বৃত্তি · britti.app

প্রস্তুতি হোক ট্যালেন্টপুল বৃত্তির জন্য

britti.app
সব বিষয়বাংলাইংরেজিগণিতবিজ্ঞানবিশ্বপরিচয়

পঞ্চম শ্রেণির বাংলা — অধ্যায় ১০: রাখাল ছেলে: প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের অধ্যায় ১০: রাখাল ছেলে — মোট ৫৮টি প্রশ্ন, প্রতিটির উত্তরসহ। বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ধরন অনুযায়ী সাজানো।

শব্দের অর্থ (১৩)

প্রশ্নঃ ‘আবির রং’ শব্দের অর্থ কী?
উত্তরঃ লালচে রং
প্রশ্নঃ ‘কুটির’ শব্দের অর্থ কী?
উত্তরঃ কুঁড়েঘর
প্রশ্নঃ ‘কোথা ধাও’ কথাটির অর্থ কী?
উত্তরঃ কোথায় ছুটে চলেছ?
প্রশ্নঃ ‘চামর’ শব্দের অর্থ কী?
উত্তরঃ পাখা
প্রশ্নঃ ‘নাও’ শব্দের অর্থ কী?
উত্তরঃ নৌকা
প্রশ্নঃ ‘নীল-নোয়ানো’ কথাটির অর্থ কী?
উত্তরঃ নীল আকাশ নেমে এসেছে এমন
প্রশ্নঃ ‘প্রভাত হাওয়া’ কথাটির অর্থ কী?
উত্তরঃ সকাল বেলার বাতাস
প্রশ্নঃ ‘বাঁকা গাঁয়ের পথ’ কথাটির অর্থ কী?
উত্তরঃ গ্রামের বাঁকা রাস্তা
প্রশ্নঃ ‘বারেক’ শব্দের অর্থ কী?
উত্তরঃ একবার মাত্র
প্রশ্নঃ ‘মিঠেল রোদ’ কথাটির অর্থ কী?
উত্তরঃ কোমল রোদ
প্রশ্নঃ ‘সবুজ ঘেরা গাঁ’ কথাটির অর্থ কী?
উত্তরঃ সবুজ গাছগাছালিতে ভরা গ্রাম
প্রশ্নঃ ‘সাঁঝ-আকাশ’ কথাটির অর্থ কী?
উত্তরঃ সন্ধ্যার আকাশ
প্রশ্নঃ ‘সোনার পাতায় ছাওয়া’ কথাটির অর্থ কী?
উত্তরঃ শুকনা সোনালি পাতা দিয়ে ঢাকা

যুক্তবর্ণ (৫)

প্রশ্নঃ যুক্তবর্ণ ভেঙে লিখি: ‘স্বপন’ শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত?
উত্তরঃ স + ব
প্রশ্নঃ যুক্তবর্ণ ভেঙে লিখি: ‘প্রভাত’ শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত?
উত্তরঃ প + র
প্রশ্নঃ যুক্তবর্ণ ভেঙে লিখি: ‘সন্ধ্যা’ শব্দের ‘ন্ধ্য’ ভেঙে লিখি।
উত্তরঃ ন + ধ + য
প্রশ্নঃ যুক্তবর্ণ ভেঙে লিখি: ‘ছোট্ট’ শব্দের ‘ট্ট’।
উত্তরঃ ট + ট
প্রশ্নঃ যুক্তবর্ণ ভেঙে লিখি: ‘সবুজ ঘেরা গাঁ’ পঙ্‌ক্তির ‘পঙ্‌ক্তি’ শব্দের যুক্তবর্ণ ‘ক্ত’ ভেঙে লিখি।
উত্তরঃ ক + ত

শূন্যস্থান পূরণ (৫)

প্রশ্নঃ শূন্যস্থান পূরণ করি: ‘ঘুম হতে আজ জেগেই দেখি ______ ঘাসে।’
উত্তরঃ শিশির-ঝরা
প্রশ্নঃ শূন্যস্থান পূরণ করি: ‘পুব আকাশে ছাড়ল সবে ______ মেঘের নাও।’
উত্তরঃ রঙিন
প্রশ্নঃ শূন্যস্থান পূরণ করি: ‘সারা রাতের স্বপন আমার ______ রোদে হাসে।’
উত্তরঃ মিঠেল
প্রশ্নঃ শূন্যস্থান পূরণ করি: ‘চলতে পথে ______ জড়িয়ে দু-খান পা।’
উত্তরঃ মটরশুঁটি
প্রশ্নঃ শূন্যস্থান পূরণ করি: ‘সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ______।’
উত্তরঃ ছাওয়া

বহুনির্বাচনি প্রশ্ন (৫)

প্রশ্নঃ ‘রাখাল ছেলে’ কবিতাটি কে লিখেছেন?
উত্তরঃ জসীমউদ্‌দীন
প্রশ্নঃ ‘বারেক’ শব্দটির অর্থ কোনটি?
উত্তরঃ একবার মাত্র
প্রশ্নঃ ‘চামর’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ পাখা
প্রশ্নঃ রাখাল ছেলের ঘরের ছাউনি কী দিয়ে ঢাকা?
উত্তরঃ শুকনা সোনালি পাতা
প্রশ্নঃ ‘রাখাল ছেলে’ কবিতায় কোন ফুলের পাপড়ি নাড়ার কথা আছে?
উত্তরঃ সরষে

সত্য-মিথ্যা (৫)

প্রশ্নঃ সত্য না মিথ্যা: রাখাল ছেলে শহরের পথ ধরে যাচ্ছিল।
উত্তরঃ মিথ্যা
প্রশ্নঃ সত্য না মিথ্যা: রাখাল ছেলের মা ঘরে একা বসে তাকে ডাকছেন।
উত্তরঃ সত্য
প্রশ্নঃ সত্য না মিথ্যা: কবিতায় সন্ধ্যার আকাশকে আবির রঙে নাওয়া বলা হয়েছে।
উত্তরঃ সত্য
প্রশ্নঃ সত্য না মিথ্যা: প্রভাত হাওয়া রাখাল ছেলেকে ঘুম পাড়াতে চায়।
উত্তরঃ মিথ্যা
প্রশ্নঃ সত্য না মিথ্যা: রাখাল ছেলে সাঁঝের বেলা ফিরে এসে কথা বলবে বলেছে।
উত্তরঃ সত্য

ছোট প্রশ্ন ও উত্তর (৩)

প্রশ্নঃ রাখাল ছেলে কেমন পথ ধরে, কোথায় যাচ্ছে?
উত্তরঃ বাঁকা গাঁয়ের পথ ধরে সে নিজের গ্রামে, মায়ের কাছে যাচ্ছে।
প্রশ্নঃ গ্রামটিকে ‘সবুজ ঘেরা’ বলা হয়েছে কেন?
উত্তরঃ গ্রামটি চারদিকে সবুজ গাছগাছালিতে ঘেরা বলে।
প্রশ্নঃ রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়?
উত্তরঃ ঘরে মা একা বসে তাকে ডাকছেন, তাই।

বড় প্রশ্ন ও উত্তর (২)

প্রশ্নঃ ‘রাখাল ছেলে’ কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও।
উত্তরঃ শিশির-ঝরা ঘাস, মিঠেল রোদ, প্রভাত হাওয়া আর সরষে ফুলের পাপড়ি নাড়ার সকাল।
প্রশ্নঃ ‘রাখাল ছেলে’ কবিতার প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি।
উত্তরঃ নিজের চোখে দেখা প্রকৃতির সঙ্গে কবিতার গ্রামীণ প্রকৃতির মিল-অমিল লিখতে হবে।

বাক্য রচনা (৫)

প্রশ্নঃ ‘একলা ঘরে’ শব্দ দিয়ে বাক্য তৈরি করি।
উত্তরঃ একলা ঘরে বসে রাখাল ছেলের মা তার পথ চেয়ে আছেন।
প্রশ্নঃ ‘রঙিন মেঘ’ শব্দ দিয়ে বাক্য তৈরি করি।
উত্তরঃ সকালবেলা পুব আকাশে রঙিন মেঘ ভেসে বেড়ায়।
প্রশ্নঃ ‘কলার পাতা’ শব্দ দিয়ে বাক্য তৈরি করি।
উত্তরঃ বাতাসে কলার পাতা পাখার মতো দুলছে।
প্রশ্নঃ ‘শিশির-ঝরা’ শব্দ দিয়ে বাক্য তৈরি করি।
উত্তরঃ ভোরবেলা শিশির-ঝরা ঘাসে খালি পায়ে হাঁটতে ভালো লাগে।
প্রশ্নঃ ‘ছোটো কুটির’ শব্দ দিয়ে বাক্য তৈরি করি।
উত্তরঃ গ্রামের শেষ মাথায় তাদের ছোটো কুটিরটি দাঁড়িয়ে আছে।

এক কথায় উত্তর (৫)

প্রশ্নঃ এক শব্দে উত্তর দিই — গাঁয়ের পথটি কেমন?
উত্তরঃ বাঁকা
প্রশ্নঃ এক শব্দে উত্তর দিই — কুটিরটি কেমন?
উত্তরঃ ছোটো; ছোট্ট; ছোট
প্রশ্নঃ এক শব্দে উত্তর দিই — সকালের রোদটা কেমন?
উত্তরঃ মিঠেল; কোমল
প্রশ্নঃ এক শব্দে উত্তর দিই — কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে?
উত্তরঃ পুব; পূর্ব
প্রশ্নঃ এক শব্দে উত্তর দিই — ঘুম থেকে ওঠার পর কেমন ঘাস দেখা যায়?
উত্তরঃ শিশির-ঝরা

মিল-শব্দ (৫)

প্রশ্নঃ ‘চাও’ শব্দটির মিল-শব্দ লিখি।
উত্তরঃ যাও; নাও; ধাও; গাও; খাও; পাও
প্রশ্নঃ ‘ডাকছে’ শব্দটির মিল-শব্দ লিখি।
উত্তরঃ থাকছে; রাখছে; হাঁকছে; আঁকছে; মাখছে; ঢাকছে
প্রশ্নঃ ‘জেগে’ শব্দটির মিল-শব্দ লিখি।
উত্তরঃ মেঘে; বেগে; রেগে; লেগে
প্রশ্নঃ ‘হাসে’ শব্দটির মিল-শব্দ লিখি।
উত্তরঃ ঘাসে; ভাসে; আসে; পাশে; বাতাসে; কাশে
প্রশ্নঃ ‘জড়িয়ে’ শব্দটির মিল-শব্দ লিখি।
উত্তরঃ ছড়িয়ে; পড়িয়ে; গড়িয়ে; নড়িয়ে; মুড়িয়ে

রং লিখি (৫)

প্রশ্নঃ কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লিখি — কলার পাতা।
উত্তরঃ সবুজ
প্রশ্নঃ কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লিখি — গাঁয়ের পথ।
উত্তরঃ মেটে; লালচে; মাটির রং; বাদামি; ধূসর
প্রশ্নঃ কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লিখি — সাঁঝ-আকাশ।
উত্তরঃ আবির রং; লালচে; লাল
প্রশ্নঃ কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লিখি — কুটিরের ছাউনির পাতা।
উত্তরঃ সোনালি
প্রশ্নঃ কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লিখি — সরষে ফুল।
উত্তরঃ হলুদ

আরও অধ্যায়

← অধ্যায় ৯: টুকটুক ও চিকুঅধ্যায় ১১: কুটির শিল্প

সব অধ্যায় আর ধরন অনুযায়ী প্রশ্ন — বাংলা বিষয়ের পাতা।

কেমন শিখলে এক্ষুনি যাচাই করে নাও

বিনামূল্যে রেজিস্ট্রেশন করলেই চারটিই খুলে যাবে

Unlimited প্রশ্ন পেতে এক্ষুনি বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন