বাইরের পাঠ (unseen)। নিচে পুরো পাঠ, বাংলা অনুবাদ এবং উত্তরসহ প্রশ্ন দেওয়া আছে।
Text
It is a beautiful spring day. Maria gets up early. She feels happy. She knows that it is a nice day because she puts her hand on the glass of the window. It is very warm. She opens the window and the singing of the birds fills the room. She can smell the flowers outside her home. They smell sweet and fresh. After Maria gets dressed and has her breakfast, she puts her books in her bag. She is ready for school.
Maria is a lot like any other students in her neighbourhood. She goes to school and likes to be with her friends. But Maria cannot see the beautiful spring day. She cannot see the flowers, the blue sky, or the singing birds. She cannot see the new green leaves on the trees. She cannot see these because she is visually impaired. She has been unable to see since she was born.
But Maria is happy. She goes to school everyday. She can learn the information because she reads Braille. Braille is a script that uses raised dots. Each letter is made from dots. People move their fingers across the raised dots to read. Maria learned to read Braille as a young child. Her books at school are in Braille. She enjoys reading poems and history. Maria's teacher says that she is a good learner.
বাংলা অনুবাদ
এটি একটি সুন্দর বসন্তের দিন। মারিয়া ভোরে ঘুম থেকে ওঠে। তার ভালো লাগছে। সে জানে এটি একটি সুন্দর দিন, কারণ সে জানালার কাচের ওপর হাত রেখেছে। এটি খুব উষ্ণ। সে জানালা খোলে এবং পাখির গানে ঘর ভরে যায়। বাড়ির বাইরে থাকা ফুলের গন্ধ সে পায়। ফুলগুলো মিষ্টি ও সতেজ গন্ধ ছড়ায়। পোশাক পরে নাশতা সেরে মারিয়া তার বইগুলো ব্যাগে রাখে। সে স্কুলের জন্য প্রস্তুত।
মারিয়া তার পাড়ার অন্য যেকোনো শিক্ষার্থীর মতোই। সে স্কুলে যায় এবং বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। কিন্তু মারিয়া সুন্দর বসন্তের দিনটি দেখতে পায় না। সে ফুল, নীল আকাশ বা গান গাওয়া পাখিগুলোকে দেখতে পায় না। গাছের নতুন সবুজ পাতাও সে দেখতে পায় না। সে এসব দেখতে পায় না কারণ সে দৃষ্টিপ্রতিবন্ধী। জন্ম থেকেই সে দেখতে অক্ষম।
কিন্তু মারিয়া সুখী। সে প্রতিদিন স্কুলে যায়। সে তথ্য জানতে পারে কারণ সে ব্রেইল পড়ে। ব্রেইল এমন একটি লিপি যাতে উঁচু বিন্দু ব্যবহার করা হয়। প্রতিটি অক্ষর বিন্দু দিয়ে তৈরি। মানুষ উঁচু বিন্দুগুলোর ওপর আঙুল বুলিয়ে পড়ে। মারিয়া খুব ছোট বয়স থেকেই ব্রেইল পড়া শিখেছে। তার স্কুলের বইগুলো ব্রেইলে লেখা। সে কবিতা ও ইতিহাস পড়া উপভোগ করে। মারিয়ার শিক্ষক বলেন, সে একজন ভালো শিক্ষার্থী।
প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ It is a beautiful spring day, and Maria wakes up early feeling —.
উত্তরঃ happy
প্রশ্নঃ When she opens the window, she hears birds — and senses the fresh smell of flowers.
উত্তরঃ singing
প্রশ্নঃ She is unable to see the beauty of nature because she is visually —.
উত্তরঃ impaired
প্রশ্নঃ She — her lessons through Braille, which uses raised dots.
উত্তরঃ learns
প্রশ্নঃ Her teacher appreciates her efforts and she performs — in her studies.
উত্তরঃ well
প্রশ্নঃ What helps Maria realize that it is a nice spring day?
উত্তরঃ The warmth of the window glass
প্রশ্নঃ Which of the following best describes Maria’s condition?
উত্তরঃ She is unable to see.
প্রশ্নঃ Which word is a pronoun in the sentence “She can learn the information”?
উত্তরঃ She
প্রশ্নঃ What are “raised dots” in Braille?
উত্তরঃ Elevated marks felt by fingers
প্রশ্নঃ Why is Maria able to study even though she cannot see?
উত্তরঃ She reads Braille books.
প্রশ্নঃ How can Maria understand that it is a nice day?
উত্তরঃ She feels the warmth of the window glass, hears the birds and smells the flowers.
প্রশ্নঃ How is Maria different from other students in her neighbourhood?
উত্তরঃ She cannot see, so she reads Braille instead of printed books.
প্রশ্নঃ Why do you think Maria is happy even though she cannot see?
উত্তরঃ Because she goes to school, learns through Braille and enjoys her studies and friends.
প্রশ্নঃ How does Braille help Maria in her education?
উত্তরঃ It lets her read with her fingers, so she can study poems and history.
প্রশ্নঃ “She is a good learner” — what does it mean to you?
উত্তরঃ It means she learns quickly and does well in her studies in spite of her difficulty.