প্রশ্নঃ ৭ কে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল 'ঘ' হয়। উক্তিটির গাণিতিক বাক্য লেখো।
উত্তরঃ ৭ ÷ ৩ = ঘ
প্রশ্নঃ সম্পর্ক প্রতীকগুলো কী কী?
উত্তরঃ >, <, =, ≯, ≮, ≠
প্রশ্নঃ ৭ × (৮ + ক) = ৫৬ হলে ক এর মান নির্ণয় করো।
উত্তরঃ ০
প্রশ্নঃ খোলাবাক্য কাকে বলে?
উত্তরঃ যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে।
প্রশ্নঃ ১২টি কলমের দাম ১৮০ টাকা হলে ২৫টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? গাণিতিক বাক্যে প্রকাশ কর।
উত্তরঃ (১৮০ ÷ ১২) × ২৫ = ক
প্রশ্নঃ গাণিতিক বাক্য কাকে বলে?
উত্তরঃ গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়।
প্রশ্নঃ {১৫ ÷ (৩ × ৫)} – ১ = কত?
উত্তরঃ ০
প্রশ্নঃ ৫২ – ৩ ÷ ৫ = কত?
উত্তরঃ ৫১[২/৫]
প্রশ্নঃ ২৪ – ৩ × ৪ ÷ ২ এর সরলমান কত?
উত্তরঃ ১৮
প্রশ্নঃ (৩০০ – ৫০) × ৮ ÷ (১৬৫ – ১২৫) = কত?
উত্তরঃ ৫০
প্রশ্নঃ ২৮ ÷ {৩৯২ ÷ (৯ + ৫)} × ৬ = কত?
উত্তরঃ ৬
প্রশ্নঃ ৪ ডজন কলা ও ৭ হালি লেবুর মূল্য একত্রে ১১১২ টাকা। ১টি কলার দাম ১৫ টাকা হলে, ১টি লেবুর দাম কত?
উত্তরঃ ১৪ টাকা
প্রশ্নঃ দাদা ও নাতির বয়সের সমষ্টি ৮৪ বছর। দাদার বয়স নাতির বয়সের ৬ গুণ। নাতির বয়স কত?
উত্তরঃ ১২ বছর
প্রশ্নঃ তানভীর প্রতিদিন ৪৫ টাকা খরচ করে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সে মোট কত টাকা খরচ করেছে? [বছরটি লিপইয়ার নয়]
উত্তরঃ ২৬৫৫ টাকা
প্রশ্নঃ ১টি কলমের দাম ১৫ টাকা ও ৬টি খাতার দাম ৪৫০ টাকা। ১২টি কলম ও ১৪টি খাতার মোট দাম কত?
উত্তরঃ ১২৩০ টাকা
প্রশ্নঃ রাইয়ান ও আদিবের একত্রে ৮৫৪৭ টাকা আছে। আদিবের চেয়ে রাইয়ানের ৬৮৯ টাকা বেশি আছে। রাইয়ানের কাছে কত টাকা আছে?
উত্তরঃ ৪৬১৮ টাকা
প্রশ্নঃ মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। কন্যার বয়স ১৫ বছর। ১০ বছর পর মাতার বয়স কত হবে?
উত্তরঃ ৫৫ বছর
প্রশ্নঃ একটি বাসে ১০০ জন যাত্রী যেতে পারলে ৪৫০০ জন যাত্রীর জন্য কতটি বাস লাগবে?
উত্তরঃ ৪৫টি
প্রশ্নঃ ১ হালি কলার দাম ২৪ টাকা হলে, ২টি কলার দাম কত?
উত্তরঃ ১২ টাকা
প্রশ্নঃ একটি বই তৈরি করতে ১৩৮ তা কাগজ লাগে। ৭০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে?
উত্তরঃ ৫০৭
প্রশ্নঃ একজন শ্রমিক ৫ দিনে ৩১২৫ টাকা আয় করেন। ৩ সপ্তাহে তিনি কত টাকা আয় করবেন?
উত্তরঃ ১৩১২৫ টাকা
প্রশ্নঃ রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল আছে তা দিয়ে ৬ জনের ২৪ দিন চলে। যদি লোকসংখ্যা ৩ জন হয় তবে ঐ চালে তাদের কত দিন চলবে?
উত্তরঃ ৪৮
প্রশ্নঃ একজন শ্রমিকের দৈনিক আয় ১৭৫ টাকা হলে, মে মাসে তার আয় কত ছিল?
উত্তরঃ ৫৪২৫ টাকা
প্রশ্নঃ ১ ডজন কলার দাম ১০৮ টাকা হলে, ১ হালি কলার দাম কত?
উত্তরঃ ৩৬ টাকা
প্রশ্নঃ কোনো কাজ ১২ জন ১৫ দিনে শেষ করলে ১৮ জন কত দিনে শেষ করবে?
উত্তরঃ ১০ দিন
প্রশ্নঃ ৩ ডজন ডিমের দাম ৪৮ টাকা হলে ৬টি ডিমের দাম কত?
উত্তরঃ ৮ টাকা
প্রশ্নঃ ১২ জন লোক ৮ দিনে একটি পুকুর খনন করতে পারে। ৬ জন লোকের ঐ পুকুর খনন করতে কত দিন লাগবে?
উত্তরঃ ১৬ দিন
প্রশ্নঃ একটি রাস্তা তৈরি করতে ৩০ জন লোকের ১৫ দিন লাগে। ৯ দিনে রাস্তাটি তৈরি করতে কতজন লোক লাগবে?
উত্তরঃ ৫০ জন
প্রশ্নঃ গুণিতক কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ কোনো সংখ্যার গুণিতক হলো ঐ সংখ্যার সাথে যেকোনো পূর্ণসংখ্যার গুণফল; যেমন: ২ এর একটি গুণিতক ২ × ৩ = ৬
প্রশ্নঃ ৬৫ এর ক্ষুদ্রতম গুণিতক কত?
উত্তরঃ ৬৫
প্রশ্নঃ কোনো সংখ্যার গুণিতককে সেই সংখ্যাটি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
উত্তরঃ ০
প্রশ্নঃ ২৪ এর তিনটি গুণিতক লিখ।
উত্তরঃ ২৪, ৪৮, ৭২
প্রশ্নঃ ৫ এর ৫টি গুণিতক লিখ।
উত্তরঃ ৫, ১০, ১৫, ২০, ২৫
প্রশ্নঃ ৬ ও ৮ এর দুইটি সাধারণ গুণিতক লেখ।
উত্তরঃ ২৪ ও ৪৮
প্রশ্নঃ ৩ ও ৪ এর দুইটি সাধারণ গুণিতক লিখ।
উত্তরঃ ১২, ২৪
প্রশ্নঃ ৭ এর প্রথম চারটি গুণিতক লেখো।
উত্তরঃ ৭, ১৪, ২১, ২৮
প্রশ্নঃ কোনো সংখ্যাকে পূর্ণসংখ্যা দ্বারা গুণ করলে কী পাওয়া যায়?
উত্তরঃ সংখ্যাটির গুণিতক
প্রশ্নঃ ২৯ এর দুই অঙ্কবিশিষ্ট গুণিতক গুলো লেখো।
উত্তরঃ ২৯, ৫৮ ও ৮৭
প্রশ্নঃ ২ ও ৮ এর লসাগু কত?
উত্তরঃ ৮
প্রশ্নঃ ১৩ ও ২১ এর লসাগু কত?
উত্তরঃ ২৭৩
প্রশ্নঃ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে কী বোঝ?
উত্তরঃ দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটো গুণিতকটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে।
প্রশ্নঃ ১৫ ও ২৪ এর লসাগু কত?
উত্তরঃ ১২০
প্রশ্নঃ ৩, ৫ ও ৮ এর লসাগু কত?
উত্তরঃ ১২০
প্রশ্নঃ ৭ ও ১৩ এর লসাগু কত?
উত্তরঃ ৯১
প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৭ যোগ করলে ২৪ ও ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তরঃ ৮৯
প্রশ্নঃ দুটি সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকলে সংখ্যা ২টির লসাগু কী হবে?
উত্তরঃ সংখ্যা দুইটির গুণফল
প্রশ্নঃ ৮ ও ১২ এর লসাগু কত?
উত্তরঃ ২৪
প্রশ্নঃ ৩৫, ১০ ও ২১ এর লসাগু নির্ণয় কর।
উত্তরঃ ২১০
প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যাটি ২১, ২৭, ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
উত্তরঃ ৭৫৬
প্রশ্নঃ ২৪ সে.মি. প্রস্থ ও ৩৬ সে.মি. দৈর্ঘ্য বিশিষ্ট পাথর দিয়ে যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র তৈরি করা যাবে তার প্রস্থ কত?
উত্তরঃ ৭২ সেমি
প্রশ্নঃ রাফির বাসায় ৬ বা ৮ বা ১০ জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কতটি রসগোল্লা কিনতে হবে যেন সবাইকে রসগোল্লাগুলো না ভেঙে সমান ভাবে বণ্টন করে দিতে পারে?
উত্তরঃ ১২০টি
প্রশ্নঃ ৩ জন ছাত্র ৬ দিন, ৯ দিন ও ১৫ দিন অন্তর ফুটবল খেলে। তারা একত্রে একদিন খেলার সর্বনিম্ন কতদিন পর পুনরায় একত্রে ফুটবল খেলবে?
উত্তরঃ ৯০ দিন
প্রশ্নঃ ৭৮৯৫ সংখ্যাটি থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তরঃ ২
প্রশ্নঃ ৪ক৫৬ সংখ্যাটির 'ক' এর সর্বনিম্ন কোন মানের জন্য সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে?
উত্তরঃ ০
প্রশ্নঃ ৩৫৭৮৪ সংখ্যাটি কোন বৃহত্তম অঙ্ক দ্বারা নিঃশেষে বিভাজ্য?
উত্তরঃ ৯
প্রশ্নঃ ৭৮৯১৪ হতে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তরঃ ২
প্রশ্নঃ ১৮ ও ২৪ এর সাধারণ গুণনীয়ক কী কী?
উত্তরঃ ১, ২, ৩, ৬
প্রশ্নঃ ৩৮ এর গুণনীয়কগুলো লিখ।
উত্তরঃ ১, ২, ১৯ ও ৩৮
প্রশ্নঃ গুণনীয়কের অপর নাম কী?
উত্তরঃ উৎপাদক
প্রশ্নঃ ১৫ এর গুণনীয়কগুলো লিখ।
উত্তরঃ ১, ৩, ৫, ১৫
প্রশ্নঃ ১২ এর গুণনীয়কগুলো লেখো।
উত্তরঃ ১, ২, ৩, ৪, ৬, ১২
প্রশ্নঃ ১৮ এর গুণনীয়কগুলো লেখো।
উত্তরঃ ১, ২, ৩, ৬, ৯, ১৮
প্রশ্নঃ ৩৬ ও ৪৮ এর সাধারণ গুণনীয়ক কয়টি?
উত্তরঃ ৬টি
প্রশ্নঃ ৩০ ও ৪৫ এর মৌলিক সাধারণ গুণনীয়ক কয়টি?
উত্তরঃ ২টি
প্রশ্নঃ ৫০ কে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ কর।
উত্তরঃ ২ × ৫ × ৫
প্রশ্নঃ ৬৪ এর বৃহত্তম গুণনীয়ক কত?
উত্তরঃ ৬৪
প্রশ্নঃ ৭২ এর ৬ দ্বারা বিভাজ্য গুণনীয়কগুলো লিখ।
উত্তরঃ ৬, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২
প্রশ্নঃ ৩২ এর গুণনীয়ক এবং ৮ এর গুণিতক হয় এমন বৃহত্তম সংখ্যাটি কত?
উত্তরঃ ৩২
প্রশ্নঃ ৫৬ কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ কর।
উত্তরঃ ২ × ২ × ২ × ৭
প্রশ্নঃ দুই বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ৮ ও ১৯ এর গসাগু কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ১৩ ও ১৭ এর গসাগু কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ৩০ ও ৪০ এর গসাগু কত?
উত্তরঃ ১০
প্রশ্নঃ ৩৯ ও ৫২ এর গসাগু নির্ণয় কর।
উত্তরঃ ১৩
প্রশ্নঃ ১৭১ ও ৫৬১ এর গসাগু কত?
উত্তরঃ ৩
প্রশ্নঃ ২৪, ৩০ ও ৩৬ এর গসাগু কত?
উত্তরঃ ৬
প্রশ্নঃ গসাগু নির্ণয় করো— ১২, ১৮, ২৪?
উত্তরঃ ৬
প্রশ্নঃ চারটি সংখ্যার সাধারণ গুণনীয়ক ৭, ৯ ও ১১ হলে সংখ্যাগুলোর গসাগু কত?
উত্তরঃ ৬৯৩
প্রশ্নঃ ৪ ও ৭ এর গসাগু কত?
উত্তরঃ ১
প্রশ্নঃ ১৫টি আম ও ২৫টি লিচু সর্বাধিক কত জন শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ৫ জন
প্রশ্নঃ ৬টি খাতা ও ৯টি পেনসিল সর্বাধিক কত জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ৩ জন
প্রশ্নঃ ২০টি পেন্সিল ও ৩০টি কলম সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
উত্তরঃ ১০ জন
প্রশ্নঃ ৯, ১২, ১৫, ১৮, ২১ সংখ্যাগুলো কোন বৃহত্তম সংখ্যার গুণিতক?
উত্তরঃ ৩
প্রশ্নঃ ৯৬ প্যাকেট দুধ ও ১৪৪টি ডিম সর্বাধিক কতজন ব্যক্তির মধ্যে সমানভাবে বণ্টন করা যায় যেখানে কোনো অবশিষ্ট থাকবে না?
উত্তরঃ ৪৮ জন
প্রশ্নঃ কোনো অংশ অবশিষ্ট না রেখে ১৮২ মি. দীর্ঘ এবং ১৩০ মিটার প্রস্থের একটি দেওয়াল কতগুলো অখণ্ড বৃহত্তম বর্গাকার টাইলস দ্বারা ঢাকা হলো। টাইলসের দৈর্ঘ্য কত মি.?
উত্তরঃ ২৬ মিটার
প্রশ্নঃ ১১৯ কেজি চাল, ৮৫ কেজি ডাল ও ৫১ লিটার তেল সর্বোচ্চ কতটি অসহায় পরিবারের মধ্যে সমানভাবে বণ্টন করা যায়?
প্রশ্নঃ ৫.৫ সেমি ভূমি ও ৮ সেমি উচ্চতা বিশিষ্ট একটি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত?
উত্তরঃ ২২ বর্গসেমি
প্রশ্নঃ একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৩৫ বর্গমিটার। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে উচ্চতা ৯ গুণ করা হলে ত্রিভুজটির নতুন ক্ষেত্রফল কত হবে?
উত্তরঃ ৩১৫ বর্গমিটার
প্রশ্নঃ ৭ মাসকে ঘণ্টায় প্রকাশ করো।
উত্তরঃ ৫০৪০ ঘণ্টা
প্রশ্নঃ ৫ দিনকে সেকেন্ডে রূপান্তর করো।
উত্তরঃ ৪৩২০০০ সেকেন্ড
প্রশ্নঃ ১ মাসে কত ঘণ্টা? [১ মাস = ৩০ দিন]
উত্তরঃ ৭২০ ঘণ্টা
প্রশ্নঃ ২০ মিনিটে কত সেকেন্ড?
উত্তরঃ ১২০০ সেকেন্ড
প্রশ্নঃ জানুয়ারী মাসে কত মিনিট?
উত্তরঃ ৪৪৬৪০ মিনিট
প্রশ্নঃ ১৭২৮০০ সেকেন্ড = কত দিন?
উত্তরঃ ২ দিন
প্রশ্নঃ ১৮০০ সেকেন্ড = কত ঘণ্টা?
উত্তরঃ ০.৫ ঘণ্টা
প্রশ্নঃ ২০০১৬ ঘণ্টায় কতদিন?
উত্তরঃ ৮৩৪
প্রশ্নঃ ৩৬০০ ঘণ্টাকে মাসে রূপান্তর করো।
উত্তরঃ ৫ মাস
প্রশ্নঃ জুলাই ও আগস্ট মাসে মোট কত দিন হয়?
উত্তরঃ ৬২ দিন
প্রশ্নঃ ২০১৬ সালটি অধিবর্ষ। ঐ বছরের ১লা জানুয়ারি শুক্রবার হলে, ৩১শে ডিসেম্বর কি বার ছিলো?
উত্তরঃ শনিবার
প্রশ্নঃ একটি অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে মোট কত সেকেন্ড থাকে?
উত্তরঃ ২৫,০৫,৬০০ সেকেন্ড
প্রশ্নঃ যদি ১২-ই মার্চ মঙ্গলবার হয়, তবে একই বছরের ২৫ এপ্রিল কী বার হবে?
উত্তরঃ বৃহস্পতিবার
প্রশ্নঃ নতুন বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী, অধিবর্ষে শীত ও বসন্তকালে একত্রে মোট কতদিন থাকে?
উত্তরঃ ১২০ দিন
প্রশ্নঃ ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী, যে মাসগুলোতে ৩১ দিন থাকে, সে মাসগুলোর মোট দিনের সমষ্টি কত?
উত্তরঃ ২১৭ দিন
প্রশ্নঃ বাংলা বর্ষপঞ্জিকার নবম ও একাদশ মাসের নাম কী?
উত্তরঃ পৌষ ও ফাল্গুন
প্রশ্নঃ রফিকের জন্মদিন ১২ই আগস্ট, তার ঠিক ৪৫ দিন পর শফিকের জন্মদিন হলে, শফিকের জন্মদিন কবে?
উত্তরঃ ২৬শে সেপ্টেম্বর
প্রশ্নঃ একটি কাজ শেষ করতে প্রথম দলের ১ মাস ১৫ দিন এবং দ্বিতীয় দলের ২ মাস ১০ দিন সময় লাগে। দ্বিতীয় দলের কাজ শেষ করতে কত ঘণ্টা সময় বেশী লেগেছিল? [১ মাস = ৩০ দিন]
উত্তরঃ ৬০০ ঘণ্টা
প্রশ্নঃ ১৫ই আগস্ট বুধবার হলে, একই বছরের ২৮ শে জুন কী বার ছিলো?
উত্তরঃ বৃহস্পতিবার
প্রশ্নঃ কোনো একদিন শুক্রবার হলে, তার ৭৫ দিন পরের দিনটি কী বার হবে?
উত্তরঃ বুধবার
প্রশ্নঃ সুমনার বয়স ১৪ বছর ৩ মাস ১৫ দিন এবং তার ছোট ভাইয়ের বয়স ৯ বছর ৮ মাস ২০ দিন। তাদের বয়সের পার্থক্য কত? [১ মাস = ৩০ দিন]
উত্তরঃ ৪ বছর ৬ মাস ২৫ দিন
প্রশ্নঃ একটি বিদ্যালয় ১৫ই মে বন্ধ হয়ে ১০ই জুন খোলে। বিদ্যালয়টি একটানা মোট কত দিন বন্ধ ছিলো?
উত্তরঃ ২৬ দিন
প্রশ্নঃ ২০২০ সালের (অধিবর্ষ) ১লা জানুয়ারী বুধবার হলে, ঐ বছরের ৩১ শে ডিসেম্বর কী বার ছিলো?
উত্তরঃ বৃহস্পতিবার
প্রশ্নঃ ২৫ শে ডিসেম্বর সোমবার হলে, তার ১০০ দিনের আগের দিনটি কী বার ছিলো?
উত্তরঃ শনিবার
প্রশ্নঃ যদি ১৫ই মার্চ রবিবার হয়, তবে একই বছরের ১০ই জানুয়ারী কী বার ছিলো?
উত্তরঃ শনিবার
প্রশ্নঃ ২০২৪ সালের (অধিবর্ষ) ১৫-ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার হলে, একই বছরের ২০ শে জুন কী বার হবে?
উত্তরঃ বৃহস্পতিবার
প্রশ্নঃ নিজাম সাহেব ১৮ মার্চ হতে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) উপর একটি কোর্স করেন। কোর্সটি সম্পন্ন করতে তাঁর কত দিন সময় লেগেছিল?
উত্তরঃ ১৭২ দিন
প্রশ্নঃ ১৫ : ৫৫ কে ১২ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ করো।
উত্তরঃ অপরাহ্ণ ৩:৫৫
প্রশ্নঃ ২১:৪৫ কে ১২ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ করো।
উত্তরঃ অপরাহ্ণ ৯:৪৫
প্রশ্নঃ অপরাহ্ণ ১০:৩০ টা কে ২৪ ঘণ্টা সময়সূচিতে লেখো।
উত্তরঃ ২২:৩০
প্রশ্নঃ পূর্বাহ্ণ ১২:১৬ সময়ের ২৪ ঘণ্টা সময়সূচিতে প্রকাশিত রূপ কোনটি?
উত্তরঃ ০০:১৬
প্রশ্নঃ অপরাহ্ণ ৪:৪৪ এর ২৪ ঘণ্টা সময়সূচিতে প্রকাশিত রূপ কি হবে?
উত্তরঃ ১৬:৪৪
প্রশ্নঃ ১২ ঘণ্টা সময়সূচিতে ১টি গাড়ি অপরাহ্ণ ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ২৪ ঘণ্টা সময়সূচিতে কয়টার সময় বাসটি রওনা দেয়?
উত্তরঃ ১৮:২০
প্রশ্নঃ ১২ ঘণ্টা সময়সূচিতে রাত ১২:০০ কে ২৪ ঘণ্টা সময়সূচিতে কীভাবে লিখতে হয়?
উত্তরঃ ০০:০০
প্রশ্নঃ ২৪ ঘণ্টা সময়সূচিতে ২১:৪৫ ও ১২ ঘণ্টা সময়সূচিতে অপরাহ্ণ ৯:১৫ সময় দুইটির মাঝে ব্যবধান কত?
উত্তরঃ ৩০ মিনিট
প্রশ্নঃ সাকিবের স্কুল সকাল ১০:৩০ মিনিটে শুরু হয় এবং বিকাল ৩:৫০ এ ছুটি হয়। সাকিব কত সময় স্কুলে থাকে?
উত্তরঃ ৫ ঘণ্টা ২০ মিনিট
প্রশ্নঃ কোন সময়সূচিতে পূর্বাহ্ণ এবং অপরাহ্ণ ব্যবহার করা হয় না?
উত্তরঃ ২৪ ঘণ্টা সময়সূচিতে
প্রশ্নঃ ১ অধিবর্ষ সমান কতদিন?
উত্তরঃ ৩৬৬ দিন
প্রশ্নঃ ২০১২ সাল কী অধিবর্ষ?
উত্তরঃ অধিবর্ষ
প্রশ্নঃ ১২ দশকে কত যুগ হয়?
উত্তরঃ ১০ যুগ
প্রশ্নঃ ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট কতদিন?
উত্তরঃ ১৪৬১ দিন
প্রশ্নঃ পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে বছর ধরলে তাতে কত শতাব্দী এবং কত বছর অবশিষ্ট থাকে?
উত্তরঃ ৯৯৯ শতাব্দী এবং ৯৯ বছর
প্রশ্নঃ ২২-শ শতাব্দীতে মোট কয়টি অধিবর্ষ থাকবে?
উত্তরঃ ২৪টি
প্রশ্নঃ ১৯৭৮ সালের ১ম তিন মাসে একত্রে মোট কতদিন ছিলো?
উত্তরঃ ৯০ দিন
প্রশ্নঃ ৫ শতাব্দীতে মোট কত যুগ হয় এবং কত বছর অবশিষ্ট থাকে?
উত্তরঃ ৪১ যুগ ৮ বছর
প্রশ্নঃ আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে বছর হিসেবে বিবেচনা করলে তাতে মোট কত শতাব্দী হয়?
উত্তরঃ ১০০০০০ শতাব্দী
প্রশ্নঃ ২০৪৫ সালটি কোন শতাব্দীর অন্তর্ভুক্ত?
উত্তরঃ একবিংশ শতাব্দী
প্রশ্নঃ ২৫০০ সালটি কোন শতাব্দীর শেষ বছর?
উত্তরঃ ২৫-শ শতাব্দী
প্রশ্নঃ যেসব খ্রিষ্টীয় সালের একক ও দশক স্থানে উভয় স্থানে শূন্য থাকে, সেগুলো অধিবর্ষ হতে হলে সংখ্যাটিকে কত দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হয়?
উত্তরঃ ৪০০ দ্বারা
প্রশ্নঃ ২৮০০ সালটি কি অধিবর্ষ হবে?
উত্তরঃ অধিবর্ষ
প্রশ্নঃ আয়ত ও বর্গের একটি পার্থক্য লেখো।
উত্তরঃ আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কিন্তু বর্গের সবগুলো বাহুই পরস্পর সমান
প্রশ্নঃ উপরের চিত্রটিতে ∠ঘ = কত ডিগ্রি?
উত্তরঃ ১২০ ডিগ্রি
প্রশ্নঃ উপরের সামান্তরিকটির ∠খ + ∠ঘ = কত ডিগ্রি?
উত্তরঃ ২৬০ ডিগ্রি
প্রশ্নঃ সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর কেমন?
উত্তরঃ সমান
প্রশ্নঃ বর্গের কয়টি বাহু পরস্পর সমান?
উত্তরঃ ৪টি
প্রশ্নঃ ট্রাপিজিয়ামের সংজ্ঞা লিখ।
উত্তরঃ যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে
প্রশ্নঃ সামান্তরিক কাকে বলে?
উত্তরঃ যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে
প্রশ্নঃ সামান্তরিক ও ট্রাপিজিয়ামের একটি সাধারণ বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ অন্তত একজোড়া বাহু পরস্পর সমান্তরাল
প্রশ্নঃ চিত্রে, ∠খগঘ এর মান কত?
উত্তরঃ ১৩৮°
প্রশ্নঃ একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ২ সেমি. ও ৪ সেমি হলে অপর বাহুদ্বয়ের সমষ্টি কত সেমি?
প্রশ্নঃ ৭ জন ছাত্রের বয়স ১০, ১১, ১৫, ১৮, ১২, ১৩, ১৬ বছর। ১৫ বছরের বেশি বয়সের ছাত্রসংখ্যাকে ট্যালি চিহ্নের সাহায্যে প্রকাশ করো।
উত্তরঃ ||
প্রশ্নঃ সারণিটির শ্রেণি ব্যবধান কত?
উত্তরঃ ৭
প্রশ্নঃ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ উপাত্তগুলো ৪ শ্রেণি ব্যবধানে বিন্যস্ত করলে সারণিতে কয়টি শ্রেণি পাওয়া যায়?
উত্তরঃ ৩টি
প্রশ্নঃ |||| | কে সংখ্যায় প্রকাশ করো।
উত্তরঃ ৬
প্রশ্নঃ ৮ কে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো।
উত্তরঃ |||| |||
প্রশ্নঃ একটি ট্যালি চিহ্ন দ্বারা ৩ জন শিক্ষার্থী বোঝালে "|||| ||" দ্বারা কতজন বোঝায়?
উত্তরঃ ২১ জন
প্রশ্নঃ |||| | টি ট্যালি চিহ্ন দ্বারা ১২ বোঝালে ২৬ সংখ্যাটি ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো।
উত্তরঃ |||| |||| |||
প্রশ্নঃ কোন দুটি শ্রেণির শিক্ষার্থী সংখ্যার মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি?
উত্তরঃ ২য় ও ৩য়
প্রশ্নঃ কোন কোন জেলার তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে বেশি?
উত্তরঃ বরিশাল, ঢাকা ও রাজশাহী
প্রশ্নঃ স্তম্ভলেখটি হতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য নির্ণয় কর।
উত্তরঃ ৬ ডিগ্রি সেলসিয়াস
প্রশ্নঃ সর্বোচ্চ ৪টি তাপমাত্রার গড় নির্ণয় কর।
উত্তরঃ ২৫.৭৫ ডিগ্রি সেলসিয়াস
প্রশ্নঃ কোন দুটি শ্রেণির শিক্ষার্থী সংখ্যা ৫?
উত্তরঃ (৩১-৪০) ও (৯১-১০০)
প্রশ্নঃ কতজন শিক্ষার্থী ৪১ থেকে ৯০ এর মধ্যে নম্বর পেয়েছে?
উত্তরঃ ২০ জন
প্রশ্নঃ (৫০ – ৫৯) নম্বর পেয়েছে কতজন শিক্ষার্থী?
উত্তরঃ ১৫ জন
প্রশ্নঃ সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের শ্রেণিদ্বয়ের শিক্ষার্থী সংখ্যার পার্থক্য কত?
উত্তরঃ ৩
প্রশ্নঃ সর্বোচ্চ বিক্রি হয় কোন দিন?
উত্তরঃ রবিবার
প্রশ্নঃ ৬ দিনে মোট কত কেজি ফল বিক্রি হয়েছিল?
উত্তরঃ ১৫৫ কেজি
প্রশ্নঃ কোন দুটি দিনের ফল বিক্রির পরিমাণ সমান?
উত্তরঃ মঙ্গলবার ও বুধবার
প্রশ্নঃ রেখাচিত্রের মাধ্যমে একটি বাগানে ছয়টি চারাগাছের উচ্চতা প্রকাশিত হলো। সর্বোচ্চ ও সর্বনিম্ন উচ্চতার গাছের উচ্চতা নির্ণয় করে এদের ভাগফলকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তরঃ ২[১/২]
প্রশ্নঃ হেঁটে বা সাইকেলে বিদ্যালয়ে যায় না এমন শিক্ষার্থী সংখ্যা কত?
উত্তরঃ ১৪৪ জন
প্রশ্নঃ একজন মুদি দোকানীর বিক্রিত পণ্যের পরিমাণ পাইচার্টের মাধ্যমে দেখানো হল। তিনি ৭২ কেজি চাল বিক্রয় করলে তার মোট বিক্রিত পণ্যের পরিমাণ কত?
উত্তরঃ ১৮০ কেজি
প্রশ্নঃ বর্গ ও রম্বসের মধ্যে একটি পার্থক্য লেখো।
উত্তরঃ বর্গের চারটি কোণ সমকোণ, রম্বসের কোণগুলো সমকোণ নয়
প্রশ্নঃ দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হয়?
উত্তরঃ ১
প্রশ্নঃ [৫/১৮] ও [৭/২৪] ভগ্নাংশ দুটিকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে ভগ্নাংশ দুটির হর কত হবে?
উত্তরঃ ৭২
প্রশ্নঃ ৮.৫ ÷ ১০০০ = কত?
উত্তরঃ ০.০০৮৫
প্রশ্নঃ কত টাকার ২৫% = ১২৫ টাকা?
উত্তরঃ ৫০০ টাকা
প্রশ্নঃ তিনটি সংখ্যার গড় ১৫। দুটি সংখ্যা ১২ ও ১৮ হলে তৃতীয় সংখ্যাটি কত?
উত্তরঃ ১৫
প্রশ্নঃ ১৪০০ সালটি কোন শতাব্দীর?
উত্তরঃ ১৪শ শতাব্দী
প্রশ্নঃ একটি সামান্তরিকের ক্ষেত্রফল ১২৮ বর্গমিটার। সামান্তরিকটির ভূমি ১৬ মিটার হলে, এর উচ্চতা কত মিটার?
উত্তরঃ ৮ মিটার
প্রশ্নঃ একটি বাক্সে সর্বোচ্চ ৫টি বল পাশাপাশি রাখা যায়। প্রতিটি বলের ব্যাসার্ধ ২ সেমি হলে, বাক্সটির দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০ সেমি
প্রশ্নঃ ৫৬ ÷ ৮ × (১৩ + ৫) – ৩ × ৫ = কত?
উত্তরঃ ১১১
প্রশ্নঃ একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১২০ জন শিক্ষার্থীর পছন্দের খেলা পাইচিত্রে দেখানো হলো। কতজন শিক্ষার্থী ক্রিকেট খেলা পছন্দ করে?
উত্তরঃ ৫৪ জন
প্রশ্নঃ ভাজক ১৩, ভাগফল ১৮ এবং ভাগশেষ ৭ হলে, ভাজ্য কত?
উত্তরঃ ২৪১
প্রশ্নঃ ৯০টি আম ও ৭৮টি লিচু সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তরঃ ৬ জন
প্রশ্নঃ ১[৩/৮] + [৫/১২] – [৭/২৪] = কত?
উত্তরঃ ১[১/২]
প্রশ্নঃ ১ হেক্টর = কত এয়র?
উত্তরঃ ১০০
প্রশ্নঃ ১৩ই এপ্রিল সোমবার হলে ১৮ই জুন কী বার?
উত্তরঃ বৃহস্পতিবার
প্রশ্নঃ ১৭৫৩ × ৯৯৯ = কত?
উত্তরঃ ১৭৫১২৪৭
প্রশ্নঃ ১৮৬৫৫ কে ৪৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
প্রশ্নঃ একটি আয়তাকার ধানক্ষেতের প্রস্থ ৭৫০ মিটার এবং দৈর্ঘ্য ১২০০ মিটার। ধানক্ষেতটির ক্ষেত্রফল কত এয়র?
উত্তরঃ ৯০০০ এয়র
প্রশ্নঃ নিজাম সাহেব ১৮ মার্চ হতে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) উপর একটি কোর্স করেন। কোর্সটি সম্পন্ন করতে তার কত দিন সময় লেগেছিল?
উত্তরঃ ১৭২ দিন
প্রশ্নঃ বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কী বলে?
উত্তরঃ ব্যাস
প্রশ্নঃ রেখাচিত্রের মাধ্যমে সপ্তাহের ছয় দিন একজন ফল বিক্রেতার বিক্রিত ফলের পরিমাণ প্রকাশিত হলো। সর্বোচ্চ ও সর্বনিম্ন ফল বিক্রির পরিমাণ নির্ণয় করে এদের ভাগফলকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তরঃ ১[২/৩]
প্রশ্নঃ ১০৬০৯ × ৯৯৯৯ = কত?
উত্তরঃ ১০৬০৭৯৩৯১
প্রশ্নঃ একটি দোকানে ২০৬৮৫ গ্রাম আলু আছে। প্রতিদিন ৫৮২৫ গ্রাম আলু বিক্রি হলে কততম দিনে আলুগুলো শেষ হবে?
উত্তরঃ ৪র্থ দিনে
প্রশ্নঃ কোনো সংখ্যার ৬ গুণ এর সাথে ৫২ যোগ করলে ১৩৬ হয়। সংখ্যাটি কত?
উত্তরঃ ১৪
প্রশ্নঃ ১ ডজন কলার দাম ১০৮ টাকা হলে, ১ হালি কলার দাম কত?