প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: বয়ঃসন্ধিকালে মেয়েদের মধ্যে নিচের কোন পরিবর্তনটি লক্ষ করা যায়?
(ক) কাঁধ চওড়া হয় (খ) শরীর কিছুটা ভারী হয় (গ) পেশি সুগঠিত হয় (ঘ) গলার স্বর মোটা হয়
উত্তরঃ শরীর কিছুটা ভারী হয়
প্রশ্নঃ নিচের কোনটি বর্জনীয় খাবার?
(ক) ছোট মাছ (খ) রঙিন শাকসবজি (গ) মৌসুমি ফল (ঘ) চিপস ও বার্গার
উত্তরঃ চিপস ও বার্গার
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: বয়ঃসন্ধিকালে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি, কারণ এতে—
উত্তরঃ শরীর রোগমুক্ত থাকে
প্রশ্নঃ জাঙ্ক ফুড বেশি খেলে কী ঝুঁকি বাড়ে?
উত্তরঃ স্থূলতা, হৃদপিণ্ডের রোগ ও ডায়াবেটিস
প্রশ্নঃ বয়ঃসন্ধিকালে কোন পুষ্টি উপাদানসমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হয়?
উত্তরঃ প্রোটিন
প্রশ্নঃ বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের মধ্যে কী কাজ করে?
উত্তরঃ আবেগপ্রবণতা, ভয়, ভীতি ও লজ্জা
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: কোন অবস্থায় অণুগুলির মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়?
উত্তরঃ কঠিন পদার্থ
প্রশ্নঃ পদার্থের গাঠনিক একক কোনটি?
উত্তরঃ পরমাণু
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: পানির কঠিন অবস্থা কোনটি?
উত্তরঃ বরফ
প্রশ্নঃ ‘অ্যাটম’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ গ্রিক
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করবে?
উত্তরঃ তাপ
প্রশ্নঃ যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু থাকে তাকে কী বলে?
উত্তরঃ মৌলিক পদার্থ
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: কোনো দ্রব্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে—
উত্তরঃ পরিবেশ ভালো থাকে
প্রশ্নঃ পানি কী ধরনের পদার্থ?
উত্তরঃ যৌগিক পদার্থ
প্রশ্নঃ কোন মৌলের অণুতে একটি মাত্র পরমাণু থাকে?
উত্তরঃ সোডিয়াম
প্রশ্নঃ সূর্য থেকে পাওয়া শক্তিকে কী বলে?
উত্তরঃ সৌরশক্তি
প্রশ্নঃ তাপ কোনো মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে?
উত্তরঃ বিকিরণ
প্রশ্নঃ তরল ও বায়বীয় পদার্থে তাপ সঞ্চালনের পদ্ধতি কোনটি?
উত্তরঃ পরিচলন
প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বে কোন রূপান্তর ঘটে?
উত্তরঃ বিদ্যুৎশক্তি → আলোকশক্তি
প্রশ্নঃ খাবার, জ্বালানি তেল ও কয়লা কোন শক্তির উৎস?
উত্তরঃ রাসায়নিক শক্তি
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: বল প্রয়োগের দুটি প্রধান পদ্ধতি কী?
উত্তরঃ টান ও ধাক্কা
প্রশ্নঃ পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে টানে — এই বলকে কী বলে?
উত্তরঃ মাধ্যাকর্ষণ বল
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: যখন একটি মার্বেলকে আগের চেয়ে বেশি জোরে ধাক্কা দেওয়া হয়, তখন সেটির গতি কেমন হয়?
উত্তরঃ বেড়ে যায়
প্রশ্নঃ আপেল পড়া দেখে কোন বিজ্ঞানী আকর্ষণ বল নিয়ে ভেবেছিলেন?
উত্তরঃ নিউটন
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: ঘাসের ওপর দিয়ে একটি বল গড়িয়ে দিলে তা তুলনামূলকভাবে কম দূরত্ব অতিক্রম করে কেন?
উত্তরঃ ঘাসে ঘর্ষণ বল বেশি থাকে
প্রশ্নঃ সিঁড়ি দিয়ে উপরে উঠতে বেশি কষ্ট হয় কেন?
উত্তরঃ পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: নিচের কোন কাজটি করতে গেলে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়?
(ক) বল মাটিতে ফেলা (খ) ছাতা মেলে ধরা (গ) সিঁড়ি দিয়ে নিচে নামা (ঘ) সিঁড়ি দিয়ে উপরে ওঠা
উত্তরঃ সিঁড়ি দিয়ে উপরে ওঠা
প্রশ্নঃ নিচের কোনটি সরল যন্ত্র?
(ক) কপিকল (খ) ফ্রিজ (গ) টেলিভিশন (ঘ) কম্পিউটার
উত্তরঃ কপিকল
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: একটি কাঠি ও একটি পেনসিল দিয়ে পাথর তুলতে চাইলে আমরা নিচের কোন কৌশলটি ব্যবহার করব?
(ক) কাঠি দিয়ে সরাসরি পাথর ঠেলা (খ) পেনসিল ও কাঠি দিয়ে পাথর ঠেলা (গ) পেনসিলকে ভিত্তিবিন্দু বানিয়ে কাঠিকে লিভার হিসেবে ব্যবহার করা (ঘ) পাথরকে গড়িয়ে দূরে নেওয়া
উত্তরঃ পেনসিলকে ভিত্তিবিন্দু বানিয়ে কাঠিকে লিভার হিসেবে ব্যবহার করা
প্রশ্নঃ বল প্রয়োগ করলে বস্তুর কী পরিবর্তন হতে পারে?
উত্তরঃ গতি ও আকৃতি
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: চাষাবাদের জন্য উপযোগী ভূমিরূপ কোনটি?
উত্তরঃ সমভূমি
প্রশ্নঃ সমুদ্রপৃষ্ঠ হতে অনেক উঁচু ও খাড়া ঢালবিশিষ্ট ভূমিরূপ কোনটি?
উত্তরঃ পর্বত
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: মালভূমি হলো—
উত্তরঃ উপরিভাগ সমতল, সামান্য ঢেউ খেলানো
প্রশ্নঃ বাংলাদেশের অধিকাংশ এলাকা কোন ভূমিরূপের?
উত্তরঃ সমভূমি
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণ কোনটি?
উত্তরঃ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
প্রশ্নঃ নদীবাহিত পলিমাটি জমে কোন ভূমিরূপ গঠিত হয়?
উত্তরঃ সমভূমি
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: অনিয়ন্ত্রিত নদী খননের ফলে কোনটি ঘটে?
প্রশ্নঃ ভূমিক্ষয় রোধে সবচেয়ে কার্যকর উপায় কোনটি?
উত্তরঃ গাছ লাগানো
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: কলকারখানার ধোঁয়া থেকে পরিবেশের কোন উপাদান দূষিত হয়?
উত্তরঃ বায়ু
প্রশ্নঃ পরিবেশের মৌলিক উপাদান কোনগুলো?
উত্তরঃ মাটি, পানি, বায়ু ও সূর্য
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: জমিতে অতিরিক্ত সার ব্যবহার করা হলে নিচের কোনটি দূষিত হয়?
(ক) বায়ু (খ) পানি (গ) মাটি (ঘ) গাছপালা
উত্তরঃ মাটি
প্রশ্নঃ পলিথিন মাটিতে কেমন প্রভাব ফেলে?
উত্তরঃ মাটির উর্বরতা নষ্ট করে
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: নদীর পাশের শিল্পকারখানার তরল বর্জ্য পরিবেশের কোন উপাদান দূষিত করে?
উত্তরঃ পানি
প্রশ্নঃ যানবাহনের কালো ধোঁয়ায় কোনটি দূষিত হয়?
উত্তরঃ বায়ু
প্রশ্নঃ পরিবেশ রক্ষায় সবচেয়ে সহজ ও কার্যকর কাজ কোনটি?
উত্তরঃ গাছ লাগানো
প্রশ্নঃ কোনটি পচনশীল বর্জ্য?
উত্তরঃ শাকসবজির খোসা
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: সৌরজগতের কেন্দ্রে থাকে কোনটি?
উত্তরঃ সূর্য
প্রশ্নঃ পৃথিবীর নিজ অক্ষের চারদিকে ঘোরাকে কী বলে?
উত্তরঃ আহ্নিক গতি
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: বাংলাদেশে যখন মধ্যরাত তখন কোন দেশে দিন?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে কত সময় নেয়?
উত্তরঃ প্রায় ৩৬৫ দিন
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: পৃথিবীর আহ্নিক গতির কারণে কোনটি ঘটে?
উত্তরঃ দিন-রাত
প্রশ্নঃ পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরতে কত সময় নেয়?
উত্তরঃ প্রায় ২৪ ঘণ্টা
প্রশ্নঃ বাংলাদেশে গ্রীষ্মকাল কোন দুই মাস নিয়ে?
উত্তরঃ বৈশাখ-জ্যৈষ্ঠ
প্রশ্নঃ শীতকাল কোন দুই মাস নিয়ে?
উত্তরঃ পৌষ-মাঘ
প্রশ্নঃ বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবাহিত হয় কোন ঋতুতে?
উত্তরঃ বর্ষাকালে
প্রশ্নঃ কোন গ্যাস প্রধান গ্রিনহাউস গ্যাস?
উত্তরঃ কার্বন ডাইঅক্সাইড
প্রশ্নঃ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে উপকূলে কী বাড়ে?
উত্তরঃ লবণাক্ততা
প্রশ্নঃ বাংলাদেশের কোন অঞ্চলে খরা বেশি হয়?
উত্তরঃ উত্তর-পশ্চিমাঞ্চলে
প্রশ্নঃ কালবৈশাখী ঝড় কোন ঋতুতে হয়?
উত্তরঃ গ্রীষ্মকালে
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: ইনজেকশন বা ভ্যাকসিন দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে ব্যবহৃত যন্ত্র কোনটি?
উত্তরঃ ড্রোন
প্রশ্নঃ কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে?
উত্তরঃ সিপিইউ
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: কেন আমরা কৃষি প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব?
উত্তরঃ ফসলের রোগ ও সঠিক তথ্য জানতে
প্রশ্নঃ নিচের কোনটি আউটপুট যন্ত্র?
(ক) কি-বোর্ড (খ) স্ক্যানার (গ) প্রিন্টার (ঘ) মাউস
উত্তরঃ প্রিন্টার
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: লিবানের বাবা সৌদি আরবে গিয়েছেন। লিবান তার বাবাকে দেখতে চায় এবং তাঁর সাথে কথা বলতে চায় — এমন পরিস্থিতিতে লিবান কোনটির সহায়তা বেছে নেবে?
উত্তরঃ হোয়াটসঅ্যাপ
প্রশ্নঃ দূর থেকে ছবি তুলতে ও পণ্য পৌঁছে দিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
উত্তরঃ ড্রোন
প্রশ্নঃ AI-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
প্রশ্নঃ চিকিৎসাক্ষেত্রে রোগ নির্ণয়ে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
উত্তরঃ এক্স-রে ও আলট্রাসনোগ্রাম
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: মানচিত্র-সংশ্লিষ্ট অ্যাপের সাহায্যে নিচের কোন কাজটি করবে?
(ক) টিকিট সংগ্রহ (খ) স্থান চিহ্নিতকরণ (গ) গেম খেলা (ঘ) ছবি আঁকা
উত্তরঃ স্থান চিহ্নিতকরণ
প্রশ্নঃ জরুরি সেবার জাতীয় নম্বর কোনটি?
উত্তরঃ ৯৯৯
প্রশ্নঃ সঠিক উত্তরে টিক দিই: তুমি রাতের আকাশের তারা স্পষ্টভাবে দেখতে চাও, এক্ষেত্রে নিচের কোন যন্ত্রের সাহায্য নেবে?