বৃত্তি · britti.app

প্রস্তুতি হোক ট্যালেন্টপুল বৃত্তির জন্য

britti.app
সব বিষয়বাংলাইংরেজিগণিতবিজ্ঞানবিশ্বপরিচয়

পঞ্চম শ্রেণির গণিত — অধ্যায় ৬: শতকরা: প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণির গণিত বইয়ের অধ্যায় ৬: শতকরা — মোট ১৪৩টি প্রশ্ন, প্রতিটির উত্তরসহ। বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ধরন অনুযায়ী সাজানো।

বহুনির্বাচনি প্রশ্ন (৫১)

প্রশ্নঃ একটি সংখ্যার ৫০%, ৬ হলে সংখ্যাটি কত?
উত্তরঃ ১২
প্রশ্নঃ শতকরা একটি ভগ্নাংশ, যার—
উত্তরঃ হর ১০০
প্রশ্নঃ সঠিক উত্তরটি বেছে নাও — নিচের কোনটি সঠিক?
(ক) [৯/২৫] = ৯%   (খ) [৯/২৫] = ১৮%   (গ) [৯/২৫] = ৩৬%   (ঘ) [৯/২৫] = ৪৫%
উত্তরঃ [৯/২৫] = ৩৬%
প্রশ্নঃ ১০০% বলতে কত বুঝায়?
উত্তরঃ ১
প্রশ্নঃ নিচের কোনটি সঠিক?
(ক) [১৮/২৫] = ৯০%   (খ) [১৮/২৫] = ৭২%   (গ) [১৮/২৫] = ৩৬%   (ঘ) [১৮/২৫] = ৫৪%
উত্তরঃ [১৮/২৫] = ৭২%
প্রশ্নঃ ৫০ লিটারের ১০% কত লিটার?
উত্তরঃ ৫
প্রশ্নঃ [২৬/৫০] কে শতকরায় প্রকাশ করলে কী হবে?
উত্তরঃ ৫২%
প্রশ্নঃ ১০০% এর অর্থ ১ হলে ১৫০% এর অর্থ কত?
উত্তরঃ ১.৫
প্রশ্নঃ [১৫/২৫] এর শতকরায় প্রকাশ কত হবে?
উত্তরঃ ৬০%
প্রশ্নঃ [২৬০০/৩৫] কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
উত্তরঃ ৭৪[২/৭]
প্রশ্নঃ ([৫৩/৭৫] – [৭/১৫]) কে শতকরায় প্রকাশ করলে কোনটি হবে?
উত্তরঃ ২৪%
প্রশ্নঃ ০.০২৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
উত্তরঃ ২.৫%
প্রশ্নঃ [৩১/৫০] – ১২% = কত?
উত্তরঃ ৫০%
প্রশ্নঃ ২৭% = কত?
উত্তরঃ ০.২৭
প্রশ্নঃ ৬৮% এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
উত্তরঃ [১৭/২৫]
প্রশ্নঃ ২৫০ টাকার ৯০% সমান কত টাকা?
উত্তরঃ ২২৫ টাকা
প্রশ্নঃ ৪ এর ৭৫% = কত?
উত্তরঃ ৩
প্রশ্নঃ ৪০ টাকার ৪০% = কত টাকা?
উত্তরঃ ১৬
প্রশ্নঃ ৩১৩৬ টাকা কত টাকার ৪৯%?
উত্তরঃ ৬৪০০
প্রশ্নঃ ৭০০ টাকার ১২০% = কত টাকা?
উত্তরঃ ৮৪০
প্রশ্নঃ কত গ্রাম এর ৫৬% হলো ৪২ গ্রাম?
উত্তরঃ ৭৫
প্রশ্নঃ ৬৫০ কিমি এর ১৫% = কত কিমি?
উত্তরঃ ৯৭.৫
প্রশ্নঃ কয়টি কলার ৩৬% = ৫৪ টি কলা?
উত্তরঃ ১৫০
প্রশ্নঃ কয়টি লিচুর ২৫% = ১২৫ টি লিচু?
উত্তরঃ ৫০০
প্রশ্নঃ ২৯৬ জন লোক কত জন লোকের ৩৭%?
উত্তরঃ ৮০০
প্রশ্নঃ রবিবারে কোনো বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত জন?
উত্তরঃ ৫৬
প্রশ্নঃ কোনটি থেকে লাভ পাওয়া যাবে?
উত্তরঃ বিক্রয়মূল্য – ক্রয়মূল্য
প্রশ্নঃ শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়?
উত্তরঃ ক্রয়মূল্য
প্রশ্নঃ ক্ষতির ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) বিক্রয়মূল্য > ক্রয়মূল্য   (খ) ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + লাভ   (গ) বিক্রয়মূল্য < ক্রয়মূল্য   (ঘ) ক্রয়মূল্য = বিক্রয়মূল্য
উত্তরঃ বিক্রয়মূল্য < ক্রয়মূল্য
প্রশ্নঃ ক্রয়মূল্য ২০০ টাকা এবং বিক্রয়মূল্য ২২০ টাকা হলে লাভের হার কত?
উত্তরঃ ১০%
প্রশ্নঃ একটি বল ৭৪ টাকায় ক্রয় করে ৫৫.৫০ টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি কত?
উত্তরঃ ২৫%
প্রশ্নঃ ৯০ টাকার খেলনা ১১৭ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
উত্তরঃ ৩০%
প্রশ্নঃ একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ৩৪০ টাকায় বিক্রয় করলে কী হবে?
উত্তরঃ ক্ষতি ১৫%
প্রশ্নঃ ২০০ টাকায় ২৮% ক্ষতিতে বিক্রয়মূল্য কত টাকা?
উত্তরঃ ১৪৪
প্রশ্নঃ ২০% লাভে বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য কত?
উত্তরঃ ৪০০ টাকা
প্রশ্নঃ একটি শার্ট ১৫% ক্ষতিতে ৮৫০ টাকায় বিক্রয় করা হলো। শার্টটির ক্রয়মূল্য কত টাকা?
উত্তরঃ ১০০০
প্রশ্নঃ বিক্রয়মূল্য ৫৬০ টাকা এবং ক্রয়মূল্য ৫০০ টাকা হলে শতকরা লাভ কত?
উত্তরঃ ১২%
প্রশ্নঃ একটি কলম ৩০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করলে কলমটির বিক্রয়মূল্য কত টাকা?
উত্তরঃ ২৪.০০
প্রশ্নঃ একটি দ্রব্য ৬০ টাকায় ক্রয় করে ৫৭ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
উত্তরঃ ৫%
প্রশ্নঃ ক্রয়মূল্য ১০০০ টাকা হলে, ১২% ক্ষতিতে বিক্রয়মূল্য কত হবে?
উত্তরঃ ৮৮০ টাকা
প্রশ্নঃ একটি পণ্য ৬% ক্ষতিতে ৩২৯০ টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূল্য কত ছিল?
উত্তরঃ ৩৫০০ টাকা
প্রশ্নঃ একটি চকোলেট ৬০ টাকায় ক্রয় করে ৫৪ টাকায় বিক্রয় করলে ক্ষতি কত শতাংশ?
উত্তরঃ ১০
প্রশ্নঃ আসল ব্যতীত অতিরিক্ত টাকাকে বলা হয়?
উত্তরঃ মুনাফা
প্রশ্নঃ ব্যাংকে জমাকৃত টাকার ওপর একটি নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কী বলে?
উত্তরঃ মুনাফা
প্রশ্নঃ বার্ষিক ১২% সরল মুনাফায় ১৮০০ টাকার ৫ বছরের মুনাফা কত টাকা?
উত্তরঃ ১০৮০
প্রশ্নঃ বার্ষিক ৭.৫% মুনাফায় ৭,০০০ টাকার ৪ বছরের মুনাফা কত টাকা?
উত্তরঃ ২১০০
প্রশ্নঃ বার্ষিক ১১% সরল মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ৮২৫ টাকা?
উত্তরঃ ১২৫০
প্রশ্নঃ শতকরা বার্ষিক কত মুনাফায় ৪০০০ টাকার ৪ বছরের মুনাফা ২৪০০ টাকা হবে?
উত্তরঃ ১৫%
প্রশ্নঃ বার্ষিক ৮% সরল মুনাফায় ৪,২০০ টাকার কত বছরের মুনাফা ২০১৬ টাকা?
উত্তরঃ ৬
প্রশ্নঃ শতকরা বার্ষিক কত মুনাফায় ৫০০০ টাকার ৫ বছরের মুনাফা ২৫০০ টাকা হবে?
উত্তরঃ ১০%
প্রশ্নঃ রফিক ৫০০ টাকা ব্যাংকে জমা রেখে ৩ বছরে ৬০৫ টাকা মুনাফা-আসল পেল। শতকরা বার্ষিক মুনাফার হার কত?
উত্তরঃ ৭%

শূন্যস্থান পূরণ (৩৪)

প্রশ্নঃ শতকরা হলো এমন একটি ভগ্নাংশ, যার হর সবসময় ___।
উত্তরঃ ১০০
প্রশ্নঃ নিচের ভগ্নাংশটিকে % ব্যবহার করে প্রকাশ করো — [৩৬/১০০] = ______
উত্তরঃ ৩৬%
প্রশ্নঃ খালি ঘর পূরণ করো — ২৫ লিটার ৫০ লিটারের ______ %।
উত্তরঃ ৫০
প্রশ্নঃ ৬০% এর সাধারণ ভগ্নাংশের লঘিষ্ঠ রূপটি হলো ___।
উত্তরঃ [৩/৫]
প্রশ্নঃ নিচের ভগ্নাংশটিকে % ব্যবহার করে প্রকাশ করো — [২৭/৫০] = ______
উত্তরঃ ৫৪%
প্রশ্নঃ খালি ঘর পূরণ করো — ১২০ কিলোগ্রামের ২০% হলো ______ কিলোগ্রাম।
উত্তরঃ ২৪
প্রশ্নঃ [২১/৫০] = ___ %
উত্তরঃ ৪২
প্রশ্নঃ নিচের ভগ্নাংশটিকে % ব্যবহার করে প্রকাশ করো — [২৬/২০] = ______
উত্তরঃ ১৩০%
প্রশ্নঃ খালি ঘর পূরণ করো — ১৬ জন লোক হলো ______ জন লোকের ৩২%।
উত্তরঃ ৫০
প্রশ্নঃ ৩[১/৮] = ___ %
উত্তরঃ ৩১২.৫
প্রশ্নঃ নিচের ভগ্নাংশটিকে % ব্যবহার করে প্রকাশ করো — [৩/১০] = ______
উত্তরঃ ৩০%
প্রশ্নঃ ১০০ এর ৩% = ___
উত্তরঃ ৩
প্রশ্নঃ ১৬ জন লোক হলো ___ জন লোকের ৩২%।
উত্তরঃ ৫০
প্রশ্নঃ ৫০০ গ্রাম হলো ১ কেজির ___ %।
উত্তরঃ ৫০
প্রশ্নঃ ১৫ মিটার, ৭৫ মিটারের ___ %।
উত্তরঃ ২০
প্রশ্নঃ ৪০০ টাকার ১২% হলো ___ টাকা।
উত্তরঃ ৪৮
প্রশ্নঃ ___ কেজির ১৫% হলো ৯০ গ্রাম।
উত্তরঃ ০.৬
প্রশ্নঃ ___ জনের ২৫% = ৫০ জন।
উত্তরঃ ২০০
প্রশ্নঃ একটি গ্রামে ৫০০০ জন মানুষের মধ্যে ২২৫০ জন নারী হলে, ঐ গ্রামে নারীর সংখ্যা ___ শতাংশ।
উত্তরঃ ৪৫
প্রশ্নঃ কোনো বিদ্যালয়ে ৫ম শ্রেণির ১৮০ জন শিক্ষার্থীর মধ্যে ২৫% অনুপস্থিত থাকলে, ___ জন শিক্ষার্থী উপস্থিত আছে।
উত্তরঃ ১৩৫
প্রশ্নঃ একটি বনে বানরের সংখ্যা ১৫% বেড়ে গেলে, বনের বর্তমান বানরের সংখ্যা আগের চেয়ে ___ গুণ হয়েছে।
উত্তরঃ ১.১৫
প্রশ্নঃ ২৫০টি চকোলেট থেকে ___ % চকোলেট সরিয়ে নিলে ১৭৫টি চকোলেট অবশিষ্ট থাকে।
উত্তরঃ ৩০
প্রশ্নঃ বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে ___ হয়।
উত্তরঃ ক্ষতি
প্রশ্নঃ ১৫% লাভ করতে হলে ১২০০ টাকার জুতা ___ টাকায় বিক্রয় করতে হবে।
উত্তরঃ ১৩৮০
প্রশ্নঃ একটি লুঙ্গি ২৫০ টাকায় কিনে ৩০০ টাকায় বিক্রয় করা হলে, এতে শতকরা ___ টাকা লাভ হবে।
উত্তরঃ ২০
প্রশ্নঃ ৮০০ টাকার হেডফোন ১০০০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ ___ টাকা হবে।
উত্তরঃ ২৫
প্রশ্নঃ বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ___ গুণ হলে ক্ষতি ২০% হবে।
উত্তরঃ [৪/৫]
প্রশ্নঃ ৫৪০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় ১০% ক্ষতি হলো; দ্রব্যটির ক্রয়মূল্য ___ টাকা।
উত্তরঃ ৬০০
প্রশ্নঃ [বার্ষিক মুনাফা/আসল] = ___
উত্তরঃ মুনাফার হার
প্রশ্নঃ ১০০ টাকায় ১ বছরে যে মুনাফা পাওয়া যায়, তাকে ___ বলা হয়।
উত্তরঃ মুনাফার হার
প্রশ্নঃ ১০০ টাকার ১ বছরের মুনাফা ২০ টাকা হলে, ৬০০ টাকার ১ বছরের মুনাফা ___ টাকা।
উত্তরঃ ১২০
প্রশ্নঃ বার্ষিক ৮% মুনাফায় ৪৫০০ টাকার ৩ বছরের মুনাফা ___ টাকা।
উত্তরঃ ১০৮০
প্রশ্নঃ ৯০০ টাকার ___ % হারে ২ বছরের মুনাফা ১২৬ টাকা।
উত্তরঃ ৭
প্রশ্নঃ ১০% হারে ৫০০ টাকা ৪ বছরের জন্য ঋণ নিলে মোট ___ টাকা ফেরত দিতে হবে।
উত্তরঃ ৭০০

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৫৮)

প্রশ্নঃ ২৪ জন লোক ৬০ জন লোকের শতকরা কত?
উত্তরঃ ৪০%
প্রশ্নঃ কোনো একটি কারখানায় একদিন ৯০ জন শ্রমিকের মধ্যে ৪০% অনুপস্থিত থাকল। ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত?
উত্তরঃ ৫৪ জন
প্রশ্নঃ মনোবি বাগান থেকে ১০ ডজন কলাসহ একটি কলার কাঁদি পাড়ল। পেড়ে দেখল কাঁদিতে ২৫% কলা পচা বা নষ্ট। ভালো কলার সংখ্যা কত?
উত্তরঃ ৯০টি
প্রশ্নঃ বার্ষিক ১৩% মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ৮৮৪০ টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল?
উত্তরঃ ৬৮০০০ টাকা
প্রশ্নঃ ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক ১২.৫% মুনাফায় ৩ বছরের জন্য ৫০০০০ টাকা ঋণ নেওয়া হলো। ৩ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে?
উত্তরঃ ৬৮৭৫০ টাকা
প্রশ্নঃ একটি দোকানে ৩২০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয়মূল্য কত?
উত্তরঃ ২৫৬০ টাকা
প্রশ্নঃ একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে ৪০% লাভে ৬৩০০ টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয়মূল্য কত ছিল?
উত্তরঃ ৪৫০০ টাকা
প্রশ্নঃ ১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে?
উত্তরঃ ১৯৫ টাকা
প্রশ্নঃ উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা ছিল ৭৬৩৫০ জন। পানির উচ্চতা বৃদ্ধির কারণে ৪% মানুষ অন্যত্র চলে গেল। বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা কত?
উত্তরঃ ৭৩২৯৬ জন
প্রশ্নঃ বার্ষিক ৫% মুনাফায় ৬০০ টাকা বিনিয়োগ করলে ৫ বছরে মুনাফাসহ আসল কত হবে?
উত্তরঃ ৭৫০ টাকা
প্রশ্নঃ একটি জুতার দোকানে ২৬% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো। মনোরঞ্জন দুই জোড়া জুতা ২৫৯০ ও ৩১০৮ টাকায় ক্রয় করল। প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত?
উত্তরঃ ৩৫০০ টাকা ও ৪২০০ টাকা
প্রশ্নঃ মতিন সাহেবের মাসিক আয় ৫৫৫০০ টাকা, তিনি বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন ১৩৮৭৫ টাকা। কবীর সাহেবের মাসিক আয় ৪৮০০০ টাকা, তিনি বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন ১৪৪০০ টাকা। প্রত্যেকের আয়ের ওপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরায় প্রকাশ করো।
উত্তরঃ মতিন ২৫%, কবীর ৩০%
প্রশ্নঃ [৩/৫] কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
উত্তরঃ ৬০%
প্রশ্নঃ সুখীপুর গ্রামের মোট জনসংখ্যা ১২৮০ জন। তার মধ্যে ৮০% লোক কৃষিজীবী। কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করো।
উত্তরঃ ১০২৪ জন
প্রশ্নঃ রবি ক্রয়মূল্যের চাইতে ১২% কমে ৭০৪০ টাকায় একটি টেবিল বিক্রয় করল। টেবিলটির ক্রয়মূল্য কত ছিল?
উত্তরঃ ৮০০০ টাকা
প্রশ্নঃ ৬৫০ টাকার ১৬৫% কত টাকা?
উত্তরঃ ১০৭২.৫ টাকা
প্রশ্নঃ একটি জুতার দোকানে ২৬% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেয়া হলো। মনোরঞ্জন দুই জোড়া জুতা ২৫৯০ ও ৩১০৮ টাকায় ক্রয় করল। জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো?
উত্তরঃ ২০০২ টাকা
প্রশ্নঃ মতিন সাহেব ও কবীর সাহেবের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন?
উত্তরঃ কবীর সাহেব
প্রশ্নঃ একটি দেওয়ালের ৩/৪ অংশ রং করা হলো। দেওয়ালের শতকরা কত অংশ রং করা হয়েছে?
উত্তরঃ ৭৫%
প্রশ্নঃ ৮[২/৫] % কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
উত্তরঃ [২১/২৫০]
প্রশ্নঃ সুখীপুর গ্রামের মোট জনসংখ্যা ১২৮০ জন। তার মধ্যে ৮০% লোক কৃষিজীবী। কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করো।
উত্তরঃ ২৫৬ জন
প্রশ্নঃ কতগুলো লিচুর ৫৬% হলো ৪২টি লিচু?
উত্তরঃ ৭৫
প্রশ্নঃ একটি পণ্য ক্রয় করে ১৬% লাভে ৩১০৮৮ টাকায় বিক্রয় করা হলো। পণ্যটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ ২৬৮০০ টাকা
প্রশ্নঃ ২০০ লিটারের ১৫০% = কত লিটার?
উত্তরঃ ৩০০ লিটার
প্রশ্নঃ কোনো বিদ্যালয়ের মোট ৪৫০ জন শিক্ষার্থীর ৪৮% ছাত্র। ঐ বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে?
উত্তরঃ ২১৬ জন
প্রশ্নঃ ৬০০ মিটার কত মিটারের ১২০%?
উত্তরঃ ৫০০ মিটার
প্রশ্নঃ শতকরা বার্ষিক ১২ টাকা হার মুনাফায় ৮০০০ টাকার ৬ বছরের মুনাফা কত?
উত্তরঃ ৫৭৬০ টাকা
প্রশ্নঃ ৮০ টাকার ৩৫% = কত?
উত্তরঃ ২৮ টাকা
প্রশ্নঃ ৫৪ জন লোক কত জন লোকের ৩৬%?
উত্তরঃ ১৫০ জন
প্রশ্নঃ কত টাকার ২৪% = ১২ টাকা?
উত্তরঃ ৫০ টাকার
প্রশ্নঃ ৫০ কেজি চালের ৬০% = কত কেজি চাল?
উত্তরঃ ৩০ কেজি
প্রশ্নঃ কত বর্গমিটারের ৫% = ৪ বর্গমিটার?
উত্তরঃ ৮০ বর্গমিটার
প্রশ্নঃ কোনো গ্রামের জনসংখ্যা ১২৫০ জন। তার মধ্যে সাক্ষরতার হার ৬০% হলে, নিরক্ষর লোকের সংখ্যা কত?
উত্তরঃ ৫০০ জন
প্রশ্নঃ কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ৬০ জন শিক্ষার্থীর ৫% অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত?
উত্তরঃ ৩ জন
প্রশ্নঃ একটি খামারের মোট মুরগির সংখ্যা ১৫০০টি। এর মধ্যে সোনালী মুরগি ৭০% হলে, সোনালী মুরগির সংখ্যা কত?
উত্তরঃ ১০৫০ টি
প্রশ্নঃ ৪০০টি ডিমের ১২% পচা হলে, ভালো ডিমের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৩৫২টি
প্রশ্নঃ কোনো কারখানায় ৮৫০ জন শ্রমিকের মধ্যে ৪২% নারী। ওই কারখানায় মোট নারী শ্রমিক কত জন?
উত্তরঃ ৩৫৭ জন
প্রশ্নঃ একটি গ্রামের মোট জনসংখ্যা ২৫০০ জন। তাদের মধ্যে ৩৫% লোক কৃষক হলে, কৃষকের সংখ্যা কত?
উত্তরঃ ৮৭৫ জন
প্রশ্নঃ একটি লাইব্রেরির ৩৫০টি বইয়ের মধ্যে ১৪০টি গল্পের বই। লাইব্রেরির মোট কত শতাংশ গল্পের বই আছে?
উত্তরঃ ৪০%
প্রশ্নঃ একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৪৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় মোট পরীক্ষার্থীর ১৫% অকৃতকার্য হলো। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল?
উত্তরঃ ৩০০ জন
প্রশ্নঃ একটি বাগানের গাছের সংখ্যা ২০০০টি। মোট গাছের সংখ্যা ৫% বৃদ্ধি পেলে কতটি গাছ বৃদ্ধি পেল?
উত্তরঃ ১০০টি
প্রশ্নঃ একটি মোবাইল ২৫% লাভে ১৫,০০০ টাকায় বিক্রয় করলে মোবাইলটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ ১২,০০০ টাকা
প্রশ্নঃ একটি ঘড়ি ১০% ক্ষতিতে ২,৭০০ টাকায় বিক্রয় করলে ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা?
উত্তরঃ ৩,০০০ টাকা
প্রশ্নঃ ৩০% লাভ করতে হলে ৫০০ টাকার একটি জ্যাকেট কত টাকায় বিক্রয় করতে হবে?
উত্তরঃ ৬৫০ টাকা
প্রশ্নঃ একটি খেলনা ৪০ টাকায় কিনে ৩২ টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা ক্ষতি হবে?
উত্তরঃ ২০%
প্রশ্নঃ একটি ক্যালকুলেটর ২০০ টাকায় ক্রয় করে ২৫০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তরঃ ২৫%
প্রশ্নঃ একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৬০ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে?
উত্তরঃ ২০%
প্রশ্নঃ একটি দোকানে ১৫০০ টাকার পণ্য শতকরা ৫% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয়মূল্য কত?
উত্তরঃ ১৪২৫ টাকা
প্রশ্নঃ একটি পেনড্রাইভ ৫০ টাকা লাভে ২৫০ টাকায় বিক্রয় করা হলে লাভের শতকরা হার কত?
উত্তরঃ ২৫%
প্রশ্নঃ একটি চাদর ৪০০ টাকায় কিনে ৩৪৪ টাকায় বিক্রয় করলে ক্ষতির হার শতকরা কত?
উত্তরঃ ১৪%
প্রশ্নঃ একটি শাড়ি ১,৫০০ টাকায় কিনে ১২% ক্ষতিতে বিক্রয় করলে শাড়িটির বিক্রয়মূল্য কত টাকা?
উত্তরঃ ১,৩২০ টাকা
প্রশ্নঃ একটি হেডফোন ৮০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত টাকা?
উত্তরঃ ৯২০ টাকা
প্রশ্নঃ মুনাফার হার ১৩% হলে ২৫০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা?
উত্তরঃ ৩২.৫ টাকা
প্রশ্নঃ জনাব আসিফ একটি ব্যাংকে ৯% বার্ষিক মুনাফায় ৫০,০০০ টাকা বিনিয়োগ করলেন। তিনি প্রতি বছর কত টাকা মুনাফা পাবেন?
উত্তরঃ ৪,৫০০ টাকা
প্রশ্নঃ এক ব্যক্তি ব্যাংক থেকে ১৪% মুনাফায় ৬০,০০০ টাকা ঋণ নিলেন। প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে?
উত্তরঃ ৮,৪০০ টাকা
প্রশ্নঃ সায়মা বেগম তার ব্যবসায় ৩,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। বছর শেষে তিনি ৩৬,০০০ টাকা মুনাফা পেলেন। তিনি শতকরা কত টাকা হারে মুনাফা পেলেন?
উত্তরঃ ১২%
প্রশ্নঃ বার্ষিক ৭% মুনাফায় ৮০০ টাকার ৩ বছরের মুনাফা কত টাকা?
উত্তরঃ ১৬৮ টাকা
প্রশ্নঃ ২,০০০ টাকার ১ বছরের মুনাফা ১৬০ টাকা হলে মুনাফার হার কত?
উত্তরঃ ৮%

আরও অধ্যায়

← অধ্যায় ৫: দশমিক ভগ্নাংশঅধ্যায় ৭: গড়

সব অধ্যায় আর ধরন অনুযায়ী প্রশ্ন — গণিত বিষয়ের পাতা।

কেমন শিখলে এক্ষুনি যাচাই করে নাও

বিনামূল্যে রেজিস্ট্রেশন করলেই চারটিই খুলে যাবে

Unlimited প্রশ্ন পেতে এক্ষুনি বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন