প্রশ্নঃ একজন শিক্ষার্থী ৩০০ সেকেন্ডে একটি গাণিতিক সমস্যার সমাধান করেন। তিনি এরূপ ১৪৯টি গাণিতিক সমস্যা সমাধান করলে ___ তম ঘণ্টায় তাঁর সবগুলো সমস্যার সমাধান সম্পন্ন হবে।
উত্তরঃ ১৩তম
প্রশ্নঃ ১৬৫ টাকা দরে ১৭৯৮৫ টাকায় ___ কেজি আম পাওয়া যায়।
উত্তরঃ ১০৯
প্রশ্নঃ ১৭৭৪৫০ টাকা ৩৯ জন অসহায় লোকের মধ্যে সমানভাবে বিতরণ করলে প্রত্যেকে ___ টাকা করে পাবে।
উত্তরঃ ৪৫৫০
প্রশ্নঃ ___ টি খাতার দাম ২৫২২ টাকা হলে একটি খাতার দাম ২৬ টাকা।
উত্তরঃ ৯৭
প্রশ্নঃ এক ব্যক্তি প্রতি মাসে ১৭০০ টাকা সঞ্চয় করলে ___ তম মাসে তাঁর সঞ্চয় ৭১৪৫০ টাকা অতিক্রম করবে।
উত্তরঃ ৪৩
প্রশ্নঃ ক + ১৫ = ২৫ হলে, ক = ___।
উত্তরঃ ১০
প্রশ্নঃ যখন একটি বাক্যকে সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন বাক্যটিকে ___ বলে।
উত্তরঃ খোলা বাক্য
প্রশ্নঃ ১০ এর ___ গুণ হতে ২০ বিয়োগ করলে ১০ হয়।
উত্তরঃ ৩
প্রশ্নঃ ৪১ এর ৮ গুণের সাথে ___ যোগ করলে যোগফল ৪৩৭ এর সমান হবে।
উত্তরঃ ১০৯
প্রশ্নঃ ক × ৪ = ১৫ + ক + ৬; এখানে ক এর মান ___ হলে উক্তিটি সত্য হবে।
উত্তরঃ ৭
প্রশ্নঃ ক সংখ্যক খাতার মূল্য ৮৯ টাকা হতে ১৭ টাকা কম হলে, ১টি খাতার মূল্য ___ ÷ ক টাকা।
উত্তরঃ ৭২
প্রশ্নঃ ___ × ২৪ + ১৫০ = ২৪৬; গাণিতিক বাক্যটির খালিঘরে কত বসবে?
উত্তরঃ ৪
প্রশ্নঃ গাণিতিক বাক্যে বাম থেকে ___ হিসাব করতে হয়।
উত্তরঃ ডানে
প্রশ্নঃ গাণিতিক বাক্যে ___ বন্ধনীর কাজ আগে করতে হয়।
উত্তরঃ ( )
প্রশ্নঃ ৯৯৯৯ × ৮৭২৫ = (___ – ১) × ৮৭২৫
উত্তরঃ ১০০০০
প্রশ্নঃ ১৭ × (৯ + ___) = ৪৪২
উত্তরঃ ১৭
প্রশ্নঃ (২ × ৫) ÷ ১০ + ১ = ___
উত্তরঃ ২
প্রশ্নঃ ৬ × ৪ ÷ ২ ___ ৭ × ৭ – ৮
উত্তরঃ <
প্রশ্নঃ ___ × ৭০০ = ৫৬০০০০০
উত্তরঃ ৮০০০
প্রশ্নঃ ৪০ – (২০ ÷ ৫) × ২ = ___।
উত্তরঃ ৩২
প্রশ্নঃ বন্ধনীযুক্ত গাণিতিক বাক্যে ___ বন্ধনীর কাজ সবার শেষে করতে হয়।
উত্তরঃ [ ]
প্রশ্নঃ ২০ এর ৩ গুণের সাথে ১০ যোগ করলে ___ হয়।
উত্তরঃ ৭০
প্রশ্নঃ ১৫ – {(৬০ + ৪০) ÷ ২০ + ৩} = ___
উত্তরঃ ৭
প্রশ্নঃ ৬০০ – (৪৫ × ৪ + ১২ × ১৫) = ___
উত্তরঃ ২৪০
প্রশ্নঃ ৮টি আপেলের দাম ২৪০ টাকা ও ৩টি কমলার দাম ৯০ টাকা। ১০টি আপেল ও ১০টি কমলার মোট দাম ___ টাকা।
উত্তরঃ ৬০০
প্রশ্নঃ পিতা ও চার বোনের বর্তমান বয়সের যোগফল ৭০ বছর। পিতা ও চার বোনের বয়সের সমষ্টির পার্থক্য যদি ৩০ বছর হয়, তবে চার বোনের বর্তমান বয়সের যোগফল ___ বছর।
উত্তরঃ ২০
প্রশ্নঃ একটি গুদামে ১৯৭২টি চালের বস্তা ছিলো। মাসের শুরুতে ৪১৩টি বস্তা বিক্রি করে দেওয়া হলো এবং ২৩৮টি নতুন বস্তা আনা হলো। ঐ গুদামে বর্তমানে বস্তার সংখ্যা ___ টি।
প্রশ্নঃ ৫টি কলমের দাম ২৫ টাকা হলে ১২টি কলমের দাম ___ টাকা।
উত্তরঃ ৬০
প্রশ্নঃ কোনো সংখ্যার ___ হলো ঐ সংখ্যার সাথে যেকোনো পূর্ণসংখ্যার গুণফল।
উত্তরঃ গুণিতক
প্রশ্নঃ ৪ এর ৫ম গুণিতক হলো ___।
উত্তরঃ ২০
প্রশ্নঃ ___ হলো ৪ ও ৭ এর সর্বনিম্ন সাধারণ গুণিতক।
উত্তরঃ ২৮
প্রশ্নঃ ১৬ এর ___ গুণিতক রয়েছে।
উত্তরঃ অসংখ্য
প্রশ্নঃ ৩৬ এর ক্ষুদ্রতম গুণিতক ___।
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো লসাগু এর ___।
উত্তরঃ পূর্ণরূপ
প্রশ্নঃ ৬ ও ১৪ এর লসাগু ___।
উত্তরঃ ৪২
প্রশ্নঃ ৩ ও ৬ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা ___।
উত্তরঃ ৬
প্রশ্নঃ সাধারণ গুণিতকগুলো হলো ___ এর গুণিতক।
উত্তরঃ লসাগু
প্রশ্নঃ ৫ ও ১৩ এর লসাগু ___।
উত্তরঃ ৬৫
প্রশ্নঃ লসাগু এর পূর্ণরূপ ___।
উত্তরঃ লঘিষ্ঠ সাধারণ গুণিতক
প্রশ্নঃ ৯, ১২, ১৫ এর লসাগু ___।
উত্তরঃ ১৮০
প্রশ্নঃ ক্ষুদ্রতম সংখ্যা ___ কে ২, ৩ ও ১৪ দ্বারা ভাগ করা যায়।
উত্তরঃ ৪২
প্রশ্নঃ দুইটি কোম্পানির বাস একটি স্টেশন থেকে যথাক্রমে ১৫ মিনিট ও ১৮ মিনিট অন্তর ছেড়ে যায়। সকাল ৮:০০ টায় একত্রে ছাড়লে আবার ___ টায় পুনরায় একত্রে ছাড়বে।
উত্তরঃ ৯:৩০
প্রশ্নঃ ১১৯ সংখ্যাটি ৭ ব্যতীত মৌলিক সংখ্যা ___ দ্বারা বিভাজ্য।
উত্তরঃ ১৭
প্রশ্নঃ ১৪৯ হতে সর্বনিম্ন ___ বিয়োগ করলে বিয়োগফল ১৩ দ্বারা বিভাজ্য হবে।
উত্তরঃ ৬
প্রশ্নঃ নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ___ থাকে না।
উত্তরঃ ভাগশেষ
প্রশ্নঃ কোনো সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল ___ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।
উত্তরঃ ৩
প্রশ্নঃ ___ সংখ্যার ২টি গুণনীয়ক থাকে।
উত্তরঃ মৌলিক
প্রশ্নঃ ___ এর অপর নাম উৎপাদক।
উত্তরঃ গুণনীয়ক
প্রশ্নঃ ___ এর সর্বনিম্ন মৌলিক গুণনীয়ক ৩৭।
উত্তরঃ ৩৭
প্রশ্নঃ ১৪ এর মৌলিক গুণনীয়ক ২ ও ___।
উত্তরঃ ৭
প্রশ্নঃ ৩৬ এর মৌলিক গুণনীয়ক ___ টি।
উত্তরঃ ২টি
প্রশ্নঃ ৩২ এর গুণনীয়কের সংখ্যা ___ টি।
উত্তরঃ ৬
প্রশ্নঃ ১৬ ও ২৪ এর সাধারণ গুণনীয়ক ___ টি।
উত্তরঃ ৪
প্রশ্নঃ কোনো সংখ্যাকে তার ___ দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।
উত্তরঃ গুণনীয়ক
প্রশ্নঃ ৭, ১১ ও ১৯ এর গসাগু ___।
উত্তরঃ ১
প্রশ্নঃ ৫, ৭ ও ৮ এর গসাগু = ___
উত্তরঃ ১
প্রশ্নঃ একাধিক সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে বৃহত্তম সাধারণ গুণনীয়ককে ___ বলে।
উত্তরঃ গসাগু
প্রশ্নঃ দুই বা তার অধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলোর গসাগু ___।
উত্তরঃ ১
প্রশ্নঃ একাধিক ___ সংখ্যার গসাগু ১।
উত্তরঃ মৌলিক
প্রশ্নঃ ১৪ ও ১৮ এর গসাগু হলো ___।
উত্তরঃ ২
প্রশ্নঃ ৩, ৪ ও ৫ এর গসাগু ___।
উত্তরঃ ১
প্রশ্নঃ সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে বড় ___ গুণনীয়কটি হবে গসাগু।
উত্তরঃ সাধারণ
প্রশ্নঃ ৫২ ও ৩২ এর গসাগু হলো ___।
উত্তরঃ ৪
প্রশ্নঃ ১৬, ২৪ ও ৩২ এর গসাগু ___।
উত্তরঃ ৮
প্রশ্নঃ ১২ × ৮ আকৃতির একটি আয়তাকার ক্ষেত্রকে সমান সংখ্যক কয়েকটি বর্গক্ষেত্রে বিভক্ত করা হলে বৃহত্তম বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য ___ একক।
উত্তরঃ ৪
প্রশ্নঃ ১২৬টি আম ও ১৬২টি কমলা সর্বাধিক ___ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়।
উত্তরঃ ১৮
প্রশ্নঃ ২০, ৩০, ৩৬, ৪৫ এর গসাগু ___।
উত্তরঃ ১
প্রশ্নঃ প্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে ___ হয়।
উত্তরঃ বড়
প্রশ্নঃ যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে ___ ভগ্নাংশ বলে।
উত্তরঃ প্রকৃত
প্রশ্নঃ অপ্রকৃত ভগ্নাংশের মান ___ অপেক্ষা বড়।
উত্তরঃ ১
প্রশ্নঃ ২[৪/১৭] ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে ভগ্নাংশটির লব হবে ___।
উত্তরঃ ৩৮
প্রশ্নঃ [৫৪/১৩] এর মিশ্র ভগ্নাংশ ___।
উত্তরঃ ৪[২/১৩]
প্রশ্নঃ [২৩/৬২] = [১১৫/___]
উত্তরঃ ৩১০
প্রশ্নঃ [৭/১২] ও [১১/১৮] কে লঘিষ্ঠ সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে ভগ্নাংশদ্বয়ের হর হবে ___।
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ [১২০/১৯২] এর লঘিষ্ঠ আকার ___।
উত্তরঃ [৫/৮]
প্রশ্নঃ [৩/৮], [১/৪], [৫/১২] ও [৩/১০] ভগ্নাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ ___।
উত্তরঃ [১/৪]
প্রশ্নঃ [১/২], [১/৮], [৩/৮] ও [৫/১৬] ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ হলো ___।
উত্তরঃ [১/২]
প্রশ্নঃ সম্পর্ক প্রতীক বসাও: [১৩/২১] ___ [১৩/১৮]
উত্তরঃ <
প্রশ্নঃ একটি ফিতার [৪/৭] অংশ মিনাকে এবং [২/৫] অংশ রুমিকে দেওয়া হলে, ___ বেশি অংশ ফিতা পেল।
উত্তরঃ মিনা
প্রশ্নঃ ৩[২/৭] + ১[৫/৯] = ___
উত্তরঃ ৪[৫৩/৬৩]
প্রশ্নঃ ৮[৬/১৩] – ৫[৩/৮] = ___
উত্তরঃ ৩[৯/১০৪]
প্রশ্নঃ [১৯/৫২] + [৪/১৩] + [৭/২৬] = ___
উত্তরঃ [৪৯/৫২]
প্রশ্নঃ ৪[৪/৯] + ১[১/৩] – ___ = ৪[১৭/১৮]
উত্তরঃ [৫/৬]
প্রশ্নঃ [১/২] × [১/৫] × [৫/২] × ২ = ___
উত্তরঃ [১/২]
প্রশ্নঃ [২/৩] × [৪/৮] = [___/৩]
উত্তরঃ ১
প্রশ্নঃ ___ – ৩[১/৮] = ৭[৯/১৬]
উত্তরঃ ১০[১১/১৬]
প্রশ্নঃ ১[২/৫] – [২/১৫] + ২[১/৩] = ___
উত্তরঃ ৩[৩/৫]
প্রশ্নঃ ১[১/৭] – ___ + ২[৩/১৮] = [১১/৪২]
উত্তরঃ ৩[১/২১]
প্রশ্নঃ রাইসার কাছে ৪[১/৩] লিটার আপেলের জুস এবং মাইশার কাছে ১[২/৩] লিটার আমের জুস রয়েছে। রাইসার কাছে ___ লিটার বেশি জুস রয়েছে।
উত্তরঃ ২[২/৩]
প্রশ্নঃ রাহুলের বাসা থেকে স্কুলের দূরত্ব পূর্বদিকে ২[৩/৫] কিমি এবং খেলার মাঠের দূরত্ব পশ্চিম দিকে ১[৭/১০] কিমি। খেলার মাঠ থেকে স্কুলের সরাসরি দূরত্ব ___ কিমি।
উত্তরঃ ৪[৩/১০]
প্রশ্নঃ একটি জগের [১১/১৪] অংশ ফলের রস দ্বারা পূর্ণ থাকলে জগটির ___ অংশ খালি আছে।
উত্তরঃ [৩/১৪]
প্রশ্নঃ একটি বাঁশের [৮/১৭] অংশ সবুজ এবং [৩/৮] অংশ হলুদ করা হলো। বাঁশটিতে সবুজ রং বেশি করা হয়েছে ___ অংশে।
উত্তরঃ [১৩/১৩৬]
প্রশ্নঃ রাতুল [৮/১৫] কিলোমিটার হেঁটে এবং ২[১/৫] কিলোমিটার রিকশায় চড়ে তার বন্ধুর বাড়িতে গেল। সে মোট ___ কিলোমিটার পথ অতিক্রম করলো।
উত্তরঃ ২[১১/১৫]
প্রশ্নঃ ১.৬ হলো ০.১ এর ___ একক।
উত্তরঃ ১৬
প্রশ্নঃ ০.৩ হলো ০.১ এর ___ একক।
উত্তরঃ ৩
প্রশ্নঃ ৭৭৭৭টি ০.০০১ দ্বারা ___ গঠন করা যায়।
উত্তরঃ ৭.৭৭৭
প্রশ্নঃ ০.৫ এর [১/১০০] ভাগের মান ___।
উত্তরঃ ০.০০৫
প্রশ্নঃ ___ টি ০.০১ নিয়ে ০.০৫ গঠিত।
উত্তরঃ ৫
প্রশ্নঃ সংখ্যারেখায় ০.০৫ এর ___ পাশে ০.০৮ অবস্থিত।
উত্তরঃ ডান
প্রশ্নঃ ২৫.০৭৩ সংখ্যাটির ৭ অঙ্কটির স্থানের নাম ___।
উত্তরঃ শতাংশ
প্রশ্নঃ ২.২৫ = [৯/___]
উত্তরঃ ৪
প্রশ্নঃ ১০.০৬৫ = [___/২০০]
উত্তরঃ ২০১৩
প্রশ্নঃ ০.৪৫ এর সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হয় ___।
উত্তরঃ [৯/২০]
প্রশ্নঃ [২১/২৫০] কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় ___।
উত্তরঃ ০.০৮৪
প্রশ্নঃ [৩৭/৫০] কে দশমিক ভগ্নাংশে রূপান্তর করলে হয় ___।
উত্তরঃ ০.৭৪
প্রশ্নঃ ০.০২৫ ___ ০.০৩ ; খালিঘরে সম্পর্ক প্রতীক বসাও।
উত্তরঃ <
প্রশ্নঃ ২.২৪ + ১.৮২ = ___
উত্তরঃ ৪.০৬
প্রশ্নঃ ___ + ৩.৪৫ = ৭.২
উত্তরঃ ৩.৭৫
প্রশ্নঃ ২৭.২১৫ – ১৮.৯৩৪ = ___
উত্তরঃ ৮.২৮১
প্রশ্নঃ ৮২.০২১ – ___ = ৮.৭৯৯
উত্তরঃ ৭৩.২২২
প্রশ্নঃ সুমি ও রিফাতের কাছে যথাক্রমে ৪.২৫ মিটার ও ২.৮০ মিটার ফিতা আছে। দুইজনের মোট ___ মিটার ফিতা আছে।
উত্তরঃ ৭.০৫
প্রশ্নঃ দুইটি কাঁঠালের ওজন যথাক্রমে ৩.২৫০ কেজি ও ২.৪৫০ কেজি হলে, কাঁঠাল দুইটির ওজনের পার্থক্য ___ কেজি।
উত্তরঃ ০.৮
প্রশ্নঃ ৩ × ১.০২ = ___
উত্তরঃ ৩.০৬
প্রশ্নঃ ৫০ × ০.১ = ___
উত্তরঃ ৫
প্রশ্নঃ ৩৭৫.৫ × ০.০৮ এর গুণফলে দশমিক বিন্দুর পর ___ টি অঙ্ক থাকবে।
প্রশ্নঃ ১২টি জারের প্রতিটিতে ___ মিলি পানি থাকলে পানির মোট আয়তন ৪.৫ লিটার হবে।
উত্তরঃ ৩৭৫
প্রশ্নঃ সামান্তরিকের ক্ষেত্রফল = ___ × ___
উত্তরঃ ভূমি, উচ্চতা
প্রশ্নঃ ত্রিভুজের ক্ষেত্রফল = ___ × ___ ÷ ২
উত্তরঃ ভূমি, উচ্চতা
প্রশ্নঃ ১ বর্গ কিমি = ___ হেক্টর।
উত্তরঃ ১০০
প্রশ্নঃ ০.৪৮ হেক্টর = ___ এয়র।
উত্তরঃ ৪৮
প্রশ্নঃ ক্ষেত্রফলের একক হলো ___।
উত্তরঃ বর্গএকক
প্রশ্নঃ বর্গের ক্ষেত্রফল ১০০০০ বর্গ সেমি হলে, এক বাহুর দৈর্ঘ্য ___ সেমি।
উত্তরঃ ১০০
প্রশ্নঃ আয়তের দৈর্ঘ্য ৪ সেমি ও প্রস্থ ২ সেমি হলে ক্ষেত্রফল ___ বর্গ মিটার।
উত্তরঃ ০.০০০৮
প্রশ্নঃ ১ বর্গমিটার = ___ বর্গ সেমি।
উত্তরঃ ১০,০০০
প্রশ্নঃ ১ বর্গ হেক্টোমিটার = ___ হেক্টর।
উত্তরঃ ১
প্রশ্নঃ একটি সামান্তরিকের ভূমি ও ___ উভয়ই অপর একটি বর্গক্ষেত্রের এক বাহুর সমান হলে সামান্তরিক ও বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হবে।
উত্তরঃ উচ্চতা
প্রশ্নঃ একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৪৮ বর্গ সেমি ও উচ্চতা ৬ সেমি হলে এর ভূমি ___ মিটার।
উত্তরঃ ০.০৮
প্রশ্নঃ একটি সামান্তরিকের দুই-তৃতীয়াংশের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার এবং ভূমি ৯০০ সেমি হলে উচ্চতা ___ মিটার।
উত্তরঃ ৩
প্রশ্নঃ ৬ সেমি ভূমি ও ৫ সেমি উচ্চতাবিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল ___ বর্গ সেমি।
উত্তরঃ ৩০
প্রশ্নঃ সামান্তরিকের ভূমি ০.৪ মিটার ও উচ্চতা ০.৩ মিটার হলে ক্ষেত্রফল ___ বর্গ সেমি।
উত্তরঃ ১২০০
প্রশ্নঃ তাহমিদ সাহেবের সামান্তরিক আকৃতির একটি বস্ত্রের দৈর্ঘ্য ১৬ মিটার ও উচ্চতা ১২ মিটার হওয়ায় ক্ষেত্রফল হয় ___ বর্গমিটার।
উত্তরঃ ১৯২
প্রশ্নঃ একটি সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজের ___ ও উচ্চতা পরস্পর সমান হলে তাদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে।
উত্তরঃ ভূমি
প্রশ্নঃ সামান্তরিকের একটি ___ সামান্তরিকটিকে দুইটি সমান ত্রিভুজক্ষেত্রে বিভক্ত করে।
উত্তরঃ কর্ণ
প্রশ্নঃ একটি ত্রিভুজের ক্ষেত্রফল ১৮ বর্গ সেমি হলে এর ভূমি ও উচ্চতার গুণফল ___ বর্গসেমি।
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ একটি ত্রিভুজের ভূমি উচ্চতার অর্ধেক এবং উচ্চতা ০.১২ মিটার হলে ক্ষেত্রফল ___ বর্গসেমি।
উত্তরঃ ৩৬
প্রশ্নঃ ত্রিভুজের ক্ষেত্রফল ৪.২ বর্গমিটার ও উচ্চতা ___ মিটার হলে ভূমির পরিমাপ ৬ মিটার।
উত্তরঃ ১.৪
প্রশ্নঃ দুইটি সমান ক্ষেত্রফলবিশিষ্ট ত্রিভুজ দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার ও এর ভূমির দৈর্ঘ্য ১৬ মিটার হলে ত্রিভুজের উচ্চতা ___ মিটার।
উত্তরঃ ১২
প্রশ্নঃ ১ ঘণ্টা = ___ সেকেন্ড।
উত্তরঃ ৩৬০০
প্রশ্নঃ ২২৮০ ঘণ্টায় ___ দিন।
উত্তরঃ ৯৫
প্রশ্নঃ ১৮ মাসে ___ মিনিট।
উত্তরঃ ৭৭৭৬০০
প্রশ্নঃ ৯৬০০ মিনিটে ___ ঘণ্টা।
উত্তরঃ ১৬০
প্রশ্নঃ ৫২৫৬০০ মিনিটে ___ বছর।
উত্তরঃ ১
প্রশ্নঃ ৫, ৭, ৮ অঙ্কগুলো একবার ব্যবহার করে যে ক্ষুদ্রতম সংখ্যা হয় ততো সেকেন্ড সমান ৯ মিনিট ___ সেকেন্ড।
উত্তরঃ ৩৮
প্রশ্নঃ ১৯৭৬ সালের ফেব্রুয়ারি মাসটি ছিল ___ দিনে।
উত্তরঃ ২৯
প্রশ্নঃ ইংরেজী সালের ___ টি মাস ৩১ দিনের।
উত্তরঃ ৭
প্রশ্নঃ আগামীকাল বৃহস্পতিবার হলে আজ থেকে চারদিন পর ___ বার।
উত্তরঃ রবিবার
প্রশ্নঃ ২৫ শে বৈশাখের ২৮ দিন পরের তারিখটি ___।
উত্তরঃ ২২ শে জ্যৈষ্ঠ
প্রশ্নঃ ২০২৩ সালের ১৫ ডিসেম্বর শুক্রবার হলে, ২০২৪ সালের ১২ জানুয়ারি ___ বার।
উত্তরঃ শুক্র
প্রশ্নঃ ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারী ___ বার হলে, ঐ বছরের ১০ এপ্রিল বুধবার হবে।
উত্তরঃ বৃহস্পতি
প্রশ্নঃ ২০২৩ সালের ২৫ নভেম্বর শনিবার হলে, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি ___ বার।
উত্তরঃ মঙ্গল
প্রশ্নঃ ___ রীতিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত ইত্যাদি বলা হয় না।
উত্তরঃ আন্তর্জাতিক
প্রশ্নঃ অপরাহ্ণ ৪:১৫ কে ২৪ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ করলে হবে ___।
প্রশ্নঃ তমা সকাল ১১টা ৩৫ মিনিটে স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে, ২৪ ঘণ্টা সময়সূচিতে ___ যাত্রা শুরু করেছিলো।
উত্তরঃ ১১:৩৫
প্রশ্নঃ অপরাহ্ণ ৯:৫৫ কে ২৪ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ করলে ___ হয়।
উত্তরঃ ২১:৫৫
প্রশ্নঃ ২৪ ঘণ্টা সময়সূচিতে ২৩:১৬, ১২ ঘণ্টা সময়সূচিতে ___ টা।
উত্তরঃ রাত ১১:১৬
প্রশ্নঃ ২৪ ঘণ্টা সময়সূচিতে একটি ট্রেন ১৩ টা ২৭ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। ১২ ঘণ্টা সময়সূচিতে অপরাহ্ণ ___ টা ২৭ মিনিটে ট্রেনটি রওনা দেয়।
উত্তরঃ ১
প্রশ্নঃ উনবিংশ শতাব্দী ___ সাল থেকে শুরু হয়।
উত্তরঃ ১৮০১
প্রশ্নঃ ১ম শতাব্দী শেষ হয়েছিল ___ সালে।
উত্তরঃ ১০০
প্রশ্নঃ ১৮০০ সালটি অধিবর্ষ কিনা বের করতে হলে, ___ দ্বারা ভাগ করতে হবে।
উত্তরঃ ৪০০
প্রশ্নঃ ১ দশক = ___ দিন।
উত্তরঃ ৩৬৫০
প্রশ্নঃ ১২০০ সালের ফেব্রুয়ারি মাস ___ দিন ছিলো।
উত্তরঃ ২৯
প্রশ্নঃ ৯, ০, ৬ দিয়ে যে বৃহত্তম সংখ্যা হয়, তত বছর সমান ___ যুগ।
উত্তরঃ ৮০
প্রশ্নঃ ১৯৯৯ সাল ___ শতাব্দীর অন্তর্ভুক্ত।
উত্তরঃ বিংশ
প্রশ্নঃ ৫৭ বছর সমান ৪ যুগ ___ বছর।
উত্তরঃ ৯
প্রশ্নঃ ২০০৫ সালের ৮ যুগ পর ___ শতাব্দী শুরু হবে।
উত্তরঃ দ্বাবিংশ
প্রশ্নঃ ট্রাপিজিয়ামের ___ বাহু পরস্পর সমান্তরাল।
উত্তরঃ একজোড়া
প্রশ্নঃ সকল সামান্তরিকই ___।
উত্তরঃ ট্রাপিজিয়াম
প্রশ্নঃ চতুর্ভুজের ___ টি শীর্ষবিন্দু থাকে।
উত্তরঃ ৪
প্রশ্নঃ সামান্তরিকের ___ জোড়া বাহু সমান্তরাল থাকে।
উত্তরঃ ২
প্রশ্নঃ একটি সামান্তরিকের দুইটি বিপরীত কোণের সমষ্টি ১২০° হলে অপর দুইটি কোণের সমষ্টি ___।
উত্তরঃ ২৪০°
প্রশ্নঃ চিত্রে, ∠ক + ∠খ = ___।
উত্তরঃ ১৮০°
প্রশ্নঃ সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অন্য তিনটি কোণ ___।
উত্তরঃ সমকোণ
প্রশ্নঃ চিত্রে, কগ = খঘ হলে, ∠কখগ এর মান হলো ___।
উত্তরঃ ৯০°
প্রশ্নঃ সামান্তরিকের একটি বাহু ৫ সেমি হলে তার বিপরীত বাহুর মান হবে ___ সেমি।
উত্তরঃ ৫
প্রশ্নঃ চিত্রে, কখগঘ ট্রাপিজিয়ামটির ∠ঘকখ এর মান হবে ___।
উত্তরঃ ১৩৮°
প্রশ্নঃ যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ___ বলে।
উত্তরঃ ট্রাপিজিয়াম
প্রশ্নঃ ট্রাপিজিয়ামের ___ জোড়া সমান্তরাল বাহু আছে।
উত্তরঃ ১
প্রশ্নঃ একটি সামান্তরিকের স্থূলকোণের সংখ্যা ___।
উত্তরঃ ২টি
প্রশ্নঃ আয়ত এক ধরনের ___ যার কর্ণদ্বয় পরস্পর সমান।
উত্তরঃ সামান্তরিক
প্রশ্নঃ সামান্তরিকের একটি কোণ ৭২° হলে, এর বিপরীত কোণটি ___ হবে।
উত্তরঃ ৭২°
প্রশ্নঃ চিত্রে, সামান্তরিকটিতে ক এর মান ___।
উত্তরঃ ৫২°
প্রশ্নঃ রম্বসের কর্ণদ্বয় পরস্পরের ___ বিন্দুতে মিলিত হয়।
উত্তরঃ মধ্য
প্রশ্নঃ রম্বস এক প্রকার ___ যার বাহুগুলো পরস্পর সমান।
উত্তরঃ সামান্তরিক
প্রশ্নঃ সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো সমান হলে তাকে ___ বলে।
উত্তরঃ রম্বস
প্রশ্নঃ রম্বসের ___ জোড়া বিপরীত কোণ পরস্পর সমান।
উত্তরঃ ২
প্রশ্নঃ রম্বসের একটি কোণ ১১৫° হলে এর বিপরীত কোণটি হবে ___।
উত্তরঃ ১১৫°
প্রশ্নঃ বর্গ একটি ___ যার কোণগুলো সমকোণ।
উত্তরঃ রম্বস
প্রশ্নঃ কখগঘ একটি রম্বস হলে চ এর মান হবে ___।
উত্তরঃ ১০
প্রশ্নঃ রম্বসের একটি কোণ ৬২° হলে তার সন্নিহিত কোণ ___ হবে।
উত্তরঃ ১১৮°
প্রশ্নঃ রম্বস হলো এক ধরনের ট্রাপিজিয়াম কারণ এর এক জোড়া ___ বাহু আছে।
উত্তরঃ সমান্তরাল
প্রশ্নঃ রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর ___।
উত্তরঃ লম্ব
প্রশ্নঃ চতুর্ভুজের ___ টি কর্ণ থাকে।
উত্তরঃ দুইটি
প্রশ্নঃ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ছেদবিন্দুতে ___ কোণে সমদ্বিখণ্ডিত করে।
উত্তরঃ ৯০°
প্রশ্নঃ বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য ৪ সে.মি. হলে, অপর কর্ণের অর্ধেক ___ সে.মি.।
উত্তরঃ ২
প্রশ্নঃ রম্বসের দুইটি কর্ণ সমান হলে তাকে ___ বলে।
উত্তরঃ বর্গ
প্রশ্নঃ একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের ছেদবিন্দু হতে শীর্ষদ্বয়ের দূরত্ব যথাক্রমে ৪ সে.মি. ও ৬ সে.মি. হলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ___ ও ___।
উত্তরঃ ৮ সে.মি., ১২ সে.মি.
প্রশ্নঃ একটি ট্রাপিজিয়ামকে সামান্তরিক বলা যাবে যদি ___ জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়।
উত্তরঃ দুই
প্রশ্নঃ বৃত্তের ব্যাস, তার ব্যাসার্ধের ___।
উত্তরঃ দ্বিগুণ
প্রশ্নঃ ___ হলো বৃত্তের বৃহত্তম জ্যা।
উত্তরঃ ব্যাস
প্রশ্নঃ বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে ___ বলে।
উত্তরঃ পরিধি
প্রশ্নঃ পরিধির একটি অংশকে ___ বলে।
উত্তরঃ বৃত্তচাপ
প্রশ্নঃ বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের ___।
উত্তরঃ অর্ধেক
প্রশ্নঃ চিত্রে, ঘগ ব্যাসার্ধ হলে, ব্যাস হবে ___।
উত্তরঃ কখ
প্রশ্নঃ বৃত্তচাপ ___ এর অংশ।
উত্তরঃ পরিধি
প্রশ্নঃ ৪ সেমি ব্যাসবিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব ___ সে.মি. হবে।
উত্তরঃ ২
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাস ১২ সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ ___ সেমি।
উত্তরঃ ৬
প্রশ্নঃ একটি বৃত্তের বৃহত্তম জ্যা ৭.৮ সেমি হলে এর ব্যাসার্ধ ___ সেমি।
উত্তরঃ ৩.৯
প্রশ্নঃ জেব্রা ক্রুসিং-এ ___ প্যাটার্ন দেখা যায়।
উত্তরঃ আয়তাকার
প্রশ্নঃ প্যাটার্নটিতে ___ টি ক্ষুদ্র সামান্তরিক পাশাপাশি আছে।
উত্তরঃ ৩
প্রশ্নঃ পাঁচটি বর্গক্ষেত্র পাশাপাশি রেখে প্যাটার্ন গঠন করলে সম্পূর্ণ প্যাটার্নটির আকৃতি ___ হবে।
উত্তরঃ আয়তাকার
প্রশ্নঃ প্যাটার্নটির পরবর্তী চিত্রে ___ টি আয়তক্ষেত্র থাকবে।
উত্তরঃ ৬
প্রশ্নঃ M Σ W Ʒ ; প্যাটার্নটির ৮ম চিত্রটি হবে ___।
উত্তরঃ Ʒ
প্রশ্নঃ ৪টি সামান্তরিক পাশাপাশি রেখে প্যাটার্ন তৈরি করলে সম্পূর্ণ প্যাটার্নটির আকৃতি একটি ___ হবে।
উত্তরঃ সামান্তরিক
প্রশ্নঃ একটি ছক্কার ___ টি তল আছে।
উত্তরঃ ৬
প্রশ্নঃ একটি ঘনকের পৃষ্ঠতলগুলোতে মোট ___ টি কর্ণ অঙ্কন করা যায়।
উত্তরঃ ১২টি
প্রশ্নঃ প্যাটার্নটির পরবর্তী ঘনবস্তুর নাম ___।
উত্তরঃ ঘনক
প্রশ্নঃ দেওয়াল ঘড়িতে ব্যবহৃত ব্যাটারি ___ আকৃতির ঘনবস্তু।