এক কথায় প্রকাশ — মোট 15টি, প্রতিটির উত্তরসহ। পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সাজানো।
| বাক্য | এক কথায় |
|---|---|
| একশব্দে লিখি: রাগ বেশি যার | রাগী |
| একশব্দে লিখি: তেজ বেশি যার | তেজি |
| একশব্দে লিখি: যে বুঝতে চায় না | অবুঝ |
| একশব্দে লিখি: পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া | আত্মত্যাগ |
| একশব্দে লিখি: দেখতে মোটাতাজা | হৃষ্টপুষ্ট |
| যা কখনো নষ্ট হয় না | অবিনশ্বর |
| যিনি বেশি কথা বলেন | বাচাল |
| যে ভূমিতে ফসল জন্মে না | ঊষর |
| যা দমন করা যায় না | অদম্য |
| যিনি সব জানেন | সর্বজ্ঞ |
| যা সহজে ভাঙে | ভঙ্গুর |
| উপকারীর উপকার স্বীকার করে যে | কৃতজ্ঞ |
| যে নারীর স্বামী মারা গেছে | বিধবা |
| আকাশে যে চরে | খেচর |
| যা বলা হয়নি | অনুক্ত |
আরও অনুশীলন করতে বাংলা বিষয়ের পাতাটি দেখুন।
বিনামূল্যে রেজিস্ট্রেশন করলেই চারটিই খুলে যাবে