৭] = ?
উত্তরঃ [৬/৭]
প্রশ্নঃ [৮/১৩] এর তিনটি সমতুল ভগ্নাংশ লেখো।
উত্তরঃ [১৬/২৬], [২৪/৩৯], [৩২/৫২]
প্রশ্নঃ যোগ বা বিয়োগ করো (উত্তর লঘিষ্ঠ আকারে) — [১৩/১৫] − [৯/২০] = ?
উত্তরঃ [৫/১২]
প্রশ্নঃ হিসাব করো — ২[৪/৯] − [৫/৯] = ?
উত্তরঃ ১[৮/৯]
প্রশ্নঃ [৩/৪] ও [৫/৬] কে লঘিষ্ঠ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো।
উত্তরঃ [৯/১২] ও [১০/১২]
প্রশ্নঃ ৩[৫/৮], ২[৫/১২] ও ৪[১/৬] ভগ্নাংশগুলোকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো।
উত্তরঃ [৮৭/২৪], [৫৮/২৪], [১০০/২৪]
প্রশ্নঃ [১৫/১১], [২৫/৮] ও [৭৫/১৩] কে সমলববিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তরঃ [৭৫/৫৫], [৭৫/২৪] ও [৭৫/১৩]
প্রশ্নঃ [১৩/৫], [৩৯/১৪], [৭৮/২৫] কে সমলববিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তরঃ [৭৮/৩০], [৭৮/২৮], [৭৮/২৫]
প্রশ্নঃ [১২/১১৪] কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো।
উত্তরঃ [২/১৯]
প্রশ্নঃ [৫/৯], [৭/১২], [৮/১৮] ভগ্নাংশ তিনটি ঊর্ধ্বক্রমে সাজাও।
উত্তরঃ [৮/১৮], [৫/৯], [৭/১২]
প্রশ্নঃ [৮/১১], [৮/৯], [৮/১৫], [৮/১৩] ভগ্নাংশগুলোকে মানের অধঃক্রমে প্রতীকের সাহায্যে প্রকাশ কর।
উত্তরঃ [৮/৯] > [৮/১১] > [৮/১৩] > [৮/১৫]
প্রশ্নঃ অনিকা ও আয়রা একটি রুটিকে ভাগাভাগি করে নিল। রুটিটি ভাগ করে অনিকা [২/৩] অংশ ও আয়রা [১/৩] অংশ নিল। কে বেশি রুটি নিল?
উত্তরঃ অনিকা
প্রশ্নঃ প্রতিদিন অনিক ২[৮/১৫] ঘণ্টা এবং অভিক ২[১১/১৮] ঘণ্টা পড়ালেখা করে। কে বেশি সময় পড়ালেখা করে?
উত্তরঃ অভিক
প্রশ্নঃ [৮/২১] + [৭/২৪] + [৩/৮] = কত?
উত্তরঃ [২২/২১]
প্রশ্নঃ [৯/১৩] – ___ = [১৫/২৬]; ফাঁকা ঘরে কত হবে?
উত্তরঃ [৩/২৬]
প্রশ্নঃ [১৩/৩২] + [১১/৪৮] – [৫/৮] = কত?
উত্তরঃ [১/৯৬]
প্রশ্নঃ ৩ ÷ [৬/১১] = কত?
উত্তরঃ [১১/২]
প্রশ্নঃ হিসাব করো: [৫/৬] × [৩/৭] × [২/৫]
উত্তরঃ [১/৭]
প্রশ্নঃ ৩[৫/৬] + ___ – ৭[১/২] = ৩ ফাঁকা ঘরে কত হবে?
উত্তরঃ ৬[২/৩]
প্রশ্নঃ সামিয়া একটি বইয়ের [৮/১৩] অংশ পড়ে শেষ করেছে। তার বইটির কত অংশ পড়া বাকি?
উত্তরঃ [৫/১৩] অংশ
প্রশ্নঃ একটি কাগজের [৯/১৬] অংশ নীল রং ও [৭/২৪] অংশ কালো রং করা হয়েছে। কাগজটির কত অংশ রং করা হয়নি?
উত্তরঃ [৭/৪৮] অংশ
প্রশ্নঃ একটি বালতিতে ৩[১/৫] লিটার পানি ও অপর একটি বালতিতে ২[৩/৮] লিটার পানি আছে। দুইটি বালতিতে মোট কত লিটার পানি আছে?
উত্তরঃ ৫[২৩/৪০] লিটার
প্রশ্নঃ একটি ফিতার দৈর্ঘ্য ১[৩/৭] মিটার ও অপর একটি ফিতার দৈর্ঘ্য ২[৫/২১] মিটার। ফিতা দুটির দৈর্ঘ্যের পার্থক্য কত মিটার?
উত্তরঃ [১৭/২১] মিটার
প্রশ্নঃ একটি বাঁশের [২/৭] অংশ কাদায়, [৯/১৪] অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে রয়েছে। বাঁশটির কত অংশ পানির উপরে রয়েছে?
উত্তরঃ [১/১৪] অংশ

আরও অধ্যায়

← অধ্যায় ৩: গুণিতক ও গুণনীয়কঅধ্যায় ৫: দশমিক ভগ্নাংশ

সব অধ্যায় আর ধরন অনুযায়ী প্রশ্ন — গণিত বিষয়ের পাতা।

কেমন শিখলে এক্ষুনি যাচাই করে নাও

বিনামূল্যে রেজিস্ট্রেশন করলেই চারটিই খুলে যাবে

Unlimited প্রশ্ন পেতে এক্ষুনি বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন