পঞ্চম শ্রেণির গণিত — অধ্যায় ৭: গড়: প্রশ্ন ও উত্তর
পঞ্চম শ্রেণির গণিত বইয়ের অধ্যায় ৭: গড় — মোট ১৩৫টি প্রশ্ন, প্রতিটির উত্তরসহ। বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ধরন অনুযায়ী সাজানো।
বহুনির্বাচনি প্রশ্ন (৪৩)
প্রশ্নঃ ২, ৪, ৫, ৭ ও ৯ সংখ্যাগুলোর গড় কত?
উত্তরঃ ৫.৪
প্রশ্নঃ ৮, ০, ৪ ও ১২ সংখ্যা চারটির গড় কত?
উত্তরঃ ৬
প্রশ্নঃ একজন ক্রিকেট খেলোয়াড়ের ৩টি ওয়ানডে ম্যাচের সংগৃহীত রান ৪৮, ৫২, ৫৩। তিনি গড়ে কত রান করেছেন?
উত্তরঃ ৫১ রান
প্রশ্নঃ ৫টি বইয়ের মোট ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন কত গ্রাম?
উত্তরঃ ১৮৪.৮
প্রশ্নঃ নিচের কোনটি থেকে চিনির পরিমাপের গড় নির্ণয় করা সম্ভব?
(ক) ৩ কেজি চিনি, ৩ কেজি লবণ, ৩ কেজি চিনি (খ) ৩ কেজি লবণ, ৩ কেজি চিনি, ৩ কেজি লবণ (গ) ২ কেজি চিনি, ৪ কেজি চিনি, ৩ কেজি চিনি (ঘ) ৪ কেজি চিনি, ৫ কেজি ডাল, ৩ কেজি চিনি
উত্তরঃ ২ কেজি চিনি, ৪ কেজি চিনি, ৩ কেজি চিনি
প্রশ্নঃ ০, ৫, ৯, ০ এবং ১ এর গড় কত?
উত্তরঃ ৩
প্রশ্নঃ ৪, ০, ৩ এবং ১ এই রাশিগুলোর গড় কত?
উত্তরঃ ২
প্রশ্নঃ একজন ক্রিকেট খেলোয়াড়ের ৩টি ওয়ানডে ম্যাচের সংগৃহীত রান ৪৮, ৫২, ৫৩। তিনি গড়ে কত রান করেছেন?
উত্তরঃ ৫১
প্রশ্নঃ ১৮টি ঝুড়িতে গড়ে ১০৯টি করে আপেল আছে। ঝুড়িগুলোতে মোট কতটি আপেল আছে?
উত্তরঃ ১৯৬২
প্রশ্নঃ সাতটি সংখ্যার যোগফল ৪৯২। এদের প্রথম চারটি সংখ্যার গড় ৭২ হলে, শেষ তিনটি সংখ্যার যোগফল কত?
উত্তরঃ ২০৪
প্রশ্নঃ এগারোটি সংখ্যার যোগফল ২০৩০। একটি সংখ্যা ১৩০। অন্য দশটি সংখ্যার গড় কত?
উত্তরঃ ১৯০
প্রশ্নঃ উপাত্তগুলোর সমষ্টিকে উপাত্তগুলোর সংখ্যা দ্বারা কী করলে গড় পাওয়া যায়?
উত্তরঃ ভাগ
প্রশ্নঃ ২০.৫, ১৮.৩, ২২.৪, ১৯.৬, ২১.২ এর গড় কত?
উত্তরঃ ২০.৪
প্রশ্নঃ পাঁচটি ক্রমিক সংখ্যার প্রথমটি ১২ হলে, সংখ্যাগুলোর গড় কত?
উত্তরঃ ১৪
প্রশ্নঃ ইমাদ ৪ বিষয়ে মোট ৩৪০ নম্বর পেল। সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে?
উত্তরঃ ৮৫
প্রশ্নঃ ৭টি সংখ্যার সমষ্টি ৪৯০ হলে, সংখ্যাগুলোর গড় কত?
উত্তরঃ ৭০
প্রশ্নঃ তিন বান্ধবীর গড় বয়স ১২ বছর। এদের মধ্যে দুই জনের বয়স যথাক্রমে ১০ বছর ও ১৩ বছর হলে, তৃতীয় বান্ধবীর বয়স কত?
উত্তরঃ ১৩ বছর
প্রশ্নঃ মা এবং দুই সন্তানের গড় বয়স ২০ বছর। দুই সন্তানের গড় বয়স ১০ বছর হলে, মায়ের বয়স কত?
উত্তরঃ ৪০ বছর
প্রশ্নঃ ৫টি সংখ্যার মধ্যে প্রথম ৩টি সংখ্যার গড় ১৮ এবং শেষ ২টি সংখ্যার গড় ২৩ হলে, সবগুলো সংখ্যার গড় কত?
উত্তরঃ ২০
প্রশ্নঃ ১২টি খাতার মোট মূল্য ৩৬০ টাকা। এদের মধ্যে ৮টি খাতার গড় মূল্য ২৫ টাকা হলে, বাকি ৪টি খাতার গড় মূল্য কত টাকা?
উত্তরঃ ৪০ টাকা
প্রশ্নঃ একটি ক্লাসের ২৫ জন ছাত্রের গড় ওজন ৪২.৪ কেজি। ছাত্রগুলোর মোট ওজন কত কেজি?
উত্তরঃ ১০৬০ কেজি
প্রশ্নঃ ১২টি ঝুড়িতে গড়ে ১০.৫ কেজি করে আম আছে। ঝুড়িগুলোতে মোট কত কেজি আম আছে?
উত্তরঃ ১২৬ কেজি
প্রশ্নঃ একটি শহরের ১১ দিনের গড় তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস হলে, মোট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
উত্তরঃ ৩৫৩.১
প্রশ্নঃ বারোটি সংখ্যার মধ্যে প্রথম চারটি সংখ্যার গড় ৩০ এবং শেষের আটটি সংখ্যার গড় ৬০ হলে, সংখ্যাগুলোর মোট যোগফল কত?
উত্তরঃ ৬০০
প্রশ্নঃ আটটি সংখ্যার গড়ের এক তৃতীয়াংশ ৫ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত?
উত্তরঃ ১২০
প্রশ্নঃ দশটি সংখ্যার সমষ্টি ৭৮০। এদের প্রথম ছয়টি সংখ্যার গড় ৮০ হলে, শেষ চারটি সংখ্যার সমষ্টি কত?
উত্তরঃ ৩০০
প্রশ্নঃ পাঁচটি সংখ্যার গড়ের এক-চতুর্থাংশ ৪ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত?
উত্তরঃ ৮০
প্রশ্নঃ ৭ জন বন্ধুর গড় বয়স ২ বছর হ্রাস পেলে তাদের মোট বয়স কত বছর হ্রাস পাবে?
উত্তরঃ ১৪ বছর
প্রশ্নঃ একজন বোলারের ১০ ম্যাচে উইকেট পাওয়ার গড় ২.৪ হলে, সে মোট কতটি উইকেট পেয়েছে?
উত্তরঃ ২৪ টি
প্রশ্নঃ তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স ২৫ বছর। পিতার বয়স ৪৯ বছর হলে, তিন সন্তানের বয়সের সমষ্টি কত বছর?
উত্তরঃ ৫১ বছর
প্রশ্নঃ ৪ জন শিক্ষার্থীর ওজন যথাক্রমে ৩৫.৫ কেজি, ৩৮.২ কেজি, ৪০.১ কেজি এবং ৩৬.২ কেজি। তাদের গড় ওজন কত কেজি?
উত্তরঃ ৩৭.৫ কেজি
প্রশ্নঃ ক্রিকেট খেলায় হাবিবের রানের গড় ৭৫। সিহাবের রানের গড় হাবিবের রানের গড়ের এক তৃতীয়াংশ হলে সিহাব দুই ম্যাচে কত রান করে?
উত্তরঃ ৫০
প্রশ্নঃ তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথমটি ২১ হলে, তাদের গড় কত?
উত্তরঃ ২৩
প্রশ্নঃ ৬টি কার্টনের মোট ওজন ১.৫ কেজি হলে, কার্টনগুলোর গড় ওজন কত গ্রাম?
উত্তরঃ ২৫০
প্রশ্নঃ ৩টি পাত্রে ৪৫০ মিলি, ৫৫০ মিলি ও ৫০০ মিলি তেল আছে। পাত্রগুলোতে গড়ে কত লিটার তেল আছে?
উত্তরঃ ০.৫
প্রশ্নঃ তিন জন বালকের বয়স সমান। তাদের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) প্রকৃত বয়স < গড় বয়স (খ) প্রকৃত বয়স ≠ গড় বয়স (গ) প্রকৃত বয়স > গড় বয়স (ঘ) প্রকৃত বয়স = গড় বয়স
উত্তরঃ প্রকৃত বয়স = গড় বয়স
প্রশ্নঃ একটি তারকে ১৫টি ভিন্ন দৈর্ঘ্যের টুকরা করা হলো। এদের গড় দৈর্ঘ্য ৮.৪৪ সে.মি. হলে সম্পূর্ণ তারটির দৈর্ঘ্য কত সে.মি.?
উত্তরঃ ১২৬.৬ সে.মি.
প্রশ্নঃ ৯টি সংখ্যার গড়ের এক তৃতীয়াংশের সাথে ৭ যোগ করলে যোগফল ১৪ হয়। সংখ্যাগুলোর সমষ্টি কত?
উত্তরঃ ১৮৯
প্রশ্নঃ দুই জনের বয়সের গড় ২০ বছর। একজনের বয়স ১৫ বছর হলে অন্যজনের বয়স কত?
উত্তরঃ ২৫ বছর
প্রশ্নঃ ৮টি ফিতার গড় মূল্য ৫ টাকা ৭৫ পয়সা। ফিতা গুলো কিনতে মোট কত টাকা লাগবে?
উত্তরঃ ৪৬ টাকা
প্রশ্নঃ তেরোটি সংখ্যার যোগফল ১৯২৪। এদের সাতটি সংখ্যার গড় ১৭২ হলে, অপর ছয়টি সংখ্যার যোগফল কত?
উত্তরঃ ৭২০
প্রশ্নঃ ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন কত?
উত্তরঃ ১৫৪ গ্রাম
প্রশ্নঃ একই জাতীয় একাধিক রাশির গড় = ?
উত্তরঃ রাশিগুলোর যোগফল ÷ রাশিগুলোর সংখ্যা
শূন্যস্থান পূরণ (৩১)
প্রশ্নঃ গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে ______ দিয়ে ভাগ করতে হয়।
উত্তরঃ উপাত্তের সংখ্যা
প্রশ্নঃ ১ থেকে ১০ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় ___।
উত্তরঃ ৬
প্রশ্নঃ ১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যার গড় ___।
উত্তরঃ ৯.৬২৫
প্রশ্নঃ ৩৯৪ ও ১৬৬ এর বিয়োগফল ও যোগফলের গড় ___।
উত্তরঃ ৩৯৪
প্রশ্নঃ ৩.৫, ৭.০ এবং ১০.৫ এর গড় ___।
উত্তরঃ ৭
প্রশ্নঃ ১৩১ থেকে ১৫৯ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় ___।
উত্তরঃ ১৪৫
প্রশ্নঃ ১৩টি সংখ্যার যোগফল ৮৭১ হলে, সংখ্যাগুলোর গড় ___।
উত্তরঃ ৬৭
প্রশ্নঃ ৪১ থেকে ৭৯ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় ___।
উত্তরঃ ৫৯.৪
প্রশ্নঃ মিনা পরীক্ষায় ৯টি বিষয়ে মোট ৬৭৫ নম্বর পেলো, সে গড়ে প্রতিটি বিষয়ে ___ নম্বর কম পেলে তার মোট নম্বর ৫৯৪ হতো।
উত্তরঃ ৯
প্রশ্নঃ ১৩টি ঝুড়ির প্রতিটিতে গড়ে ৩৫টি করে আম থাকলে, সেখান থেকে মোট ___ টি আম সরিয়ে নিলে প্রতি ঝুড়ির গড় আম ৩০টি হবে।
উত্তরঃ ৬৫
প্রশ্নঃ ৫৪.৭৫ ও ২৯.২৫ এর বিয়োগফল ও যোগফলের গড় ___।
উত্তরঃ ৫৪.৭৫
প্রশ্নঃ আবির বাজারে গিয়ে ৭টি খাতা কেনায় গড়ে ___ টাকা খরচ করলে তার মোট ১৬১ টাকা খরচ হবে।
উত্তরঃ ২৩
প্রশ্নঃ চার বন্ধু ও শিক্ষকের বয়সের সমষ্টি ৯৯ বছর। শিক্ষকের বয়স ৩৯ বছর হলে, ঐ চার বন্ধুর বয়সের গড় ___।
উত্তরঃ ১৫
প্রশ্নঃ একটি ক্রিকেট ম্যাচে ৬ জন খেলোয়াড়ের রানের গড় ৭৩ হলে মোট রান ___।
উত্তরঃ ৪৩৮
প্রশ্নঃ ৯৩ ও ৬৭ এর গড় ৭১ ও ৩৯ এর গড় অপেক্ষা ___ বেশি।
উত্তরঃ ২৫
প্রশ্নঃ ১৩টি রাশির গড় ১২ হলে রাশিগুলোর যোগফল ___ হবে।
উত্তরঃ ১৫৬
প্রশ্নঃ ৫টি সংখ্যার গড়ের অর্ধেক ১০ হলে, সংখ্যাগুলোর সমষ্টি ___ হবে।
উত্তরঃ ১০০
প্রশ্নঃ ৪৫ ও ৮ এর গুণফল ও যোগফলের গড় ___।
উত্তরঃ ২০৬.৫
প্রশ্নঃ ___ টি ডায়েরির গড় মূল্য ১২.৫ টাকা হলে ডায়েরিগুলোর মোট মূল্য ৩২৫ টাকা।
উত্তরঃ ২৬
প্রশ্নঃ ১২টি সংখ্যার গড়ের দ্বিগুণ ___ হলে সংখ্যাগুলোর সমষ্টি ১৫১২।
উত্তরঃ ২৫২
প্রশ্নঃ গড় × ___ = রাশিগুলোর যোগফল।
উত্তরঃ রাশিগুলোর সংখ্যা
প্রশ্নঃ ৭টি রাশির গড় ৫৬ হলে, রাশিগুলোর সমষ্টি ___।
উত্তরঃ ৩৯২
প্রশ্নঃ চারটি সংখ্যার গড় ___ হলে তাদের সমষ্টি ৬০।
উত্তরঃ ১৫
প্রশ্নঃ মীম প্রতিদিন যথাক্রমে ৫, ৭, ১২, ৫ ও ৬ পৃষ্ঠা পড়ে তাহলে গড়ে প্রতিদিন সে ___ পৃষ্ঠা বই পড়ে।
উত্তরঃ ৭
প্রশ্নঃ দুইজনের বয়সের গড় ২৫ বছর। তাদের মোট বয়স ___ বছর।
উত্তরঃ ৫০
প্রশ্নঃ রাশিগুলোর যোগফল ÷ রাশির সংখ্যা = ___।
উত্তরঃ গড়
প্রশ্নঃ ৩টি রাশির গড় ১৫ হলে রাশি তিনটির সমষ্টি = ___।
উত্তরঃ ৪৫
প্রশ্নঃ গড় নির্ণয়ে রাশিগুলো ___ জাতীয় হতে হবে।
উত্তরঃ একই
প্রশ্নঃ প্রতিটি আপেলের গড় ওজন ১৫০ গ্রাম হলে, ১৬টি আপেলের মোট ওজন ___।
উত্তরঃ ২ কেজি ৪০০ গ্রাম
প্রশ্নঃ ০, ৫, ৯, ০ এবং ১ এর গড় = ___।
উত্তরঃ ৩
প্রশ্নঃ ১২, ১৪, ১৮ ও ___ সংখ্যাগুলোর গড় ১১।
উত্তরঃ ০
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৬১)
প্রশ্নঃ ৫০টি সংখ্যার গড় ৩৮। দুইটি সংখ্যা ৪৫ ও ৫৫ বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত?
উত্তরঃ ৩৭.৫
প্রশ্নঃ শ্রেণিতে ২৪ জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের গড় বয়স ১৫ বছর। শিক্ষকের বয়স বাদ দিলে শুধু ২৪ জন শিক্ষার্থীর গড় বয়স ১ বছর হ্রাস পায়। শিক্ষকের বয়স কত?
উত্তরঃ ৩৯ বছর
প্রশ্নঃ একটি শ্রেণিতে ২০ জন শিক্ষার্থীর বয়সের গড় ১০ বছর। শ্রেণিতে আরও ১০ জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় ১১ বছর হলো। নতুন শিক্ষার্থীদের বয়সের গড় কত?
উত্তরঃ ১৩ বছর
প্রশ্নঃ ৫ জন শিক্ষার্থীর উচ্চতা (সেমি) যথাক্রমে ১৪২, ১৪৪, ১৩৭, ১৪৬, ১৪১। শিক্ষার্থীদের গড় উচ্চতা কত?
উত্তরঃ ১৪২ সেমি
প্রশ্নঃ ৬টি পেয়ারার ওজন যথাক্রমে ৫৮, ৫০, ৬০, ৫২, ৫৪ ও ৫৬ গ্রাম। পেয়ারাগুলোর গড় ওজন কত গ্রাম?
উত্তরঃ ৫৫ গ্রাম
প্রশ্নঃ একজাতীয় কতগুলো রাশির গড় কীভাবে নির্ণয় করা হয়?
উত্তরঃ রাশিগুলোর যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করে
প্রশ্নঃ নিচের সংখ্যাগুলোর গড় নির্ণয় করো — ৪, ৩, ৭, ৫, ৩
উত্তরঃ ৪.৪
প্রশ্নঃ ৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। তাহলে ১০টি সংখ্যার গড় কত?
উত্তরঃ ৩৪.৩
প্রশ্নঃ ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ১১ জন লোকের মোট ওজন কত?
উত্তরঃ ৭৭০ কেজি
প্রশ্নঃ ১৫ জন লোকের গড় বয়স ৩৮ বছর। তাদের মধ্যে আবার ৩ জনের গড় বয়স ৫০ বছর। তাহলে বাকি ১২ জনের গড় বয়স কত হবে?
উত্তরঃ ৩৫ বছর
প্রশ্নঃ জানুয়ারি মাসের কোনো এক সপ্তাহের প্রথম ২ দিনের গড় তাপমাত্রা ১৫.৫°সে। শেষের ৩ দিনের গড় তাপমাত্রা ১৭°সে। ঐ সপ্তাহের গড় তাপমাত্রা ১৮°সে হলে ঐ সপ্তাহের মাঝের ২ দিনের গড় তাপমাত্রা কত?
উত্তরঃ ২২°সে
প্রশ্নঃ একজন ক্রিকেটারের ১৬টি ইনিংসের গড় রান ৩১.৭৫। পরবর্তী ৩টি ইনিংসে সে যদি ১০৮, ৩৪ এবং ৪৭ রান করে তবে তার গড় রান কত হবে?
উত্তরঃ ৩৬[১৩/১৯] রান (প্রায় ৩৬.৬৮ রান)
প্রশ্নঃ ৫ জন শিক্ষার্থীর উচ্চতা: সবুজ ১৪২ সেমি, রাখি ১৪৪ সেমি, মকবুল ১৩৭ সেমি, সামিয়া ১৪৬ সেমি, রিতা ১৪১ সেমি। সবচেয়ে বেশি উচ্চতার ২ জন শিক্ষার্থীর গড় উচ্চতা কত?
উত্তরঃ ১৪৫ সেমি
প্রশ্নঃ ৬টি পেয়ারার ওজন যথাক্রমে ৫৮ গ্রাম, ৫০ গ্রাম, ৬০ গ্রাম, ৫২ গ্রাম, ৫৪ গ্রাম ও ৫৬ গ্রাম। ১ম ৩টি পেয়ারার গড় ওজন কত?
উত্তরঃ ৫৬ গ্রাম
প্রশ্নঃ ৮৬ লিটার, ১০৩ লিটার, ৭৯ লিটার, ৮০ লিটার, ১০৮ লিটার, ৯৮ লিটার ও ৯০ লিটার — এই মানগুলোর গড় নির্ণয় করো।
উত্তরঃ ৯২ লিটার
প্রশ্নঃ একই জাতীয় একাধিক রাশির গড় নির্ণয়ের সূত্র লেখো।
উত্তরঃ গড় = এক জাতীয় রাশির সমষ্টি ÷ রাশির সংখ্যা
প্রশ্নঃ নিচের সংখ্যাগুলোর গড় নির্ণয় করো — ২, ৩, ৫, ৮, ৪, ২, ৫, ২, ৪, ৩, ৭
উত্তরঃ ৪[১/১১] (প্রায় ৪.০৯)
প্রশ্নঃ ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। তাদের মধ্য থেকে ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি লোকদের গড় ওজন কত?
উত্তরঃ ৬৮ কেজি
প্রশ্নঃ সবচেয়ে বেশি উচ্চতার ২ জন এবং সবচেয়ে কম উচ্চতার ২ জন শিক্ষার্থীর উচ্চতার গড়ের পার্থক্য কত?
উত্তরঃ ৬ সেমি
প্রশ্নঃ ১ম ৩টি ও শেষ ৩টি পেয়ারার গড় ওজনের পার্থক্য কত গ্রাম?
উত্তরঃ ২ গ্রাম
প্রশ্নঃ একজন ক্রিকেটারের ৯টি ইনিংসের গড় রান ৪৯। দশম ইনিংসে কত রান করলে ১০টি ইনিংসের গড় রান ৫০ হবে?
উত্তরঃ ৫৯ রান
প্রশ্নঃ ১১, ১২, ১২ ও ১৩ সংখ্যা চারটির গড় কত?
উত্তরঃ ১২
প্রশ্নঃ নিচের সংখ্যাগুলোর গড় নির্ণয় করো — ৮, ৯, ১২, ১১, ৭, ১০