বৃত্তি · britti.app

প্রস্তুতি হোক ট্যালেন্টপুল বৃত্তির জন্য

britti.app
সব বিষয়বাংলাইংরেজিগণিতবিজ্ঞানবিশ্বপরিচয়

পঞ্চম শ্রেণির বাংলা শব্দার্থ — বইয়ের গুরুত্বপূর্ণ শব্দ

শব্দের অর্থ — মোট 240টি, প্রতিটির উত্তরসহ। পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সাজানো।

শব্দঅর্থ
‘উদ্‌যাপন’ শব্দের অর্থ কী?পালন
‘ক্ষুদ্র জাতিগোষ্ঠী’ বলতে কী বোঝায়?আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন সম্প্রদায়
‘জীবিকা নির্বাহ’ কথাটির অর্থ কী?জীবনযাপন
‘ট্রাক্টর’ কী?চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল
‘বৈচিত্র্য’ শব্দের অর্থ কী?নানান ধরন
‘স্বাচ্ছন্দ্য’ শব্দের অর্থ কী?আরাম; স্বস্তি
‘হাঁড়িকুড়ি’ বলতে কী বোঝায়?হাঁড়ি, কলসি ইত্যাদি
‘হাঁপর’ কী?কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে
‘আগে বাড়ো’ কথাটির অর্থ কী?সামনে এগিয়ে যাও
‘চাবকে’ শব্দের অর্থ কী?চাবুক মেরে
‘দুর্গ’ কী?শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা
‘প্রশিক্ষণ’ শব্দের অর্থ কী?হাতে-কলমে শিক্ষা
‘বাঁশের কেল্লা’ কী?বাঁশ দিয়ে তৈরি দুর্গ
‘বান’ শব্দের অর্থ কী?বন্যা
‘লড়াই’ শব্দের অর্থ কী?যুদ্ধ
‘শায়েস্তা’ শব্দের অর্থ কী?দমন; শাস্তি; সাজা
‘সেনাবহর’ শব্দের অর্থ কী?সেনাদল
‘উন্মন’ শব্দের অর্থ কী?উদাস; আনমনা
‘চৌপর’ শব্দের অর্থ কী?চার প্রহর; সারা দিন
‘ছিপ’ শব্দের অর্থ কী?সরু নৌকা
‘জঞ্জাল’ শব্দের অর্থ কী?আগাছা
‘টাঁকশাল’ কী?টাকা তৈরির কারখানা
‘তীর-ঘর’ বলতে কী বোঝায়?নদী তীরের ঘর
‘দাঁড়’ কী?বৈঠা
‘দিনভর’ শব্দের অর্থ কী?সমস্ত দিন
‘পাড়ময়’ শব্দের অর্থ কী?পাড়জুড়ে
‘পানকৌটি’ কী?পানকৌড়ি পাখি
‘পান্না’ কী?সবুজ রঙের দামি রত্ন
‘মন্থর’ শব্দের অর্থ কী?ধীরে
‘মাল্লা’ শব্দের অর্থ কী?মাঝি
‘টলটলে’ শব্দের অর্থ কী?স্বচ্ছ তরল
‘মেহমান’ শব্দের অর্থ কী?অতিথি
‘রেশন’ বলতে কী বোঝায়?কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা
‘লিক’ শব্দের অর্থ কী?ছিদ্র
‘শিক’ শব্দের অর্থ কী?লোহার কাঠি
‘এক ছড়া কলা’ বলতে কী বোঝায়?এক কাঁদি কলা
‘থ হয়ে যাওয়া’ কথাটির অর্থ কী?অবাক হয়ে যাওয়া
‘পঞ্খিরাজ ঘোড়া’ কী?উড়তে পারে এমন কাল্পনিক ঘোড়া
‘পেট ঢোল করে খাওয়া’ কথাটির অর্থ কী?অতিরিক্ত খেয়ে পেট ফুলানো
‘প্যাটরা’ কী?ছোট বাক্স
‘মঁলীম’ কথাটির অর্থ কী?মরে গেলাম
‘ল্যাংচাতে ল্যাংচাতে’ কথাটির অর্থ কী?খোঁড়াতে খোঁড়াতে
‘কুঁকড়ো’ শব্দের অর্থ কী?মোরগ
‘কেশ’ শব্দের অর্থ কী?চুল
‘খড়ের ঘর’ বলতে কী বোঝায়?যে ঘরের চাল খড়ের তৈরি
‘ঘূর্ণি হাওয়া’ কী?প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস
‘চর’ কী?নদীর ভিতর থেকে জেগে ওঠা ভূমি
‘চরকি’ কী?বাতাসে ঘোরে এমন খেলনা
‘পক্ষীছানা’ শব্দের অর্থ কী?পাখির বাচ্চা
‘পাঁজি’ কী?পঞ্জিকা; দিন, তারিখ ইত্যাদি হিসাবের বই
‘পানির তোড়’ কথাটির অর্থ কী?পানির প্রবল বেগ
‘ফরসা’ শব্দের অর্থ কী?সাদা
‘বিশ্বকোষ’ কী?জ্ঞানের তথ্য যে বইয়ে অভিধানের মতো সাজানো থাকে
‘যব’ কী?গমজাতীয় শস্য
‘শাঁখ’ শব্দের অর্থ কী?শঙ্খ
‘শর্ষে’ শব্দের অর্থ কী?সরিষা
‘ঘ্রাণশক্তি’ কী?গন্ধ নেওয়ার ক্ষমতা
‘চিরতরে’ শব্দের অর্থ কী?চিরকালের জন্য
‘থাবা’ কী?কোনো জন্তুর সামনের পায়ের নখযুক্ত তালু
‘দৃষ্টিশক্তি’ কী?দেখার ক্ষমতা
‘পরিবেশের ভারসাম্য’ বলতে কী বোঝায়?পরিবেশের উপাদানের মধ্যে সামঞ্জস্য
‘প্রখর’ শব্দের অর্থ কী?তীব্র
‘প্রত্যঙ্গ’ শব্দের অর্থ কী?শরীরের অংশ
‘বিপন্ন’ শব্দের অর্থ কী?সংকটে পড়েছে এমন
‘রাজসিক’ শব্দের অর্থ কী?রাজার মতো
‘শ্রবণশক্তি’ কী?শোনার ক্ষমতা
‘আনন্দ-উচ্ছ্বাসে’ কথাটির অর্থ কী?আনন্দমুখর পরিবেশে
‘আর্তস্বর’ শব্দের অর্থ কী?ব্যথাসূচক শব্দ; কাতরধ্বনি
‘আলতো করে’ কথাটির অর্থ কী?আলগোছে
‘কঙ্কালসার’ শব্দের অর্থ কী?শরীরে হাড় ছাড়া কিছু নেই এমন; রোগা
‘গ্রীষ্মের দাবদাহে’ কথাটির অর্থ কী?গরমকালের প্রচণ্ড তাপে
‘চড়ুইভাতি’ কী?বনভোজন
‘ভয়ে জড়োসড়ো’ কথাটির অর্থ কী?ভয়ে কুঁকড়ে যাওয়া
‘হৃষ্টপুষ্ট’ শব্দের অর্থ কী?মোটাতাজা
‘আবির রং’ শব্দের অর্থ কী?লালচে রং
‘কুটির’ শব্দের অর্থ কী?কুঁড়েঘর
‘কোথা ধাও’ কথাটির অর্থ কী?কোথায় ছুটে চলেছ?
‘চামর’ শব্দের অর্থ কী?পাখা
‘নাও’ শব্দের অর্থ কী?নৌকা
‘নীল-নোয়ানো’ কথাটির অর্থ কী?নীল আকাশ নেমে এসেছে এমন
‘প্রভাত হাওয়া’ কথাটির অর্থ কী?সকাল বেলার বাতাস
‘বাঁকা গাঁয়ের পথ’ কথাটির অর্থ কী?গ্রামের বাঁকা রাস্তা
‘বারেক’ শব্দের অর্থ কী?একবার মাত্র
‘মিঠেল রোদ’ কথাটির অর্থ কী?কোমল রোদ
‘সবুজ ঘেরা গাঁ’ কথাটির অর্থ কী?সবুজ গাছগাছালিতে ভরা গ্রাম
‘সাঁঝ-আকাশ’ কথাটির অর্থ কী?সন্ধ্যার আকাশ
‘সোনার পাতায় ছাওয়া’ কথাটির অর্থ কী?শুকনা সোনালি পাতা দিয়ে ঢাকা
ইবনে বতুতা কে?মরক্কোর একজন ভ্রমণকারী
‘কুলা’ কী?ধান, চাল ইত্যাদি ঝাড়ার ডালা
‘চটা’ কী?বাঁশের পাতলা ফালি
‘চালুনি’ কী?ছাঁকার কাজে লাগে এমন ছিদ্রযুক্ত পাত্র
‘তৈজসপত্র’ কী?ধাতুর তৈরি থালা-বাসন
‘দৈনন্দিন’ শব্দের অর্থ কী?প্রতিদিনের
‘ধামা’ কী?বেতের ঝুড়ি
‘নিদর্শন’ শব্দের অর্থ কী?নমুনা
‘বণিক’ শব্দের অর্থ কী?ব্যবসায়ী
‘মোড়া’ কী?বাঁশ বা বেত দিয়ে তৈরি বসার নিচু আসন
‘শতরঞ্জি’ কী?হাতে বোনা কার্পেট
‘সমৃদ্ধ’ শব্দের অর্থ কী?উন্নত
‘সূক্ষ্ম’ শব্দের অর্থ কী?মিহি
‘অব্যর্থ’ শব্দের অর্থ কী?বিফল হয় না এমন
‘অহংকার’ শব্দের অর্থ কী?নিজেকে নিয়ে বড়াই
‘একফালি’ শব্দের অর্থ কী?লম্বা এক টুকরা
‘কৌশল’ শব্দের অর্থ কী?দক্ষতা; নিপুণতা
‘চোখ কপালে উঠল’ কথাটির অর্থ কী?খুব অবাক হয়ে গেল
‘তির চালনা’ কথাটির অর্থ কী?তির ছোড়া
‘তিরন্দাজ’ কাকে বলে?তির ছুড়তে পারদর্শী
‘ধুলায় মিশে যাওয়া’ কথাটির অর্থ কী?শেষ হয়ে যাওয়া
‘নিক্ষেপ’ শব্দের অর্থ কী?ছুড়ে মারা
‘নির্বিকার’ শব্দের অর্থ কী?নির্লিপ্ত; পরিবর্তনহীন; আবেগহীন
‘নিশানা’ শব্দের অর্থ কী?লক্ষ্য; তাক
‘পারদর্শী’ শব্দের অর্থ কী?দক্ষ
‘ব্যাঘাত করা’ কথাটির অর্থ কী?বাধা দেওয়া
‘লক্ষণ’ শব্দের অর্থ কী?আভাস
‘শিষ্য’ কাকে বলে?গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে যে
‘সাধনা’ শব্দের অর্থ কী?চেষ্টা; অভ্যাস
‘হতভম্ব’ শব্দের অর্থ কী?অবাক; হতবাক
‘কর্ণফুলী’ কী?একটি নদীর নাম
‘কাঁঠালচাঁপা’ কী?হলুদ রঙের একধরনের ফুল
‘দুধভরা ওই চাঁদের বাটি’ বলতে কী বোঝানো হয়েছে?পূর্ণিমার চাঁদকে
‘বন্য’ শব্দের অর্থ কী?বুনো
‘অদ্য’ শব্দের অর্থ কী?আজ
‘অবুঝ’ শব্দের অর্থ কী?বোঝে না এমন
‘অরণ্য’ শব্দের অর্থ কী?বন
‘আত্মত্যাগ’ কাকে বলে?পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া
‘আপস’ শব্দের অর্থ কী?মিটমাট
‘ইষ্টক’ শব্দের অর্থ কী?ইট
‘উল্লসিত’ শব্দের অর্থ কী?খুশি
‘কদাকার’ শব্দের অর্থ কী?দেখতে খারাপ
‘কুপোকাত’ শব্দের অর্থ কী?পরাজিত; ধরাশায়ী
‘ক্ষুদ্রকায়’ শব্দের অর্থ কী?ছোটো আকৃতির
‘গর্জন’ শব্দের অর্থ কী?জোরালো আওয়াজ
‘চিত্রিত’ শব্দের অর্থ কী?আঁকা
‘নেপথ্যে’ শব্দের অর্থ কী?আড়ালে
‘পদচারণা’ শব্দের অর্থ কী?পায়চারি
‘পরিতাপ’ শব্দের অর্থ কী?দুঃখ
‘পারঙ্গম’ শব্দের অর্থ কী?দক্ষ; পটু
‘প্রাণপাত’ শব্দের অর্থ কী?মৃত্যু
‘বজ্রনির্ঘোষ’ শব্দের অর্থ কী?বজ্রের মতো জোরালো আওয়াজ
‘বাজিমাত’ শব্দের অর্থ কী?দারুণ সফলতা
‘বিদঘুটে’ শব্দের অর্থ কী?অদ্ভুত
‘ভান’ শব্দের অর্থ কী?নকল আচরণ
‘রাক্ষস’ কী?রূপকথার কল্পিত ভয়ংকর প্রাণী
‘সর্বাঙ্গ’ শব্দের অর্থ কী?সারা শরীর
‘সুরভি’ শব্দের অর্থ কী?সুবাস
‘স্বয়ং’ শব্দের অর্থ কী?নিজে
‘আকাশ ফুঁড়ে’ কথাটির অর্থ কী?আকাশ ভেদ করে
‘ঘূর্ণিপাক’ কী?পানি বা বাতাসের প্রচণ্ড ঘূর্ণন
‘জগৎ’ শব্দের অর্থ কী?পৃথিবী
‘জাপটে’ শব্দের অর্থ কী?দুহাতে জড়িয়ে
‘টুটে’ শব্দের অর্থ কী?ভেঙে; ছিঁড়ে
‘ডুবুরি’ কাকে বলে?ডুব দিয়ে পানির তলদেশ থেকে বিভিন্ন বস্তু তুলে আনা যার পেশা
‘দুঃসাহসী’ শব্দের অর্থ কী?নির্ভীক; অত্যধিক সাহসী
‘দেশান্তর’ শব্দের অর্থ কী?অন্য দেশ
‘পাহাড়-চূড়ে’ কথাটির অর্থ কী?পাহাড়ের চূড়ায়
‘বন্ধ’ শব্দের অর্থ কী?আটকা
‘বরণ’ শব্দের অর্থ কী?গ্রহণ
‘মরণ-যন্ত্রণা’ কথাটির অর্থ কী?মৃত্যুর কষ্ট
‘যুগান্তর’ শব্দের অর্থ কী?অন্য যুগ
‘যুগান্তরের ঘূর্ণিপাকে’ কথাটির অর্থ কী?সময়ের আবর্তে
‘লুটে’ শব্দের অর্থ কী?ছড়িয়ে
‘সংকল্প’ শব্দের অর্থ কী?মনের ইচ্ছা; মনোবাসনা
‘সিন্ধু’ শব্দের অর্থ কী?সাগর
‘সিন্ধু-যান’ কী?জাহাজ
‘অবধারিত’ শব্দের অর্থ কী?ঘটবেই এমন
‘অবরুদ্ধ’ শব্দের অর্থ কী?বন্দি; আটক
‘আত্মদানকারী’ কাকে বলে?অন্যের উপকারের জন্য নিজের জীবন দান করেন যিনি
‘খ্যাতনামা’ শব্দের অর্থ কী?বিখ্যাত
‘নির্বিচারে’ শব্দের অর্থ কী?বাছবিচার না করে
‘পাষণ্ড’ শব্দের অর্থ কী?নিষ্ঠুর; নির্মম ব্যক্তি
‘বরেণ্য’ শব্দের অর্থ কী?বরণ করার যোগ্য
‘মনস্বী’ শব্দের অর্থ কী?জ্ঞানী
‘ইতিহাসবিদ’ কাকে বলে?ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি
‘দুর্গ’ কী?শত্রুসৈন্য সহজে প্রবেশ করতে পারে না এমন স্থান
‘নিদর্শন’ শব্দের অর্থ কী?প্রমাণ; উদাহরণ
‘প্রত্নতত্ত্ববিদ’ কাকে বলে?প্রাচীন ইতিহাস ও উপকরণ নিয়ে কাজ করেন যিনি
‘মৃত্তিকা’ শব্দের অর্থ কী?মাটি
‘রৌপ্যমুদ্রা’ কী?রুপার তৈরি মুদ্রা বা টাকা
‘সাম্রাজ্য’ কী?সম্রাটের শাসনাধীন রাজ্য
‘আধেক’ শব্দের অর্থ কী?অর্ধেক
‘ঘাটের ধাপ’ বলতে কী বোঝায়?ঘাটের সিঁড়ি
‘ডাঙা’ শব্দের অর্থ কী?তীর; শুকনো জায়গা
‘দখিন ধারে’ কথাটির অর্থ কী?ডান দিকে
‘নতুনতরো’ শব্দের অর্থ কী?অন্যরকম
‘নাইতে’ শব্দের অর্থ কী?গোসল করতে
‘বরন’ শব্দের অর্থ কী?বর্ণ; রং
‘রাত্তির’ শব্দের অর্থ কী?রাতের বেলা
‘অঙ্গুলি’ শব্দের অর্থ কী?আঙুল
‘অনর্গল’ শব্দের অর্থ কী?একটানা
‘আনত-নয়নে’ কথাটির অর্থ কী?নিচু চোখে
‘উচ্চরবে’ শব্দের অর্থ কী?উঁচু কণ্ঠে
‘উচ্ছ্বাস’ শব্দের অর্থ কী?উল্লাস; আনন্দ
‘কুমার’ শব্দের অর্থ কী?ছেলে
‘কুর্নিশ করি’ কথাটির অর্থ কী?অভিবাদন জানিয়ে
‘কেল্লা’ শব্দের অর্থ কী?দুর্গ
‘খাস কামরা’ কী?নিজের ঘর
‘গুরু’ শব্দের অর্থ কী?শিক্ষক
‘চরণ’ শব্দের অর্থ কী?পা
‘জাহাঁপনা’ শব্দের অর্থ কী?বাদশাহর জন্য সম্মানসূচক সম্বোধন
‘টুটি’ শব্দের অর্থ কী?ভেঙে
‘তফাতে’ শব্দের অর্থ কী?দূরে
‘দিল্লির পতি’ কথাটির অর্থ কী?দিল্লির অধিপতি বা শাসক
‘দূত’ কাকে বলে?সংবাদ বহন করে আনেন যিনি
‘নিরালায়’ শব্দের অর্থ কী?নির্জনে; নিরিবিলিতে
‘নিস্তার’ শব্দের অর্থ কী?রক্ষা
‘পুলকিত হৃদে’ কথাটির অর্থ কী?আনন্দিত মনে
‘প্রক্ষালন’ শব্দের অর্থ কী?ধোওয়ার কাজ
‘প্রাতে’ শব্দের অর্থ কী?সকালে
‘বারি’ শব্দের অর্থ কী?পানি
‘ভালে’ শব্দের অর্থ কী?কপালে
‘মৌলভী’ শব্দের অর্থ কী?পণ্ডিত
‘শুধালে’ শব্দের অর্থ কী?জিজ্ঞেস করল
‘স্পর্ধা’ শব্দের অর্থ কী?দুঃসাহস
‘হস্তে’ শব্দের অর্থ কী?হাতে
‘আমির’ শব্দের অর্থ কী?নেতা; শাসক
‘গোলাম’ শব্দের অর্থ কী?চাকর
‘জিলকদ’ কী?আরবি বছরের একাদশ মাস
‘বৈষম্য’ শব্দের অর্থ কী?পার্থক্য
‘সমবেত’ শব্দের অর্থ কী?একসঙ্গে হয়েছে এমন
‘হিজরি’ কী?মুসলিমদের চালু করা বছর
‘আক্রমণ’ শব্দের অর্থ কী?অন্যের ওপর হামলা
‘আন্দোলন’ কাকে বলে?কোনো দাবি আদায়ের জন্য একসাথে বিক্ষোভ করা
‘ক্যান্টনমেন্ট’ শব্দের অর্থ কী?সেনানিবাস
‘গণ-অভ্যুত্থান’ কাকে বলে?দেশের মানুষের সম্মিলিত আন্দোলন
‘বৈষম্য’ শব্দের অর্থ কী?পার্থক্য; প্রভেদ; অসমতা
উদ্‌যাপনপালন
জীবিকা নির্বাহজীবনযাপন
বৈচিত্র্যনানান ধরন
স্বাচ্ছন্দ্যআরাম
ক্ষুদ্র জাতিগোষ্ঠীআলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন সম্প্রদায়
ট্রাক্টরচাষের কাজে ব্যবহার করা যান্ত্রিক লাঙল
অহংকারগর্ব
মর্যাদাসম্মান
সাহাবিমহানবি (স)-এর সঙ্গী
ক্রীতদাসকেনা গোলাম
আবিষ্কারনতুন কিছু বের করা
উপকূলসমুদ্রের তীরবর্তী এলাকা
শব্দদূষণঅতিরিক্ত শব্দে পরিবেশের ক্ষতি
স্বাধীনতাপরাধীনতা থেকে মুক্তি
সংকল্পদৃঢ় ইচ্ছা

আরও অনুশীলন করতে বাংলা বিষয়ের পাতাটি দেখুন।

কেমন শিখলে এক্ষুনি যাচাই করে নাও

বিনামূল্যে রেজিস্ট্রেশন করলেই চারটিই খুলে যাবে

Unlimited প্রশ্ন পেতে এক্ষুনি বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন