বৃত্তি · britti.app

প্রস্তুতি হোক ট্যালেন্টপুল বৃত্তির জন্য

britti.app
সব বিষয়বাংলাইংরেজিগণিতবিজ্ঞানবিশ্বপরিচয়

পঞ্চম শ্রেণির বাংলা বিরামচিহ্ন — অনুচ্ছেদে বসানো

বিরামচিহ্ন — মোট ২৩টি, প্রতিটির উত্তরসহ। পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সাজানো।

প্রশ্নঃ বিরামচিহ্ন বসাই: খুব তেতো ওষুধ
উত্তরঃ খুব তেতো ওষুধ!
প্রশ্নঃ বিরামচিহ্ন বসাই: খাজনা দিবি না
উত্তরঃ খাজনা দিবি না?
প্রশ্নঃ বিরামচিহ্ন বসাই: হুজুর আমি গরিব মানুষ
উত্তরঃ হুজুর, আমি গরিব মানুষ।
প্রশ্নঃ বিরামচিহ্ন বসাই: তিতুমীর নেই কিন্তু আমরা আছি
উত্তরঃ তিতুমীর নেই, কিন্তু আমরা আছি।
প্রশ্নঃ বিরামচিহ্ন বসাই: তিতুমীর বললেন এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা
উত্তরঃ তিতুমীর বললেন, ‘এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা।’
প্রশ্নঃ বাক্যের শেষে দাঁড়ি, প্রশ্নচিহ্ন অথবা বিস্ময়চিহ্ন বসিয়ে লিখি: টুকটুক স্কুলে পড়ে
উত্তরঃ টুকটুক স্কুলে পড়ে।
প্রশ্নঃ বাক্যের শেষে চিহ্ন বসিয়ে লিখি: তোমরা ওদের মারছো কেন
উত্তরঃ তোমরা ওদের মারছো কেন?
প্রশ্নঃ বাক্যের শেষে চিহ্ন বসিয়ে লিখি: কী সুন্দর লাগছে চারদিক
উত্তরঃ কী সুন্দর লাগছে চারদিক!
প্রশ্নঃ বাক্যের শেষে চিহ্ন বসিয়ে লিখি: আহারে, ওর কত কষ্ট
উত্তরঃ আহারে, ওর কত কষ্ট!
প্রশ্নঃ বাক্যের শেষে চিহ্ন বসিয়ে লিখি: তুমি কি তার নাম জানো
উত্তরঃ তুমি কি তার নাম জানো?
প্রশ্নঃ বাক্যের শেষে চিহ্ন বসিয়ে লিখি: এক্ষুনি চলে আসো
উত্তরঃ এক্ষুনি চলে আসো।
প্রশ্নঃ যতিচিহ্ন বসিয়ে লিখি: আসিফ তার বাবার সামনে গিয়ে দাঁড়াল
উত্তরঃ আসিফ তার বাবার সামনে গিয়ে দাঁড়াল।
প্রশ্নঃ যতিচিহ্ন বসিয়ে লিখি: বাবা বললেন কিছু বলতে চাও
উত্তরঃ বাবা বললেন, ‘কিছু বলতে চাও?’
প্রশ্নঃ যতিচিহ্ন বসিয়ে লিখি: আসিফ বলল বাবা আমি স্কুলের শিক্ষাসফরে যেতে চাই
উত্তরঃ আসিফ বলল, ‘বাবা, আমি স্কুলের শিক্ষাসফরে যেতে চাই।’
প্রশ্নঃ যতিচিহ্ন বসিয়ে লিখি: বাবা বললেন এবার শিক্ষাসফরে কোথায় নিয়ে যাবে
উত্তরঃ বাবা বললেন, ‘এবার শিক্ষাসফরে কোথায় নিয়ে যাবে?’
প্রশ্নঃ যতিচিহ্ন বসিয়ে লিখি: আসিফ বলল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ
উত্তরঃ আসিফ বলল, ‘বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ।’
প্রশ্নঃ যতিচিহ্ন বসিয়ে লিখি: বাবা বললেন দারুণ তো
উত্তরঃ বাবা বললেন, ‘দারুণ তো!’
প্রশ্নঃ নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে লেখো:
একদিন দুখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে এমন সময়ে দমকা বাতাস এসে দুখুর তুলা উড়িয়ে নিয়ে গেল দুখু মনের দুঃখে কাঁদতে লাগল তখন বাতাস বলল দুখু কেঁদো না আমার সাথে এসো তোমাকে তুলা দেবো
উত্তরঃ একদিন দুখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। এমন সময়ে দমকা বাতাস এসে দুখুর তুলা উড়িয়ে নিয়ে গেল। দুখু মনের দুঃখে কাঁদতে লাগল। তখন বাতাস বলল, 'দুখু কেঁদো না। আমার সাথে এসো। তোমাকে তুলা দেবো।'
প্রশ্নঃ নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে লেখো:
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি
উত্তরঃ 'সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে' — কবির এ কথার অর্থ, আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি।
প্রশ্নঃ নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে লেখো:
শিক্ষক বললেন তোমরা কি পড়া শিখে এসেছ ছাত্ররা বলল জি স্যার শিখে এসেছি
উত্তরঃ শিক্ষক বললেন, 'তোমরা কি পড়া শিখে এসেছ?' ছাত্ররা বলল, 'জি স্যার, শিখে এসেছি।'
প্রশ্নঃ নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কেন ও কখন শব্দগুলো একবার করে ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো:
ইবনে বতুতা চৌদ্দ শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। তাঁর বিবরণে বাংলার সমৃদ্ধ কুটির শিল্পের কথা আছে।
উত্তরঃ কে চৌদ্দ শতকে বাংলাদেশে এসেছিলেন? ইবনে বতুতার বিবরণে কী আছে? ইবনে বতুতা কোথায় ভ্রমণ করতে এসেছিলেন? ইবনে বতুতা কেন বাংলাদেশে এসেছিলেন? ইবনে বতুতা কখন বাংলাদেশে এসেছিলেন?
প্রশ্নঃ নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে ও কখন শব্দগুলো একবার করে ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো:
তিতুমীর নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা গড়ে ১৮৩১ সালে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন।
উত্তরঃ কে বাঁশের কেল্লা গড়েছিলেন? তিনি কী গড়েছিলেন? কেল্লাটি কোথায় ছিল? তিনি কীভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন? যুদ্ধটি কখন হয়েছিল?
প্রশ্নঃ নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে লেখো:
মা বললেন খোকা তুমি কোথায় যাচ্ছ খোকা বলল মা আমি স্কুলে যাচ্ছি
উত্তরঃ মা বললেন, 'খোকা, তুমি কোথায় যাচ্ছ?' খোকা বলল, 'মা, আমি স্কুলে যাচ্ছি।'

বাংলা — আরও ধরন

শব্দের অর্থযুক্তবর্ণএক কথায় প্রকাশসমার্থক শব্দবিপরীত শব্দক্রিয়াপদের চলিত রূপশূন্যস্থান পূরণফরম পূরণবহুনির্বাচনি প্রশ্নসত্য-মিথ্যাছোট প্রশ্ন ও উত্তরবড় প্রশ্ন ও উত্তরবাক্য রচনাসমোচ্চারিত শব্দ

আরও অনুশীলন করতে বাংলা বিষয়ের পাতাটি দেখুন — সেখানে বইয়ের অধ্যায় ধরেও প্রশ্ন আছে।

কেমন শিখলে এক্ষুনি যাচাই করে নাও

বিনামূল্যে রেজিস্ট্রেশন করলেই চারটিই খুলে যাবে

Unlimited প্রশ্ন পেতে এক্ষুনি বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন